পুরনো দিনের ডায়েরি ( পর্ব ১৩ )

ChatGPT Image Jan 24, 2026, 01_09_01 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে "পুরনো দিনের ডায়েরি" গল্পের ১৩ তম পর্ব শেয়ার করে নেবো। তো রাহুলের সেখানে পৌঁছে ডায়েরির শেষ পাতার কথা মনে পড়ে গেলো অর্থাৎ স্টেশন তাকে যেনো ডাকছে। এরপর রাহুল স্টেশন থেকে প্ল্যাটফর্ম এর শেষ প্রান্তের দিকে হাঁটতে লাগে এবং সেখানে একটা পুরোনো বেঞ্চ দেখতে পায়। তবে কাঠের বেঞ্চ যেনো একটা জরাজীর্ন অবস্থায় পড়ে আছে। তখন ওই মুহূর্তে রাহুলের মনে হলো যে- বাবা কি তাহলে এই বেঞ্চ-এ বসেছিলেন? যাইহোক, রাহুল সেখানে কিছুক্ষণ এর জন্য বসে পড়লো এবং চোখ বন্ধ করতেই দৃশ্যটা কল্পনায় ভেসে উঠল—একজন তরুণ মানুষ, মাথায় চুল বেশি, চোখে দ্বিধা, হাতে একটা ডায়েরি। দূরে ট্রেনের শব্দ।

যাইহোক, এরপরে রাহুল চোখ খুলে দেখে- তার দিকে একজন বৃদ্ধ মানুষ তাকিয়ে আছে। বয়স হবে প্রায় সত্তরের কাছাকাছি। মাথার চুল প্রায় সাদা। চোখ দুটো গভীর। এরপর তিনি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে এলেন। তো এরপরে রাহুল জিজ্ঞাসা করলো যে- আপনি কি কাউকে খুঁজছেন? রাহুল কিছুক্ষণ চুপ করে রইলো এবং ভাবলো যে, বলাটা ঠিক হবে কিনা! তো যাইহোক কিছুক্ষণ পরে লোকটিকে বললো- হ্যাঁ, একজনকে খুঁজছি। বৃদ্ধ শান্ত গলায় বললো- নামটা? রাহুল একটু থেমে গিয়ে বললেন- আমার বাবা। আসলে অনেকদিন আগেই এখানে এসেছিলেন। বৃদ্ধের চোখের ভেতরে যেনো একটা অদ্ভূত ঝাঁকুনি খেলো। এইবার বৃদ্ধ লোকটি রাহুলকে তার বাবার নাম বলতে বললেন।....

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.080
BTC 62952.14
ETH 1665.57
USDT 1.00
SBD 0.42