ম্যান্ডেলা আর্ট
ম্যান্ডেলা আর্ট
অনেক দিন পর আর্ট করতে বসলাম। ছোট বাচ্চাকে নিয়ে কোনো কাজ করা আমার জন্য বেশ কষ্টকর হচ্ছে তবুও চেষ্টা করছি নিজের সাথে সবকিছুকে মানিয়ে নেয়ার ও অভ্যাসে পরিণত করার। সে এখনো অনেক ছোট তাই সারাদিন এই মোটামোটি ঘুমে থাকে। আর যখন ক্ষুদা লাগে তখন কান্নাকাটি শুরু করে। তবে তাকে সবসময় কোলেই রাখতে হয়। কোল থেকে বিছানায় শুয়াতেই যেন সে টের পেয়ে যায়। আমার সমস্ত কাজ এখন থেকে তাকে কোলের মধ্যে রেখেই করতে হয়। যাইহোক, মাঝখানে আমার কাজের বেশ বড় একটা গ্যাপ পরে গিয়েছে। তবে এখন আর আমি চাইনা নিজের প্রতিভা গুলো এই গ্যাপের কারণে নষ্ট হয়ে যাক। তাই আমার অঙ্কনের হাতকে সঠিক ভাবে ধরে রাখতে ও কমিউনিটিতে নিয়মিত পোস্ট করার লক্ষে আমার আজকের এই ম্যান্ডেলা আর্ট।
অনেক দিন পর আর্টটি করার কারণে বেশ সময় লেগে গেছে ও বাবুর জন্য বেশ ঝামেলা পোহাতে হয়েছে। আগে যেমন একটানা দুইতিনটা আর্ট করে উঠতে পারতাম কিন্তু এখন একটা আর্ট করতে দুতিনবার উঠতে হয়। যদিও এটা আস্তে আস্তে জীবনের সাথে মিশে যাবে ও এভাবেই আমি নিজেকে অব্যস্ত করে তুলতে পারবো। আমি চেষ্টা করেছি কলম ও মার্কার পেন ব্যবহার করে সুন্দর ভাবে ম্যান্ডেলা আর্টটি সম্পূর্ণ করার ও আপনাদের সাথে সুন্দর ভাবে উপস্থাপন করার।
আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে ম্যান্ডেলা আর্ট করেছি। এই আর্টটি করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমি একে একে শেয়ার করেছি। আপনারা আমার পোস্টটি দেখলেই বুঝতে পারবেন কি ভাবে আর্টটি সম্পূর্ণ করা হয়েছে। আশাকরি আপনাদের কাছে আমার আজকের ম্যান্ডেলা আর্টটি ভালো লাগবে।
ধাপ-1. |
|---|
ধাপ-2. |
|---|
ধাপ-3. |
|---|
ধাপ-4. |
|---|
ধাপ-5. |
|---|
ধাপ-6. |
|---|
ধাপ-7. |
|---|
ধাপ-8. |
|---|
ধাপ-9. |
|---|
ফাইনাল ধাপ |
|---|
আপনাদের কাছে আমার আজকের ম্যান্ডেলা আর্টটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
আসলেই আপু বাসায় ছোট বাচ্চা থাকলে মেয়েরা একটু বেশি ব্যস্ত থাকে।তবে এই ব্যস্ততার মাঝে সুন্দর একটা ম্যান্ডেলা আমাদের উপহার দিয়েছেন। আর এমনিতেই ম্যান্ডেলা আর্ট করতে একটু সময় লাগে। আপনি দারুণ ভাবে ম্যান্ডেলা আর্টের ধাপ গুলো উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
একদম ঠিক বলেছেন আপু ছোট বাচ্চা নিয়ে কাজ করা বেশ কষ্টকর। তাও অনেক কষ্ট করে আপনি আমাদের সাথে যুক্ত আছেন দেখে ভালো লাগলো । আপনার আর্ট গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। চমৎকার আর্ট করেছেন আপনি। আজ আপনার ভিন্ন ধরনের আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আর্টের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপু আসলে বাচ্চা ছোট থাকলে মায়েদের অনেক বেশিই কষ্ট হয়। যাই হোক অনেক চমৎকার একটি মেন্ডেলা আর্ট উপহার দিয়েছেন আজকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনি ও আপনার বাচ্চার সুস্বাস্থ্য কামনা করছি।
