ভিন্ন রকম ম্যান্ডালা আর্ট।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভাল আছি। আজ ৩০ জৈষ্ঠ্য ১৪৩০ বঙ্গাব্দ। ১৩ জুন,২০২৩ খ্রীস্টাব্দ। গত দুদিন ধরে আমার বাংলা ব্লগের বর্ষপুর্তির অনুষ্ঠান চলছে ।চলছে কুইজ,গান,এয়ার ড্রপ ও গিভওয়ে সহ নানা ধরনের অনুষ্ঠান । বেশ উপভোগ করছি। আপনারাও করছেন নিশ্চয়ই। বন্ধুরা, আমি চেস্টা করি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। তাইতো নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ম্যান্ডালা আর্ট নিয়ে। আমি আজ একটু ভিন্ন ধরনের ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজকের ম্যান্ডালা আর্টটি করার জন্য ব্যবহার করেছি সাদা কাগজ,পেন্সিল,রাবার জেল পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, ম্যান্ডালা আর্টটি অংকনের বিভিন্ন ধাপ গুলো। আশাকরি ভালো লাগবে আপনাদের।

m20.jpg

উপকরণ

m2.jpg

১। সাদা কাগজ
২।পেন্সিল
৩।কাল রং এর সাইন পেন
৪। রাবার
৫। স্কেল
৬।পেন্সিল কম্পাস
৭। জেল পেন

ধাপ-১

m3.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি ছবির মতো করে।

ধাপ-২

m4.jpg

এর ভিতরেই একটি বড় বৃত্ত অংকন করে নিয়েছি। এবং বৃত্তের সাথে লাগিয়ে নিচে একটি ছোট বৃত্ত অংকন করে নিয়েছি।

ধাপ-৩

m5.jpg

বড় বৃত্তের মধ্যে বিভিন্ন সাইজের কিছু অর্ধবৃত্ত একে নিয়েছি ।

ধাপ-৪

m6.jpg

m7.jpg

অর্ধবৃত্তের মধ্যে বিভিন্ন ডিজাইন নিয়েছি।

ধাপ-৫

m8.jpg

m9.jpg

একইভাবে অন্যান্য বৃত্তগুলোও বিভিন্ন ডিজাইন একে ভরাট করে নিয়েছি। এবং কিছু অংশ কাল জেল পেন দিয়ে ভরাট করে নিয়েছি।

ধাপ-৬

m16.jpg

m17.jpg

m18.jpg

এবার আকা ছোট বৃত্তটিতে কিছু ডিজাইন একে নিয়েছি। এবং কাল রং এর সাইন পেন দিয়ে ভরাট করে নিয়েছি ।

শেষ ধাপ

m13.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে ম্যান্ডালা আর্ট অংকন শেষ করেছি।

উপস্থাপনা

m10.jpg

m11.jpg

আশকরি আজ আমার আঁকা ম্যান্ডালা আর্ট আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের আঁকা ম্যান্ডালা আর্ট এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

শ্রেণীম্যান্ডালা আর্ট
ক্যামেরাSamsungA10
পোস্ট তৈরি@selina75
তারিখ১৩ জুন,২০২৩ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট করছেন আপনি। আপনার আর্ট দেখে খুব ভালো লাগলো। আসলে ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে খুব ভালো লাগে । আর্ট করার প্রক্রিয়া সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত চমৎকার ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু আপনার ম্যান্ডেলা আর্ট সত্যি ভিন্ন রকমের হয়েছে। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আমিও আজ ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছি। আমার কাছেও এই আর্ট করতে অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনি দারুন একটি মেন্ডেলা আর্ট তৈরি করেছেন। যদিও আপনার তৈরি মেন্ডেল আর্ট আমার কাছে একেবারেই নতুন লেগেছে। এর আগে আমি কখনো এ ধরনের ম্যান্ডেলা আর্ট তৈরি করতে দেখি নাই । অনেক পরিশ্রম করেছেন আপু ধন্যবাদ শেয়ার করার জন্য ।

 3 years ago 

তাতো একটু হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট দেখতে খুব সুন্দর হয়েছে। এ ধরনের আর্ট গুলো করতে একটু সময় লাগলোও দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আর্টের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে গুছিয়ে শেয়ার করেছেন। এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

জি আপু করতে সময় লাগে ,কিন্তু শেষ হওয়ার পর বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার ম্যান্ডেলা আর্ট টি বেশ চমৎকার হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে ।আসলে এ ধরনের আর্ট গুলো দেখতে এবং করতে দুটোই ভালো লাগে । যদি একটু সময় লাগে তারপরেও ভালো লাগে । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

ঠিক তাই আপু। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

খুব সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করলেন আপু।দারুন হয়েছে দেখতে।ম্যান্ডেলা আর্টগুলো দেখতে ভীষণ ভালো লাগে।আপনার উপস্থাপনা ও বেশ ভালো লেগেছে।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি খুব সুন্দর একটি মেন্ডেলা আর্ট করেছেন আপু। আপনার মেন্ডেলা আর্ট টি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ আপু সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট করেছেন। এই ধরনের আর্ট করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনার আর্ট টি সুন্দর লাগছে দেখতে। আমারও ম্যান্ডেলা আর্ট করতে অনেক ভালো লাগে সময় পেলেই বসে যায় ম্যান্ডেলা আর্ট করতে। খুবই সুন্দর একটা ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক তাই সময় লাগে। কিন্তু আমার করতে বেশ ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64543.68
ETH 1871.77
USDT 1.00
SBD 0.38