বিজয় দিবস উপলক্ষে: "ভারত ও বাংলাদেশের পতাকার সমন্বিত রঙে একটি ম্যান্ডেলা আর্ট"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।তাই আজ চলে আসলাম আমি @green015 ভিন্নধর্মী একটি আর্ট পোষ্ট নিয়ে আপনাদের মাঝে।আশা করি আর্টটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।

বিজয় দিবস উপলক্ষে: "ভারত ও বাংলাদেশের পতাকার সমন্বিত রঙে একটি ম্যান্ডেলা আর্ট"

IMG_20231216_105332.jpg

প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তেমনি এই আর্টেরও বিষয়বস্তু রয়েছে।তাছাড়া আর্ট করতে আমার বরাবরই খুবই ভালো লাগে।তাই আজ একটি সম্পূর্ণ নতুন আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আজ আর্ট করেছি ভারত ও বাংলাদেশের পতাকার সমন্বিত রঙে একটি ম্যান্ডেলা আর্ট। এই আর্টটি আমি আমার ভাবনা দ্বারা করার চেষ্টা করেছি।আজ 16-ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস।আর এই দিনটি বিজয় দিবস হিসেবে ভারতেও প্রতি বছর পালন করা হয়।দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশে এই বিজয়ের পতাকা অর্জিত হয়।আর সেটা ভারতের সাহায্য ব্যতীত কখনোই সম্ভব ছিল না।কারন বাংলাদেশ ভারতের-ই একটি ক্ষুদ্র অংশ ছিল।তাই এই বিজয় সমগ্র বাঙালি জাতির জন্য একটা গর্বের বিষয়।এইজন্য দুই দেশের পতাকাকে সম্মান জানিয়ে বিজয় দিবস উপলক্ষে একে ফেললাম একটি ম্যান্ডেলা আর্ট।আর্টটি করার পর বেশ সুন্দর লাগছিল দেখতে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে আর্টটি।যাইহোক তো চলুন আর্টটি শুরু করা যাক---

IMG_20231216_105352.jpg

উপকরণ:

1.সাদা কাগজ
2.রঙিন মাইক্রোটিভ পেন
3.কাঁটা কম্পাস
4.রঙিন বলপেন

IMG_20231216_104837.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20231216_104701.jpg
প্রথমে আমি সাদা রঙের কাগজের উপর কাঁটা কম্পাস ও কালো রঙের বলপেন দিয়ে একটি বৃত্ত একে নিলাম।

ধাপঃ 2

IMG_20231216_104715.jpg
এরপর মোট ছোট থেকে বড় পাঁচখানা বৃত্ত একে নিলাম।

ধাপঃ 3

IMG_20231216_104731.jpg
এবারে আমি একেবারে মাঝের বৃত্তের মধ্যে সবুজ রঙের মাইক্রোটিভ পেন দিয়ে ম্যান্ডেলা ডিজাইন একে নিলাম।

ধাপঃ 4

IMG_20231216_104759.jpg
একইভাবে একদম ছোট বৃত্তের মধ্যে সবুজ রঙের মাইক্রোটিভ পেন দিয়ে ভিন্ন একটি ম্যান্ডেলা ডিজাইন একে নিলাম।

ধাপঃ 5

IMG_20231216_104817.jpg
এরপর ফোনের মাধ্যমে আমার হাতের একটি ছবি তুলে নিলাম।

ধাপঃ 6

IMG_20231216_104852.jpg
এবারে দুই সবুজ রঙের মাঝে লাল রঙের পেন দিয়ে ভিন্ন ডিজাইন একে নিলাম।তো অঙ্কন করা হয়ে গেল বাংলাদেশের পতাকার ডিজাইনে ম্যান্ডেলা

ধাপঃ 7

IMG_20231216_104921.jpg
এরপর দ্বিতীয় বৃত্তে সাদা রঙের মাঝে নীল রঙের পেন দিয়ে একটু দূরত্ব রেখে কয়েকটি ভিন্ন ডিজাইন একে নেব।

ধাপঃ 8

IMG_20231216_104935.jpg
এখন বড় বৃত্তের মাঝে গেরুয়া রঙের পেন দিয়ে আবারো ভিন্ন একটি ডিজাইন একে নিলাম।

