পুরনো দিনের ডায়েরি ( পর্ব ১৪ )

ChatGPT Image Jan 24, 2026, 01_09_01 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে "পুরনো দিনের ডায়েরি" গল্পের ১৪ তম পর্ব শেয়ার করে নেবো। তো রাহুল এরপরে বৃদ্ধকে তার বাবার নামটা বললো। নামটা শুনেই বৃদ্ধ লোকটি একটা দীর্ঘশ্বাস ফেললেন আর কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপরে বৃদ্ধ লোকটি বললো- এই নামটা বহুদিন পরেই শুনলাম। এরপর বললো- আচ্ছা! তুমি কি তার ছেলে? রাহুল মাথা নাড়লো এবং সেই লোকটি বেঞ্চ এর অন্য আরেক প্রান্তে বসলেন। এরপর লোকটা বললো- আপনি জানেন না! এই স্টেশন কত মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে? রাহুল আর ডায়েরির কথা তুললো না, শুধু লোকটিকে জানিয়েছিল যে- বাবা এখানে এসেছিলেন একটা সিদ্ধান্ত নিতে।

এরপর বৃদ্ধ লোকটি কিছুক্ষণ চুপ করে ছিলেন এবং বললেন- হ্যাঁ উনি এসেছিলেন। শোনার সাথে সাথে রাহুলের বুকের ভেতরটা কেমন যেনো একটা ধপ করে উঠলো। রাহুল আস্তে আস্তে জিজ্ঞাসা করলো- আপনি তাহলে ওনাকে চেনেন? বৃদ্ধ লোকটি তখন মাথা নেড়ে বললেন- শুধু চিনতাম না, তাকে ভালো করেই চিনতাম। রাহুলের গলা শুকিয়ে গেলো এবং তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলো- তাহলে মালতিকে চিনতেন? বৃদ্ধের চোখে হঠাৎ জল চলে আসলো নামটা শুনতেই। এরপর বললো- চিনবো কি, সে তো আমার মেয়ে ছিল। শুনতেই যেনো চারপাশটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেলো।...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 61636.45
ETH 1645.65
USDT 1.00
SBD 0.42