আঙ্গুলের উপর কিছু মেহেদি ডিজাইন এর আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন ?আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_2063.jpeg

আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম মেহেদি ডিজাইন এর আর্ট নিয়ে।আজকের আর্ট একটু ব্যতিক্রম। সাধারণত হাতের মাঝে বা তালুতে আর্ট এর ডিজাইনগুলো আমি করে থাকি। কিন্তু আজকে শুধু আঙ্গুলের উপর কতগুলো আর্টের ডিজাইন নিয়ে হাজির হয়েছি।কোন কোন সময় আমরা মেহেদি পড়ি হাতের তালু বা উপরিপৃষ্ঠ হতে থেকে একটি আঙ্গুল বরাবর। কিন্তু এভাবে সবগুলো আঙ্গুলেও কখনো কখনো আমরা মেহেদি পড়ে থাকি।তাই আজকের আর্ট গুলো শুধু আঙ্গুলের ডিজাইন নিয়ে।যদিও তাড়াহুড়ো করতে গিয়ে বেশি সুন্দর হয়নি, তবে সময় নিয়ে এভাবে ধীরে ধীরে আঙ্গুলে পড়লে বেশ ভালই লাগবে। বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার অংকনগুলে। আশা করছি আপনাদের ভালো লাগবে।

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে মেহেদি ডিজাইন করার কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ

IMG_0065.jpeg

আর্টটি তৈরি করতে যা যা লেগেছে।

প্রথম আর্ট:

IMG_1839.jpeg

প্রথমেই লম্বালম্বি ভাবে সমান্তরাল দুটি রেখা এঁকে নিয়েছি।

IMG_1840.jpeg

এরপর একটি রেখার মধ্যে এভাবে প্যাঁচিয়ে এঁকে নিয়েছি।

IMG_1841.jpeg

এরপর এর চারিপাশে ছোট ছোট কতগুলো পাপড়ি এঁকে নিয়েছি।

IMG_1842.jpeg

এরপর পাপড়িগুলোর চারিপাশে আরো কতগুলো পাপড়ি এঁকে একটি ফুল বানিয়ে নিয়েছি।

IMG_1843.jpeg

IMG_1844.jpeg

এরপর ফুলটিকে কেন্দ্র করে এভাবে জালিকাকারে এঁকে নিয়েছি। এরপর মাঝে এভাবে ডট ডট এঁকে নিয়েছি।

IMG_1845.jpeg

IMG_1846.jpeg

এরপর নিচের দিকে এভাবে কতগুলো পাতা এঁকে আমার প্রথম অংকন শেষ করেছি।

২য় আর্ট :

IMG_1847.jpeg

প্রথমে লম্বালম্বি ভাবে সমান্তরাল দুটি রেখা এঁকে নিয়েছি।

IMG_1848.jpeg

নিচের দিকে এভাবে সমান্তর দুটি রেখা এঁকে উপরের দিকে রেখা দুটি একটু আঙ্গুলের মত করে এঁকে নিয়েছি।

IMG_1849.jpeg

IMG_1850.jpeg

এরপর ভেতরের দিকে এভাবে জালিকাকারে এঁকে উপরের দিকে এভাবে ডিজাইন করে নিয়েছি।

IMG_1851.jpeg

IMG_1852.jpeg

এরপর নিচের দিকে এভাবে ডিজাইন করে আমার দ্বিতীয় অংকন শেষ করেছি

৩য় আর্ট :

IMG_1853.jpeg

প্রথমে লম্বালম্বি ভাবে সমান্তরাল দুটি রেখা এঁকে নিয়েছি।

IMG_1854.jpeg

IMG_1855.jpeg

এরপর ক্রমান্বয়ে এভাবে একটি পর একটি ধাপ সম্পন্ন করেছি।

IMG_1856.jpeg

এরপর নিচের দিকে এভাবে ডিজাইন করে আমার তৃতীয় অঙ্কনটি শেষ করেছি।

চতুর্থ আর্ট :

IMG_1857.jpeg

প্রথমে গাঢ় করে দুটি সমান্তরাল রেখা এঁকে নিয়েছি।

IMG_1858.jpeg

এরপর রেখা দুটির নিচে এভাবে একটি ফুল এঁকে নিয়েছি।

IMG_1859.jpeg

এরপর ফুলটির নিচের দিকে এভাবে ডিজাইন করে নিয়েছি।

IMG_1860.jpeg

এরপর উপরের দিকে সমান্তরাল রেখার মধ্যে এভাবে ক্রস ক্রস করে ডিজাইন করে নিয়েছি।

IMG_1861.jpeg

এরপর ক্রস গুলোর মধ্যে এভাবে ভরাট করে ডট ডট এঁকে আমার চতুর্থ অংকনটি শেষ করেছি।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপু আমরা ইতোমধ্যে আপনার মাধ্যমে হাতের তালুর মেহেদী ডিজাইন গুলো দেখতে পেরেছি। আজকে আপনি হাতের আঙ্গুলের বেশ কয়েকটি মেহেদী ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার আর্ট করা হাতের আঙ্গুলের মেহেদী ডিজাইন গুলো দেখে মনে হচ্ছে একদম ইউনিক। আপনার আর্ট করা প্রতিটি মেহেদী ডিজাইন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