যার ছোট বাচ্চা আছে সেই জানে কত ঝামেলা। আজকের প্রাই সাড়ে পাঁচটা মাস আমি খুব ভালোভাবেই টের পাচ্ছি আপু। আপু বাবু যেহেতু এই সময় বেশি সময় ঘুমিয়ে থাকবে। যার কারণে একটু হলেও সময় পাওয়া যাবে। তবে আর কয়েক মাস পরে আর এই সময়টুকু পাবেন না। যাই হোক আপনার মেন্ডেলা আর্ট ভীষণ ভালো লেগেছে। চমৎকার ভাবে আপনি এটি তৈরি করেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আপু ছোট বাচ্চা থাকলে একটু অসুবিধা হয়ই।তবে এখন তো শুয়ে আছে একটু হলেও শান্তিতে আছেন।যখন হাঁটতে শুরু করবে তখন বুঝবেন কি কষ্ট।যাই হোক আপনি এক কাজ করবেন ঘুম পাড়িয়ে দুপাশে দুই বালিশ দিয়ে রেখে দেবেন।ছেলে ভাববে ওর মা ওর পাশেই।😊
আপনি এতো কষ্ট করে ও আর্টটি শেষ করে শেয়ার করলেন। চমৎকার হয়েছে আপু।আমার কাছে আপনার আর্ট বরাবরই খুব ভালো লাগে। আজকের এই ম্যান্ডেলা আর্টটিও খুব সুন্দর হয়েছে।ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আপনার বাবুর জন্য দোয়া রইল। ম্যান্ডেলা আর্টটি দেখতে অসাধারন লাগতেছে। কালার কম্বিনেশন দেখতে অসাধারন লাগতেছে। এধরনের আপনার আর্ট গুলো সব সময়ই ভীষণ ভালো লাগে। ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে আপু।
যাদের বাচ্চা আছে তারা এই বিষয়গুলা একদম সহজে বুঝতে পারবে। যাইহোক আপু খুব চমৎকার ছিল আর্টি শেয়ার করেছেন। আমি তো দেখে অবাক এত সুন্দর করে আর্ট কিভাবে করলেন। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে আপু ছোট বাচ্চা নিয়ে এ ধরনের কাজ করা সত্যিই বেশ ঝামেলার ব্যাপার ।তার পরেও মানুষ অভ্যাসের দাস আস্তে আস্তে সব কিছুই অভ্যাস হয়ে যাবে দেখবেন। এতোটুকু বাচ্চা নিয়ে তবুও আপনি দারুন একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করলেন। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে ।কলম এবং মার্কার পেন দিয়ে চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করে ফেললেন ।ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা।
আসলেই প্রতিটি শিশুকে লালন পালন করতে প্রতিটি মায়ের প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়। আপনি এতো ঝামেলার মধ্যে থেকেও আর্ট করেছেন,দেখে খুব ভালো লাগলো আপু। আসলেই লম্বা গ্যাপ পরলে প্রতিভা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাইহোক আপনার ম্যান্ডেলা আর্টটি দারুণ হয়েছে আপু। বিশেষ করে কালার কম্বিনেশনটা এককথায় দুর্দান্ত হয়েছে। এতো চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপু এইজন্যই আপনারা মা। নিজের সন্তানকে আগলে রেখে শত সমস্যার পরেও নিজের কাজ ঠিকই করেন। নিজের সন্তানের কোনো সমস্যা হতে দেন না। আপনার মান্ডালা আর্ট টা সম্পর্কে বেশি কিছু বলব না। এককথায় অসাধারণ অনবদ্য ছিল। অনেক সুন্দর উপস্থাপনা ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে মান্ডালা আর্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।