ধাপঃ 9

IMG_20231216_105133.jpg
তো সম্পূর্ণ গেরুয়া ডিজাইন করা হয়ে গেলে ভারতের পতাকার ডিজাইনে ম্যান্ডেলা আর্টটি তৈরি হয়ে যাবে।

শেষ ধাপঃ

IMG_20231216_105152.jpg
সবশেষে অঙ্কনের নীচে কালো রঙের বলপেন দিয়ে আমার নাম লিখে নিলাম।

ছবি উপস্থাপন:

IMG_20231216_105258.jpg

IMG_20231216_105352.jpg
তো অঙ্কন করা হয়ে গেল আমার "ভারত ও বাংলাদেশের পতাকার সমন্বিত রঙে একটি ম্যান্ডেলা আর্ট"। এটি অঙ্কনের পর বেশ আকর্ষণীয় ও সুন্দর দেখতে লাগছিলো।

আশা করি আমার আজকের ম্যান্ডেলা আর্টটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীম্যান্ডেলা আর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

বিজয় দিবস উপলক্ষে ভারত ও বাংলাদেশের পতাকার সমন্বিত রঙে দারুণ একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। আর্টটি দেখতে চমৎকার লাগছে। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

বিজয় দিবস উপলক্ষে ভারত ও বাংলাদেশের পতাকার সমন্বিত রঙ্গে বেশ সুন্দর একটি ম্যান্ডেলা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ম্যান্ডেলাটির কালার কম্বিনেশন টা বেশ দারুন ছিল আপু। অনেক ভালো লেগেছে। সুন্দর একটি ম্যান্ডেলা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে ভারতের সাহায্য ব্যতীত কখনোই সম্ভব হতো না বাংলাদেশের বিজয়ী হওয়া। আর বিজয় দিবস উপলক্ষে অনেক সুন্দর করে একটা আর্ট করেছেন আপনি। ভারত ও বাংলাদেশের পতাকার সমন্বিত রঙে একটি ম্যান্ডেলা আর্ট করেছেন যেটা অনেক সুন্দর হয়েছে। সত্যি আমি অনেক বেশি মুগ্ধ হলাম আপনার করার এই আর্ট দেখে। আপনার দক্ষতার প্রশংসা করতে হচ্ছে।

 3 years ago 

প্রথমেই দিদি আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দিনটি আমাদের বাঙালি জাতির জন্য গৌরবের! আপনার ম্যান্ডেলা আর্টটি দারুণ হয়েছে। কালার করাতে সুন্দর লাগছে 🌼

 3 years ago 

বিজয় দিবস উপলক্ষে খুবই সুন্দর একটি ম্যান্ডেলা অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ভারত ও বাংলাদেশের পতাকার সম্মিলিত রঙের দারুন একটা ম্যান্ডেলা অংকন করে শেয়ার করেছেন। মাঝে মাঝে এরকম ইউনিক কিছু অঙ্কন করতে অনেক বেশি ভালো লাগে দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা অংকন আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দারুন একটি ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন দিদি যেখানে লাল সবুজের বাংলাদেশ আর ভারতের পতাকার কালারে ফুটিয়ে তুলেছেন। দারুন লাগছে দিদি আপনার কাজের দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ ‌

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাহ্ আপনি তো দেখছি খুবই ইউনিক একটি আইডিয়া নিয়ে আজকের এই ম্যান্ডেলা আর্ট করেছেন। ভারত ও বাংলাদেশের পতাকার রং দিয়ে রঙিন একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। বিজয় দিবস উপলক্ষে দুই দেশের পতাকা নিয়ে অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করেছেন আপনি। দুই পতাকার রং দিয়ে আর্ট করায় আপনার ম্যান্ডেলা আর্ট টি খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে।

 3 years ago 

বিজয় দিবস উপলক্ষ্যে দুই দেশ এর পতাকার সমন্বিত রঙে দুর্দান্ত একটি আর্ট আপনি শেয়ার করেছেন আপু।এধরনের আর্ট গুলো দেখতে অনেক কিউট লাগে।আপনার আর্ট টি খুব ভালো লাগলো আমার।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64125.65
ETH 1860.94
USDT 1.00
SBD 0.39