অসাধারণ আর্ট ফর্ম উপস্থাপিত হল। চিত্র শিল্পে আপনার দক্ষতা সম্বন্ধে আগেও পরিচিত লাভ করেছি। যে আঁকাগুলো তুলে আনলেন তা আনকমন। সচরাচর এমন আর্ট চোখে পড়ে না৷ ধাপে ধাপে পুরো পদ্ধতিটাই ভীষণ সহজ ও সরল করে বুঝিয়ে দিলেন পোস্টের মাধ্যমে

 2 years ago 

লম্বালম্বি ভাবে আঙুলের উপর কিছু মেহেদি ডিজাইন এর আর্ট শেয়ার করেছেন সবগুলোই চমৎকার লাগছে। আমার মনে হয় হাতে পড়লে আরো বেশি ভালো মানাবে যাইহোক শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু মাঝে মাঝে সবগুলো আঙ্গুলে মেহেদি লাগালে খুব চমৎকার লাগে দেখতে। একটি আঙ্গুলে মেহেদি লাগালে ফাঁকা ফাঁকা লাগে। আপনার আজকের আঙ্গুলের মেহেদির ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে। হাতের আঙুলের বিভিন্ন রকমের কিছু মেহেদির ডিজাইন শেয়ার করেছেন আজকে। দেখে ভালো লাগলো।

 2 years ago 

মেহেদি ডিজাইনগুলো আমার খুবই ভালো লাগে। আর এই মেহেদি ডিজাইন হাতের অংকন করলে আরো সুন্দর লাগে। আপনার আজকে আঙ্গুলের এই ডিজাইনগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আঙ্গুলের উপর এরকম ডিজাইনের মেহেদি লাগালে অনেক বেশি সুন্দর লাগে। সব সময় হাতের উপর করা মেহেদির ডিজাইন আপনি খাতার মধ্যে অংকন করলেও, আজকে আঙ্গুলের মধ্যে করা ডিজাইন শেয়ার করেছেন দেখে অনেক বেশি ভালো লাগলো। আপনি অনেক নিখুঁতভাবে এগুলো অঙ্কন করেছেন। আপনি কিন্তু অনেক সুন্দর মেহেদি লাগাতে পারেন আপু, এটা আপনার আর্ট গুলো দেখলেই বুঝতে পারি। কেউ চাইলে হাতের আঙ্গুলে এই সুন্দর ডিজাইনগুলো অঙ্কন করতে পারবে। অনেক সুন্দর হবে কিন্তু মেহেদি দিয়ে এগুলো হাতে লাগালে।

 2 years ago 

দক্ষতার সাথে আঙুলের উপরে মেহেদি ডিজাইন এর চিত্রটি ফুটিয়ে তুলেছেন। এই চিত্রটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। অসাধারণ ছিল।

 2 years ago 

চার রকমের ভিন্ন ডিজাইনের আপনি আঙ্গুলের ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন, যা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মেহেদির ডিজাইন যদি হাতে মেহেদি দিয়ে অঙ্কন করা হয়, তাহলে আমার কাছে অনেক সুন্দর লাগে সেটা দেখতে। আঙ্গুলের প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর ছিল। আমার তো মনে হচ্ছে মেহেদি দিয়ে লাগালেও ভালো লাগবে। সব সময় আপনি মেহেদির ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেন আপু। এটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে।

 2 years ago 

আপু আপনার মেহেদীর ডিজাইন গুলো আমার বরাবরই ভালো লাগে। বেশ দারুন মেহেদির ডিজাইন আপনি আমাদের মাঝে শেয়ার করেন। আজকে আঙ্গুলে মেহেদির ডিজাইন শেয়ার করেছেন। ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল।
হাতে পড়লে সবাইকে বেশ মানাবে। আপনার এই ডিজাইনগুলো আমি একদিন ট্রাই করবো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ।

 2 years ago 

আমিও মাঝে মধ্যে শুধুমাত্র আঙ্গুলেই মেহেদি ডিজাইন গুলো দেই। সিম্পলের মধ্যে বেশ ভালো লাগে দেখতে। ‌ আপনার আজকের ডিজাইন গুলো খুবই সুন্দর হয়েছে আপু। প্রত্যেকটা ডিজাইন খুব নিখুঁতভাবে অংকন করেছেন। ‌ এগুলো আঙ্গুলে অংকন করলে আসলেই খুব ভালো লাগবে। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.078
BTC 62081.79
ETH 1631.74
USDT 1.00
SBD 0.40