পুরনো দিনের ডায়েরি ( পর্ব ১০ )

ChatGPT Image Jan 24, 2026, 01_09_01 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে "পুরনো দিনের ডায়েরি" গল্পের দশম পর্ব শেয়ার করে নেবো। তো এরপরে ওই কথা শুনে রাহুল শিউরে উঠলো এবং সে ভেবে নিয়েছে যে, এটা সরাসরি তাকেই উদ্দেশ্য করে লেখা হয়েছে। ডায়েরির শেষের দিকে লেখাগুলো অনেক কম কম আর লেখাগুলো অগোছালো আর তারিখগুলোও তেমন স্পষ্ট নয়। শেষের দিকে একটা পাতায় অগোছালো ভাবে লেখা ছিল- আমি একটা কঠিন সিদ্ধান্ত নিতে চলেছি এবং এটা আমার জীবন বদলে দিতে পারে। স্টেশনটা আবার আমায় ( রাহুল) ডাকছে। রাহুল এরপর ডায়েরি পুরো বন্ধ করে দিলো এবং ভাবতে বসলো- স্টেশন.. আবার সেই স্টেশন!

এরপর হঠাৎ মনে পড়লো বাবার পুরোনো অ্যালবামে একটা পুরোনো স্টেশন এর ছবি দেখেছিলাম। রাহুল বিষয়গুলো নিয়ে এতদিন সেইভাবে ভাবিনি, কিন্তু এখন এইসব বিষয়গুলো সব একসাথে এসে মিলে যাচ্ছে। এই ডায়েরি শুধু একটা গল্প নয়, এটা এমন একটা সত্য, যা আমাদের পরিবার ইচ্ছে করেই ভুলে গেছে। আর আমি এখন বুঝতে পারছি যে, এই পরিস্থিতি থেকে এখন পিছিয়ে আসার কোনো উপায় নেই। কারণ এই ডায়েরির পাতাগুলো এমন জায়গায় নিয়ে যাবে, যেখানে বাবা একদিন শেষ সিদ্ধান্ত নিতে গিয়েছিলেন। রাহুল ডায়েরিটা পরে অনেকক্ষণ বন্ধ করে বসে রইলো।....

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.079
BTC 63264.99
ETH 1671.73
USDT 1.00
SBD 0.42