লাভবেলুন ম্যান্ডেলা আর্ট
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ম্যান্ডেলা আর্টের পোস্ট নিয়ে। ম্যান্ডেলা আর্ট তৈরি করতে আমার খুব ভালো লাগে। এই আর্ট গুলো করতে অনেক সময়ের প্রয়োজন হয় তারপরও কেন জানি আমার এটা করতে খুবই মজার লাগে। আজ আমি আপনাদেরকে অনেকগুলো লাভবেলুনের মধ্যে ম্যান্ডেলা আর্ট করে দেখাবো। আশা করি আমার আজকের ম্যান্ডেলা আর্টটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন স্টেপ গুলো দেখে নেওয়া যাক।
উপকরণসমূহ :
প্রথম স্টেপে আমি ছোট বড় অনেকগুলো লাভ আঁকিয়ে নিয়েছি। আমি মোট দশটা লাভ আঁকিয়েছি।
প্রত্যেকটি লাভগুলোর নিচে আমি স্কেলের সাহায্যে দড়ির মতো আঁকিয়ে নেব। যাতে দেখে মনে হয় যে গ্যাস ভরা লাভবেলুন আকাশে উড়ে যাচ্ছে।আর নিচে সুতোগুলো একসাথে বাঁধার মতো আঁকিয়ে নিবো।
এখন আমি এক এক করে লাভের মধ্যে নিজের পছন্দ অনুযায়ী ম্যান্ডেলা আর্ট করে নেব।
ম্যান্ডেলা আর্ট গুলো আমি খুব সিম্পল উপায়ে করেছি এতে দেখতে খুব সুন্দর দেখা যায়।
এক এক করে প্রত্যেকটি লাভবেলুনের ভিতর আমার ম্যান্ডেলা আর্ট তৈরি সম্পূর্ণ হলো।
এখন ম্যান্ডেলা আর্টটিতে আমার সিগনেচার করে নিব।
আশা করি আজকে আমার তৈরি লাভবেলুনের ম্যান্ডেলা আর্টটি আপনাদের পছন্দ হয়েছে। কেমন হয়েছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্টে। ইনশআল্লাহ।
আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। আমি একজন হাউজ ওয়াইফ এবং স্টুডেন্ট। আমি অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী। আর্ট এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শিখতেও আমার আগ্রহ রয়েছে। আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব রেসিপি শিখতে। সেই সাথে এখানে সবার সাথে ভালো সময় কাটানো সম্ভব হবে আমি আশা করি। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
লাভবেলুন ম্যান্ডেলা আর্ট করেছেন। দেখতে খুবই চমৎকার লাগছে। আমারও আর্ট করতে ভীষণ ভালো লাগে। এত সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আমার আর্টটি আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ম্যান্ডেলা আর্ট গুলো অনেক বেশি সময় লাগে। তবে কাজ শেষ করার পর কিন্তু দেখতে বেশ ভালো দেখায়। আপনার লাভ বেলুন আর্ট ভালো ছিল। ধন্যবাদ আপনাকে চমৎকার কাজটি আমাদের উপহার দেয়ার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।
খুব সুন্দর একটি লাভ বেলুন এর চিত্র অংকন করেছেন আপনি আমার কাছে খুবই ভাল লেগেছে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।
ম্যান্ডেলা আর্ট গুলো করতে একটু সময় লাগলো দেখতে আমার কাছে খুব সুন্দর লাগে। আপনার লাভ বেলুনের ম্যান্ডেলা আর্ট দেখতে খুব সুন্দর লাগছে। আর্টটি দেখে বোঝা যাচ্ছে আপনি খুব সময়ও ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপু আপনাকে।
খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে লাভ বেলুন এর মান্ডেলা অংকন শেয়ার করেছেন যেটা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। সত্যিই এ ধরনের অংকন করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় তবে সময় এবং ধৈর্য নিয়ে অঙ্কন করলে অংকন দেখতে অনেকটাই আকর্ষণীয় দেখায়। শুরু থেকে শেষ অবধি আপনি দারুন ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন এই অংকন দেখে যে কেউ মুগ্ধ হবে বলে আমার মনে হয়। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
বাহ আপনি খুব সুন্দর করে লাভ বেলুনের ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার ম্যান্ডেলা আর্ট দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে লাভ বেলুন এর মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন করার কারণে অসাধারণ লাগতেছে। তবে শুনে ভালো লাগলো ম্যান্ডেলা আর্ট আপনার কাছে ভালো লাগে। যদিও ম্যান্ডেলা আর্ট গুলো সময় লাগে যত সময় দিয়ে করা হয় ততই দেখতে বেশ চমৎকার লাগে। এবং অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত লাভ বেলুনের ম্যান্ডেলা আর্ট উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আপু আপনি খুব সুন্দর একটি মেন্ডেলা আর্ট তৈরি করেছেন। লাভবেলুনের ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগছে। মেন্ডেলা আর্ট তৈরি করতে যথেষ্ট সময় এবং ধৈর্য লাগে। এটি তৈরি প্রতিটা পবন খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য
ম্যান্ডেলা আর্ট করার জন্য সময়ের থেকে আমার মনে হয় ধৈর্যের অনক প্রয়োজন। আপনি খুব সহজভাবে অল্পতেই অনেক সুন্দর করে ম্যান্ডেলা আর্ট করেছেন। যা সত্যিই অনকে সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ সুন্দর ভাবে বর্ননা করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
সু স্বাগতম আপু।
অনেক সুন্দর লাভ বেলুন ম্যান্ডেলা আর্ট করেছেন। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ধন্যবাদ আপু।
খুবই সুন্দর বেলুনের ম্যান্ডেলা চিত্র অঙ্কন করেছেন। এই চিত্রটি দেখতে পেয়ে অনেক বেশি ভালো লাগলো। চিত্রটি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করলেন শুভকামনা রইল।