পুরনো দিনের ডায়েরি ( পর্ব ৮ )

ChatGPT Image Jan 24, 2026, 01_09_01 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে "পুরনো দিনের ডায়েরি" গল্পের অষ্টম পর্ব শেয়ার করে নেবো। তো রাহুলের বাবার ডায়েরিতে মালতি নামের কারো প্রতি এই সহানুভূতি তাকে একটা অস্বস্তিতে ফেলে দিয়েছিলো অর্থাৎ তার সাথে কিসের সম্পর্ক ছিল যে, এত আবেগে ভরা কথা বলতে হচ্ছে। এরপর রাহুল আর নিতে না পেরে ডায়েরি বন্ধ করে দিলো এবং চুপ করে বিষয়গুলো নিয়ে ভাবতে শুরু করে দিলো। তার মনে প্রশ্ন জাগতে শুরু করলো অর্থাৎ এইরকম বিষয়ে মাইন্ড যেদিকে যায় আর কি। তো তার বাবার সাথে মূলত কারো কোনো সম্পর্ক ছিল কিনা বা থাকলেও তাকে হারিয়ে ফেলেছিল কিনা। আর এইসব মা জানতো কিনা। এইরকম নানা প্রশ্ন তার মনে জাগতে থাকে।

তো তার মা যদি আবার বিষয়টা জানতো, তাহলে কেনো বলিনি। কারণ মা তো একজন সাদা-মাটা মানুষ ছিল, আর বাবাকে নীরবে ভালোবাসত। তাহলে এই গল্পটা ডায়েরির পাতায় নেই কেনো বা হারিয়ে গেলো কেনো? ডায়েরি আবার খুলল এবং সেখানে তারিখ ছিল অর্থাৎ সাল ছিল ১৯৮৯ সালের দিকের। সেখানে লেখা ছিল- আজ স্টেশনে গিয়েছিলাম, মালতি আজ চলে যাচ্ছে। আমি দূরে দাঁড়িয়ে দেখছিলাম, সে যাওয়ার আগে একবার আমার দিকে তাকিয়েছিল, কিন্তু তার চোখে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু ক্লান্তি। এই লাইনটা পড়ার পরে রাহুলের চোখের সামনে দৃশ্যটা ভেসে উঠলো।....

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.074
BTC 63547.44
ETH 1672.18
USDT 1.00
SBD 0.41