আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগ18 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবংসুস্থ আছেন। আলহামদুলিল্রাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। বৃষ্টির শীতলতায় নিজেকে আরো বেশী শীতল রাখার চেষ্টা করছি। যদিও মাঝে মাঝে হঠাৎ করে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে এবং নিজেকে খুব বেশী নির্জীব মনে হয়। গতকাল অবশ্য এই অনুভূতি নিয়ে একটা কবিতা শেয়ার করেছিলাম, হয়তো আপনারা পড়েছেন আবারহয়তোবা পড়েন নাই। তবে আমি আমার অবস্থান হতে নিজের অনুভূতিগুলোকে ঠিক প্রকাশ করার চেষ্টা করে যাচ্ছি।

আজকের পরিবেশ ও প্রকৃতি খুব বেশী ঠান্ডা মনে হয়েছে আমার কাছে, সকাল হতেই দেখি আকাশ বেশ মেঘলা এবং প্রচুর মেঘও রয়েছে আকাশে, অর্থাৎ আজকের দিনটি একদমই মেঘলা থাকবে এবং মাঝে মাঝে বৃষ্টিপাতও হতে পারে। অবশ্য যেহেতু আজ শুক্রবার ছুটির দিন বৃষ্টিপাত হলেও কোন সমস্যা নেই। কিন্তু একটা বিষয় নিয়ে সমস্যা আছে আর সেটা হলো আমাদের মানসিকতা, আমরা জানি দিন দিন কেমন হয়ে যাচ্ছি। বিবেকবোধ দিন দিন হারিয়ে যাচ্ছে সাথে আমাদের পরিচয় হারিয়ে যাচ্ছে।

flo222-landscape-2017966.jpg

মানুষ অতীত ভুলে যায় দ্রুত, নিজের অবস্থান ভুলে যায়। খুব দ্রুততার সাথে পল্টি পারমে দ্বিধাবোধ করে না। অথচ মানুষ একমাত্র বিবেকবান প্রাণী, কোন কাজ করার আগে সেটার ভালো মন্দ বিচার করবে, কতটা খারাপ হবে কিংবা যন্ত্রণাদায়ক হবে সেটা অনুধাবন করার চেষ্টা করবে, তারপর সেই কাজের ব্যাপারে সিদ্ধান্ত নিবো। অথচ আজকাল আমরা তেমন কিছুই করি না, বরং কাজ শেষ করার পর আফসোস করি।

বিশেষ করে আপনি যাদের উপকার করবেন একটা সময় শেষে তারাই সেটা অস্বীকার করবে, প্রয়োজনে আপনার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করবে। অথচ এটা চিন্তা করে না যে তার আগের অবস্থান কতটা নাজুক ছিলো, সেখান হতে ও কিভাবে উদ্ধার হতো, এমন পরিস্থিতি কিভাবে পরিবর্তন হলো? এগুলো আজকার আমাদের বিবেকে জাগ্রত হয় না, আমাদের সামনে প্রশ্ন হিসেবে উত্থাপিত হয় না, যার কারণে আমরা এহেন কর্মকান্ড করতে দ্বিধাবোধ করি না।

সময়ের সাথে হয়তো সব কিছু পরিবর্তন হয়ে যাবে, আমাদের মানসিকতায় পরিবর্তন আসবে কিন্তু তাই বলে আমাদের অতীত অবস্থান আমরা ভুলে যাবো, যারা আমাদের এমন পরিস্থিতি হতে উদ্ধার করলো তাদের অবদান না থাকলে কি হতো? হয়তো আর বিবেচ্য বিষয় না কিন্তু যদি বর্তমান অবস্থান হতে পুনরায় আগের অবস্থানে চলে যাই, তাহলে কে আসবে এগিয়ে? কে থাকবে আমাদের পাশে?

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64053.69
ETH 1841.16
USDT 1.00
SBD 0.38