যেমন খুশি তেমন করে ম্যান্ডেলা অঙ্কন করলাম।||| ১০% পে আউট লাজুক-খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ5 years ago
আমার বাংলা ব্লগের প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।

হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে। আজকে আমি নিজের মতো করে এবং নিজের মন মত ডিজাইন দিয়ে একটি ম্যান্ডেলা আর্ট করেছি। আর সেটা আপনাদের সাথে শেয়ার করব।আশা করি কেমন হল তা জানাবেন।

SquareBlend_202112249164267.jpg

যেমন খুশি তেমন অঙ্কন করতে গিয়ে এই ম্যান্ডেলা শিল্প টি অঙ্কন করে ছিলাম আমি। অর্থাৎ কোন প্রকার ভিডিও বা কারো কাজ না দেখে নিজের মন মত করে এই ম্যান্ডেলা শিল্প টি তৈরি করা হয়েছে।

যদিও এটি দেখতে বেশি গর্জিয়াস মনে হচ্ছে, তবে এখানে এই ম্যান্ডেলা শিল্প টি আমি নিজেই এমন করে অংকন করেছি। মানে একটু গর্জিয়াস করে।আশা করি আপনাদের ভালো লাগবে।

চলুন বন্ধুরা প্রথমে জেনে নেয়া যাক এই ম্যান্ডেলা আর্ট টির জন্য কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে।


এটার জন্য আমার সর্বপ্রথম যে প্রয়োজনীয় উপকরণ গুলো দরকার ছিলো সেগুলো নিয়ে নিলাম, আর উপকরণ সমূহ নিম্নরূপ।👇
  • আর্ট খাতা।
  • কম্পাস।
  • কলম।
  • স্কেল।
  • জেল কলম।
কিভাবে এই কাজটি সম্পন্ন করেছি সেটার বিবরণ।

ধাপ-১

প্রথমে কম্পাস দিয়ে দুটি বৃত্ত এঁকে নিলাম। তারপর বৃত্তের ভিতরে আমি ফুলের আকৃতি করে কিছু অঙ্কন করলাম এবং পুনরায় ভিতরে বাহিরে দুটি বৃত্ত এঁকে নিলাম।

ধাপ-২

তারপর নতুন যে দুটি বৃত্ত সেগুলোর কাজ করলাম, একটাতে গ্যপ রেখে ভরাট করলাম।আরেকটাতে সোজা রেখা দিয়ে ভিতরে অঙ্কন করলাম।

ধাপ-৩

তারপর ফুলটাকে বড় করার জন্য আমি বক্ররেখা দিয়ে আরো কয়েকটা ফুলের পাতার মতো করে পুরা ফুলটাকে বড় করে নিলাম।

ধাপ-৪

তারপর সেখানে আরো কিছু এডিশনাল বা অতিরিক্ত অংশ আমি অঙ্কন করলাম,এবং পুরো ফুল টার চারপাশে আরেকটি বৃত্ত এঁকে নিলাম।

ধাপ-৫

তারপর শুরু করলাম সম্পূর্ণ বৃত্তের ভিতর যে বক্ররেখা এবং সোজা রাখা সব গুলার মধ্যে গর্জিয়াস কাজ শুরু করে দিলাম। মানে সম্পূর্ণ বৃত্তে যত জায়গা আছে সবগুলোতে ডিজাইন করতে শুরু করলাম।

ধাপ-৬

তারপর ভিতরের অংশ গুলোকে গর্জিয়াস ভাবে ডিজাইন করলাম, এবং যেমন খুশি তেমন ভাবে অঙ্কন করা শেষ করলাম।

ধাপ-৭

এবং নিচে আমার নামটা লিখে এই ম্যান্ডেলা শিল্প টি শেষ করলাম।

20211224_093115.jpg

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণশিল্প/Art
ক্যামেরা.মডেলএম ৩১
ক্যাপচার@নিভলু১২৩
সম্পাদনাশুধু সেসুরেশন
অবস্থানবাংলাদেশ

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 5 years ago 

আপনি তো অসাধারণ ম্যান্ডেলা করেন ।আপনার ম্যান্ডেলার খুব সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ আপনি সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়েছি। এত সুন্দর ভাবে একটি ম্যান্ডেলা আর আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই।

 5 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

 5 years ago 

কলমের কালো কালি দিয়ে সুন্দরভাবে ম্যান্ডেলা আর্ট তৈরি করেছেন। আপনি প্রতিটি ধাপ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছে। ম্যান্ডেলা আর্ট অনেক নিখুঁতভাবে অংকন করেছেন যা দেখে সত্যি ভালো লাগলো। শুভকামনা রইলো ভাইয়া।

 5 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

 5 years ago 

খুব সুন্দর একটি মান্ডেলা আর্ট প্রস্তুত করেছেন আপনি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে একদম চোখ ধাঁধানো অংকন পদ্ধতি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন

 5 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

ভাইয়া যেমন খুশি তেমন সাজে অনেক সুন্দর ম্যান্ডেলা তৈরি করেছেন আপনি। সত্যি দেখতে অনেক সুন্দর হয়েছে। দীর্ঘ বিশ্বাস নিয়ে অনেক সুন্দর একটা ম্যান্ডেলা শেয়ার করেছেন আমাদের সাথে। এ থেকে আমাদের সবার পছন্দ হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 5 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

 5 years ago 

অসাধারণ একটি ম্যান্ডেলা অঙ্কন করেছেন। খুবই ভালো লাগছে ।ধাপগুলো সুন্দর করে উপস্থাপন করেছেন ।শুভকামনা রইল আপনার জন্য।

 5 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

 5 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে মান্ডালা আর্ট করেছেন ভাইয়া। আপনার এই মান্ডালা অংকন দেখে সত্যিই আমি মুগ্ধ। মান্ডালা আর্ট করতে অনেক ধৈর্য্য এবং সময়ের প্রয়োজন হয়, আপনি আপনার এই অংকন এর মাধ্যমে ধৈর্যশীল এর পরিচয় আমাদের মাঝে তুলে ধরেছেন ।শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অনেক চমৎকার ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার ধরেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি অঙ্কন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 5 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

 5 years ago 

শিরোনামটি বেশ মজার দিয়েছেন দাদা। আসলে ম্যান্ডেলা আর্ট গুলোর একটা আলাদা সৌন্দর্য আছে। যে যেভাবেই আকুক না কেন খুব মিষ্টি লাগে দেখতে। আপনি তো সব সময় ভালো আঁকেন। এটা নিয়ে কোন কথা হবে না একদম 😊।
বড় দিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো।

 5 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

 5 years ago 

আপনার ম্যান্ডেলা অংকনটি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করলেন। আপনার এই সুন্দর ভাবে ধাপে ধাপে ম্যান্ডেলার অঙ্কন করা দেখে আমি অঙ্কন করা শিখলাম। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।

 5 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

 5 years ago 

নান্দনিক কাজ। অনেক সুন্দর হয়েছে। আপনার কাজগুলো বরাবরই ক্রিয়েটিভ হয়। শুভকামনা রইল।

 5 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64132.99
ETH 1809.38
USDT 1.00
SBD 0.38