একটি সিম্পল ফুলের আর্ট

in আমার বাংলা ব্লগlast year
আসসালামুআলাইকুম

সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

polish_save.png

আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ফুলের আর্ট নিয়ে।এখনো নতুন করে আর আর্ট করতে পারিনি।পুরনো আর্ট গুলো থেকে একটি একটি করে শেয়ার করে যাচ্ছি।এখন তো রোজা, রোজার সময় টাইম পাওয়া আরও মুশকিল।তারপরও চেষ্টা করবো সময় ম্যানেজ করা। যাইহোক আজকের আর্টটিও একেবারে সিম্পল। খুব বেশি ভালো করতে পারিনি, তারপরও মোটামুটি ঠিক আছে।বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার এই অংকন প্রক্রিয়াটি। আশা করছি আপনাদের ভালো লাগবে।

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে আর্টের কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ

IMG_5962.jpeg

প্রথমেই লম্বা একটি দাগ টেনে নিয়েছে।

IMG_5963.jpeg

এরপর দাগের উপরে দুটি অর্ধ বৃত্তাকারের মতো এঁকে নিয়েছি।

IMG_5964.jpeg

এরপর বৃত্ত দুটির মাঝে এভাবে ডট ডট করে পুরোটা ভরাট করে নিয়েছি।

IMG_5965.jpeg

এরপর বাইরে বৃত্তের চারিপাশে এভাবে কতগুলো পাতা এঁকে একটি হাফ ফুল এঁকে নিয়েছি।

IMG_5966.jpeg

এরপর ফুলটির দুই পাশে রেখার উপরে এভাবে কতোগুলো পাতার মতো এঁকে ডিজাইন করে নিয়েছি।

IMG_5967.jpeg

এরপর ফুলটির উপরের দিকে এভাবে কতগুলো পাতা এঁকে নিয়েছি।

IMG_5968.jpeg

ঠিক একইভাবে নিচের দিকেও কতগুলো পাতা এঁকে আমরা অংকন শেষ করেছি।

IMG_5971.jpeg

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

সুন্দর সুন্দর আর্ট গুলো দেখলেই ইচ্ছে করে এক নজরে তাকিয়ে থাকতে। এই ধরনের আর্ট গুলো করলে অনেক সুন্দর হয়। বিশেষ করে নিখুঁতভাবে যদি আর্ট গুলো অঙ্কন করা হয় তাহলে সুন্দর লাগে দেখতে। সুন্দর একটা আর্ট সবার মাঝে এত সুন্দর ভাবে ভাগ করে নিয়েছেন দেখে অসম্ভব ভালো লাগলো।

 last year 

প্রতিনিয়ত আপনি চমৎকার সব আর্ট শেয়ার করেন। আজকেও চমৎকার একটি আর্ট শেয়ার করেছেন যেখানে পাতার অংশটা সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। আপনার আর্ট করার দক্ষতা পুনরায় আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আপনার ফুলের আর্টটি অনেক সুন্দর হয়েছে। আপনার প্রতি আর্ট আমার কাছে বেশ ভালো লাগে আপু।সিম্পল হলেও নিজের হাতে আঁকা প্রতিটি আর্টেরই আলাদা একটা বিশেষত্ব থাকে। ধাপে ধাপে আঁকা প্রক্রিয়াটি শেয়ার করায় বোঝাও অনেক সহজ হয়েছে। রোজার মাঝে সময় বের করে শিল্পচর্চা চালিয়ে যাচ্ছেন, এটা দারুণ ব্যাপার! পরবর্তী নতুন আর্টের জন্য অপেক্ষায় রইলাম।

 last year 

রোজার সময় কাজ অনেক বেড়ে যায়। আপু আপনি অনেক সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। নকশাটি অনেক সুন্দর হয়েছে আপু।

 last year 

খুব চমৎকার একটা আর্ট করেছেন আপু। ফুল টা দেখে অনেকটা সূর্যমুখী ফুলের মত লাগছে। রং না করলেও অনেক সুন্দর লাগছে এটা দেখতে। আপনার আজকের ড্রইং টা অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।

 last year 

আপু আপনার সিম্পল ফুলের আর্টটি জাস্ট অসাধারণ হয়েছে। অনেক জাগায় আমরা অর্ধেক ফুলের আর্ট দেখি। আপনার চিত্রটি দেখেই বুঝতে পারছি অরিজিনাল আর্ট। পেন্সিলের আর্ট গুলো এমনিতেও সুন্দর হয়ে থাকে। তবে দক্ষ হাতের হতে হয়। যেমন আপনার চিত্র টি। ধন্যবাদ।

 last year 

রমজান মাসে আসলেই ব্যস্ততা অনেক বেড়ে যায়। এককথায় বলতে গেলে ডেইলি রুটিন একেবারে ওলট-পালট হয়ে যায়। যাইহোক ফুলের আর্টটি সিম্পল হলেও দেখতে কিন্তু দারুণ লাগছে আপু। বেশ ভালো লাগলো আর্টটি দেখে। এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

খুবই সুন্দর ফুলের চিত্র অংকন করেছেন। আপনার এই চিত্র অংকন দেখতে পেয়ে মুগ্ধ হলাম। এত সুন্দর ভাবে অঙ্কন করেছে আমার খুবই ভালো লেগেছে।

 last year 

রমজান মাসে সময় পাওয়া ভীষণ মুশকিল।আপনি আগে আর্ট করে রেখে ভালো ই করেছেন আপু।তাইতো এখন খুব সহজে শেয়ার করতে পারছেন।প্রতিবারের মতো আজকের আর্টটি ও সুন্দর হয়েছে আপু।ধাপে ধাপে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 last year 

আসলে রোজার সময় সবকিছু করে ওঠা অনেক বেশি মুশকিলের ব্যাপার। আগের আর্ট গুলোর থেকে একটা একটা শেয়ার করে ভালোই করছেন। আজকে খুব সুন্দর এবং সিম্পল একটা আর্ট শেয়ার করেছেন। আর্টটি দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে। পুরোটা খুবই নিখুঁত ছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59525.90
ETH 1570.17
USDT 1.00
SBD 0.42