বাবুর পুরনো দিনের খেলাধুলার কিছু মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ3 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

কখনো কখনো পোস্ট লিখতে বসলে মাথায় কোন কিছুই আসে না যে কি লিখবো। ভাবতে ভাবতে ঘন্টার পর ঘন্টা চলে যায়। আবার অনেক সময় খুব দ্রুত লেখা হয়ে যায় কোন চিন্তাই করতে হয় না। আমার সাথে আজ তাই হয়েছে। সন্ধ্যা থেকে চিন্তা করছি কি লিখবো কি লিখব। গতকাল রেসিপি দিয়েছি দুদিন আগে ফটোগ্রাফি পোস্ট তারপর জেনারেল পোস্ট। যদিও ফোনে রেসিপি করা আছে বেশ কয়েকটি কিন্তু যেহেতু গতকালকেই রেসিপি পোস্ট করেছি তাই আজকে আবার রেসিপি পোস্ট করলে কেমন একটা হয়ে যায়। সেই ভেবে গ্যালারি ঘাটা শুরু করে দিলাম যে পুরনো কিছু পাই কিনা।

20221116_142501.jpg

20221116_142450.jpg

ফোনের গ্যালারি ঘাটতে ঘাটতে বাবুর কিছু পুরনো ছবি আমার চোখের সামনে ভেসে উঠলো যেগুলো শীতের মধ্যে তোলা ছিল। তো আপনাদের সাথে শেয়ার করার জন্যই তুলেছিলাম বা বাবুর সুন্দর মুহূর্তগুলো রাখার জন্য তুলেছিলাম। তো কোনো কারণে হয়তো শেয়ার করে উঠতে পারিনি। সময় কত দ্রুত চলে যায় তাই না।এইতো সেদিন বাবুর পৃথিবীতে আসার খবর পেলাম। আস্তে আস্তে বেড়ে উঠতে লাগলো আমার শরীরের ভিতর আর একটা শরীর।আবার দেখতে দেখতে সে পৃথিবীর আলো দেখল। এভাবেই দিন চলে গেছে এবং বছরও চলে গেছে। আর ছেলেটা আমার বেশ বড় হয়ে গেছে।

20221116_142414.jpg

আধো আধো কথা বলা হাঁটাচলা সবকিছুই আমাকে সব সময় মুগ্ধ করে। তবে আমার ছেলের বিশেষ একটা গুন আছে।এটা হচ্ছে ও কোন খেলনা পাঁচ মিনিটের মধ্যে লন্ডভন্ড করে ফেলে। 😄কোন একটা গাড়ি কিনে দিলে সেই গাড়িটা চাকা খুলে আবারো লাগানোর চেষ্টা করবে এবং যে কোন খেলনা দিলেই সেটা নিয়েও গবেষণা শুরু করে দেয়। এটা তো বিশেষ গুনই তাইনা।😀এভাবে ও অনেক দামি দামি খেলনা নষ্ট করে ফেলেছে। এরপর থেকে আর বেশি দামি জিনিস ওকে আমি কিনে দেই না। যখন খেলা বুঝবে তখন কিনে দিবো।আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সেগুলোতে ওর খেলাধুলা সম্পর্কে বুঝতে পারছেন যে ও কেমন ভাবে খেলাধুলা করে।দেখতেই পাচ্ছেন টেন্ড হাউজের বারোটা বাজিয়ে দিয়েছে।

20221116_142411.jpg

তবে এই বয়সে আমার ছেলের ভালো ভালো কিছু অভ্যাস তৈরি হয়ে গেছে সেগুলো আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। শেষে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আমি যখন বাবুকে নিয়ে বাহিরে যাই বা কারো বাসায় যাই তখন আমাকে সবাই বলে যে আপনার ছেলেটা এত শান্ত আর এত মিষ্টি আর লাজুক। তখন আমি শুধু মনে মনে হাসি আর ভাবি যে ও কতটা শান্ত সেটা শুধু আমিই জানি। এই ভেবে একটু মুচকি হেসে সায় দেই তাদের কথায়।

তো এই ছিল আমার ছেলের দুষ্টু মিষ্টি খেলার কিছু মুহূর্ত। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর কার কার বাসায় এমন দুষ্টু মিষ্টি বাবু সোনা আছে অবশ্যই আমাকে জানাবেন। দোয়া রাখবেন সবাই।

সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 3 years ago 

একদম আপু ঠিক বলেছেন,সময় অনেক দ্রুত যায়।আর কিছু সাথে পেরে ওঠা সম্ভব হলেও সময়ের সাথে কখনও সম্ভব না।সেদিন আপনার বাবু পৃথিবীতে এসেছে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে।যাইহোক পুরনো গ্যালারি ঘটতে গিয়ে বাবুর খেলা করার কিছু পুরোনো স্মৃতি আপনি মনে ক্যাপচার করেছেন।ধন্যবাদ আপু সুন্দর মুহূর্তের পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য। দোয়া রাখবেন বাবুর জন্য।

 3 years ago 

আপু আপনার ছেলের সাথে আমার ছেলের সব কিছু মিলে গিয়েছে। চলে আসেন দু'জনকে বন্ধুত্ব করিয়ে দেই। আমার হাসবেন্ডও চিন্তা করেছে ওকে আর দামি খেলনা কিনে দেবেনা। ওর কোনো খেলনা আস্ত নেই। যেকোনো খেলনা এনে দিলে পাঁচ মিনিট পর তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আমিও কারো বাসায় গেলে সবাই এই কথা বলে আপনার ছেলে অনেক লাজুক হবে। কিন্তু আমি জানি সে কেমন আর বাসায় কি করে। তবে এটা ঠিক কখন যে বড় হয়ে গিয়েছে বুঝতেই পারিনি। আপনার সাথে আমার সবকিছু মিলে যাওয়াতে পোস্ট পড়ে মজা পেলাম।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাবি।মাঝে মাঝে লিখতে অনেক ভালো লাগে তখন খুব দ্রুত লেখা হয়ে যায় আবার কখনো এমন হয় কি লিখবো ভাবতে ভাবতেই দিন পার হয়ে যায় তবুও লেখার শেষ হয় না।রায়ান বাবুর পুরোনো দিনের ছবি গুলো দেখে অনেক ভালো লাগলো।এখন সত্যিই শায়ান বাবু অনেক শান্ত ভদ্র হয়েছে।এতে করে অবশ্য আমারই ভালো হয়েছে এখন আর বাসায় এসে দুষ্টমি করে না আমার মাথা টা ঠান্ডা থাকে😁 যাইহোক শায়ান বাবুর জন্য অনেক অনেক শুভকামনা রইলো।😍❤️❤️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63116.85
ETH 1835.65
USDT 1.00
SBD 0.38