একটি মেহেদি ডিজাইনের আর্ট

in আমার বাংলা ব্লগlast year (edited)
আসসালামুআলাইকুম

সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

polish_save.png

খুবই টায়ার্ড আজ।আজ পরিবারের সকলকে নিয়ে গিয়েছিলাম লন্ডনে শপিং করতে।বাচ্চাদের স্কুল বন্ধ রয়েছে এক সপ্তাহের জন্য। তাই সুযোগ হয়ে গেল তাদেরকে নিয়ে শপিং করতে।যেহেতু সামনে ঈদ, ঈদের কেনাকাটা, এছাড়া বাংলাদেশে যাওয়ার জন্য শপিং তো রয়েছেই।শপিং যেন শেষই হওয়ার নয়।কারণ বাংলাদেশে আমার নিজের ফ্যামিলি, হাজব্যান্ডের ফ্যামিলি, মানুষ যে কত হবে তা গুনে শেষ করা যাবে না।আরও কয়েকবার যেতে হবে শপিং এ।যাইহোক আজকে হাজির হয়েছে একটি মেহেদি ডিজাইনের আর্ট নিয়ে। অনেকদিন আগে এই আর্টটি করেছিলাম। খুব একটা খারাপ হয়নি আর্টটি।অনেক সহজ একটি আর্ট।বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার এই অংকন প্রক্রিয়াটি।আশা করছি আপনাদের ভালো লাগবে।

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে আর্টের কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ

IMG_8273.jpeg

প্রথমেই প‍্যাঁচিয়ে এভাবে ডিজাইন করে নিয়েছি।

IMG_8274.jpeg

এরপর ডিজাইনের চারিপাশে এভাবে ছোট ছোট পাপড়ি এঁকে নিয়েছি।

IMG_8275.jpeg

এরপর পাপড়ি গুলোর চারিপাশে বড় বড় আরও কতগুলো পাপড়ি এঁকে একটি ফুল বানিয়ে নিয়েছি।

IMG_8276.jpeg

ফুলটির উপরের দিকে ঠিক একইভাবে আরো একটি ফুল এঁকে নিয়েছি।

IMG_8277.jpeg

IMG_8278.jpeg

এরপর ফুল দুটির মাঝে কিছু পাতা ও আরও কিছু ডিজাইন করে নিয়েছি।

IMG_8279.jpeg

এরপর নিচের দিকে এভাবে পর্যায়ক্রমে কিছু পাতা এঁকে নিয়েছি।

IMG_8280.jpeg

IMG_8282.jpeg

এরপর উপরের দিকেও আরো কিছু পাতা এবং মাঝে আরো কিছু ডিজাইন করে আমার অংকন শেষ করেছি।

IMG_8284.jpeg

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

বাহ্ আজকে দেখছি আপনি আমাদের মাঝে চমৎকার একটি মেহেদি ডিজাইনের আর্ট শেয়ার করেছেন। ব্যক্তিগত ভাবে আপনার প্রতিটি আর্ট আমার কাছে অসম্ভব ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে আর্ট করেন এবং সেটা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেন। সর্বোপরি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সব কিছু মিলিয়ে তাহলে অনেক বেশি কেনাকাটা করছেন এটা বুঝতে পারছি আপু। যেহেতু আপনাদের দুজনেরই ফ্যামিলি রয়েছে, তাই মানুষও অনেক বেশি হবে। অনেক সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। এই মেহেদীর ডিজাইন আর্টটি কিন্তু খুব দারুণ হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

নিঃসন্দেহে একটি দারুণ অভিজ্ঞতা ছিল আপনার আজকের দিনটি! পরিবারের সবাইকে নিয়ে লন্ডনে শপিং—তার উপর ঈদ ও বাংলাদেশের ভ্রমণ সামনে—সব মিলিয়ে ব্যস্ততা আর ভালোবাসায় ভরা মুহূর্তগুলো। আপনার মেহেদি ডিজাইনের আর্টের বর্ণনা থেকেও বোঝা যাচ্ছে, আপনি শিল্পের প্রতি কতটা যত্নবান ও মনোযোগী।

 last year 

বেশ সুন্দর একটি মেহেন্দি ডিজাইন আপনি করেছেন। ডিজাইন টা দেখে মনে হচ্ছে যদি একটু হাতে মেহেন্দি দিয়ে করতে পারতাম ভীষণ ভালো লাগতো। এমন সুন্দর ডিজাইন হাতে করলে ভালো লাগবে হাতটি দেখতে। ধন্যবাদ এত সুন্দর একটি ডিজাইন শেয়ার করার জন্য।

 last year 

ঈদের আগে দেশে আসলে ভালো হতো আপু। সবার সাথে ঈদ উদযাপন করতে পারতেন। সত্যি আপু আসার সময় সবার জন্যই কিছু না কিছু আনতেই হবে। না হলে মন খারাপ করবে। তাই আপনাকে কষ্ট করে বেশ কয়েকবার শপিং করতে যেতে হবে। মেহেদির ডিজাইনটি খুবই সুন্দর হয়েছে আপু।

 last year 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর একটি একটি মেহেদি ডিজাইনের আর্ট করেছেন । আপনার আর্ট করা মেহেদী ডিজাইন টি অসাধারণ হয়েছে আপু। আপনি মেহেদী ডিজাইনের প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। মেহেদী ডিজাইন টি সিম্পল হলেও অনেক বেশি সুন্দর।

 last year 

বাংলাদেশে আসার আগে সবার জন্য শপিং করতে হয় বলে,শপিংমলে অনেক বার যেতে হয়। আর শপিং করতে করতে একেবারে টায়ার্ড লাগে। যাইহোক বরাবরের মতো আজকেও দারুণ একটি মেহেদি ডিজাইনের আর্ট শেয়ার করেছেন আপু। বেশ ভালো লাগলো আর্টটি দেখে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

সামনে ঈদ আর দেশে আসার কেনাকাটা নিয়ে খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন আপু।আগে থেকে সহজ এই মেহেদি ডিজাইনটি করে রেখেছিলেন বলে কিছুটা রিলাক্সে আছেন আপু।সহজ হলেও ডিজাইনটি হাতে দিলে খুব সুন্দর লাগবে।ধাপে ধাপে তুলে ধরেছেন এজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59893.70
ETH 1566.97
USDT 1.00
SBD 0.42