আমাদের জেনারেশনের মধ্যেও দেশপ্রেম সুপ্ত অবস্থায় ছিল

in আমার বাংলা ব্লগ2 years ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

heart-3147976_1280.jpg

ছবির উৎস

আজকে কোন টপিক নিয়ে লিখতে চলেছি এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরে গিয়েছেন বন্ধুরা।দেশপ্রেম শব্দটির সাথে আমরা সকলেই কমবেশি পরিচিত।এতদিন দেশ প্রেম নিয়ে বিভিন্ন লেখা পড়েছি ।কিন্তু এইভাবে সরাসরি দেশ প্রেম দেখা হইনি।লোকজনের মুখে আমাদের জেনারেশন সম্পর্কে সবসময় নেতিবাচক ধারণাই শুনতে পেয়েছি বলা যায়।১৯৯৫ এর পর থেকে যারা জন্মগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই আমাদের জেনারেশনের আওতায়।আর এই জেনারেশন কাজ নাকি সারাদিন সোশাল মিডিয়ায় ডুবে থাকতে।অনলাইন গেইম,ফেসবুক,টুইটার, রিলস ইত্যাদি বিনোদন ছাড়া যেন তারা কিছুই বুঝত না।হঠাৎ করেই তাদের পরিবর্তন দেখতে পেলাম আমাদের দেশের বৈষম্য বিরোধী আন্দোলনে।দেশকে স্বৈরাচার মুক্ত করতে তারা এক একজন বন্দুকের সামনে গিয়েও বুক পেতে দিতে দ্বিধা করছেনা।আমাদের জেনারেশন ইতিহাস পড়তে না শুধু সৃষ্টি করতেও জানে।আর আধুনিক মাধ্যম ব্যাবহার করে তারা আজকে দেশে নতুন করে স্বাধীনতা নিয়ে এসেছে।

আমাদের দেশে আবারো বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য এই জেনারেশন এর সবাই একইভাবে দলবদ্ধ ভাবে ছুটে গিয়ে বন্যায় ভেসে যাওয়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যাচ্ছে।কোটি কোটি টাকা অনুদান সেই সাথে আশ্রয়কেন্দ্রে সকলকে নিরাপদে নিয়ে যেতে নৌকা থেকে শুরু করে সবধরনের মাধ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়ছে।এখানেও তারা প্রাণের মায়া করছেনা।একটি নিউজে দেখলাম বন্যা কবলিত লোকজনের সাহায্য করতে গিয়ে স্পিড বোট উল্টে কয়েকজন যুবক দুর্যোগের মধ্যে পড়েছিল ।দেশপ্রেম না থাকলে এগুলো কখনোই সম্ভব হতনা।আমাদের জেনারেশন রিসেন্ট ঘটনাগুলোতে তাদের বুদ্ধিমত্তা,সাহস ,দেশপ্রেম দেখিয়ে দিল।ইতিহাসের অন্যান্য জেনারেশন থেকে তারা কোনো অংশেই পিছিয়ে নয়।তারা আধুনিকতার ছোঁয়ায় নিজেদের আপডেট করে পথে নেমেছে।

এখন বন্যা কবলিত এলাকার লোকজনের অবস্থান আগের থেকে কিছুটা উন্নত হয়েছে।অনেকে ডোনেশন করেছেন তাছাড়া সকল প্রকার সাহায্য তাদের করা হচ্ছে।বাঙালি জাতিকে কোনো কিছু দিয়েই দমিয়ে রাখা সম্ভব হচ্ছেনা।আসলে তারা একে অন্যের বিপদে প্রাণ বাজি রাখতে জানে।প্রত্যেক ধর্মের ভাইবোনেরা সাহায্য করছেন যে যার জায়গা থেকে।বন্যা কবলিত এলাকায় অনুদান দিতে সনাতন ধর্মের ভাইবোন তাদের পূজার বাজেট কমিয়ে পাশে দাঁড়াচ্ছেন। আমরা বাঙালি জাতির বৈষম্যে বিশ্বাসী নই।যে যার ধর্মে বিশ্বাসী থেকে একে অন্যের পাশে থেকে নিজেদের অবস্থানকে দৃঢ় করতে বিশ্বাসী আমরা।পৃথিবীতে যতগুলো জেনারেশন এসেছে একের পর এক এর মধ্যে প্রত্যেকেই জানে কিভাবে নিজেদের দেশের মাটি ও মানুষকে আগলে রাখতে হয়।এতদিন সবার মধ্যে দেশপ্রেম সুপ্ত অবস্থায় থাকলেও আজকে প্রায়োগের সময় যে যার মতো করে নিজের দেশকে নিরাপত্তা দিতে প্রস্তুতি নিচ্ছেন।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date- 24th,Auguest,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন আপু আমাদের জেনারেশনরা ইতিহাস পড়তে না শুধু তৈরি করতে জানে। যারা দিন রাত শুধু ফেসবুক, গেইম,টুইটার এসবে ডুবে থাকতো।এখন বন্দুকের সামনে বুক পেতে দিতে তাদের কোন আপত্তি নেই।খুবই চমৎকার কিছু কথা তুলে ধরেছেন। আপনার লেখাগুলো পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু ,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি আসলে আমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট শেয়ার করেছেন। আপনার পোস্ট দেখে কোনমতেই এড়িয়ে যেতে পারলাম না। আসলে আপু ঠিকই বলেছেন এই জেনারেশনের মধ্যে দেশপ্রেম সুপ্ত অবস্থায় ছিল। আসলে এই জেনারেশনকে আমি বারবার ধন্যবাদ ওস্যালুট জানাই। সত্যিই এই জেনারেশন আমাদের অনেক ভবিষ্যৎ। দেশ প্রেমের যে এত মোহ তা এই জেনারেশন থেকে বোঝা যাচ্ছে। তবে আমি নিজেই এই জেনারেশনের একজন সদস্য হওয়ায় গর্বিত। অসংখ্য ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ভাইয়া ,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে আমি মনে করি মানুষের মধ্যে দেশ প্রেম সবসময় রয়েছে কিন্তু কিছু কিছু কারণ নির্দেশ প্রেম থেমে যায়। কারণ এর আগে এক শ্রেণীর মানুষ ডোনেশন দেওয়ার জন্য মানুষের শয়তান জন্য এগিয়ে আসলো অন্য ছোরেনের মানুষটা হাতিয়ে নিতো। তবে যাই হোক সবার মধ্যে দেশ প্রেম সৃষ্টি হোক অসহায়দের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিক এটাই কামনা করি।

 2 years ago 

জি ধন্যবাদ,আপনার কমেন্টে বেশ কয়েকটি বানান ভুল রয়েছে কাইন্ডলি ঠিক করে নিবেন আপু,ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64153.03
ETH 1867.14
USDT 1.00
SBD 0.36