শুভ জন্মদিন দাদা। 💞👑
শুভ রাত্রি🌃
আজ ০৫ ই ডিসেম্বর,
বৃহস্পতিবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
শুভ জন্মদিন @rme দাদা। 💞👑
প্রথমেই আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। শুধু তাই নয়, মনের অন্তস্থল থেকে দোয়া ও প্রার্থনা করছি, সৃষ্টিকর্তা যেন আপনাকে নেক হায়াত দান করেন। এই দিনটি বারবার ফিরে আসুক আমাদের মাঝে। পরিবারের সঙ্গে সুখে শান্তিতে কাটিয়ে দিন প্রতিটি মুহূর্ত। আপনার জন্মদিন উপলক্ষে আমার প্রাণপ্রিয় কমিউনিটি “আমার বাংলা ব্লগ” আজকে খুশিতে আত্মহারা।
দাদা আপনার প্রতিটি পদক্ষেপ ও সুচিন্তিত উদ্যোগ আমাদের ব্যক্তি পর্যায়েও সফল বয়ে এনেছে। আপনি এমন ব্যক্তিবর্গ একজন মানুষ, আমাদের পথ প্রদর্শক হয়েছেন আমরা তার জন্য গর্বিত। আমি দাদাকে কখনো দেখিনি। কিন্তু তারপরও মনে হচ্ছে দাদা আমার অনেক কাছের একজন মানুষ। হ্যাংআউটের প্রতিটি কথা শুনে মনে হয় দাদাকে আমি অনেকদিন ধরে চিনি। তাই আমাদের সফলতা খুবই কাছে। আপনার মাধ্যমে নিজেকে কাজে ফিরিয়ে আনতে অনেক মোটিভেশন পাই। আপনি একজন পরিশ্রমী মানুষ। তাই সব সময় আমাদের জন্য ও আমাদের প্রাণপ্রিয় কমিউনিটি “আমার বাংলা ব্লগের” জন্য নিরলস ভাবে শ্রম দিয়ে যাচ্ছেন। দাদা আপনার তুলনা হয় না। সব সময় আপনার হাসিখুশি মন ও ভালোবাসা পেতে চাই।
আপনার মাধ্যমে “আমার বাংলা ব্লগের” মত পরিবারের পেয়েছি। এই পরিবারের প্রতিটি ভাই বোন এবং এডমিন মডারেটর সব সময় আন্তরিক ও ভালোবাসায় জড়িত। আপনি আমাদের সব দিক দিয়ে সাপোর্ট করে যাচ্ছেন। কখনো মানসিকভাবে, আবার কখনো আর্থিক দিক দিয়ে। কিছুদিন আগেও আমাদের মাঝে একটা সারপ্রাইজ নিয়ে এসেছেন। এই সারপ্রাইজ সম্পর্কে আমরা সকলে অবগত। $PUSS হলো আমাদের স্বপ্ন পূরণ করার অঙ্গীকার। এখানেও আপনি শারীরিক ও মানসিক পরিশ্রম করে যাচ্ছেন। আপনি আছেন বলেই আমরা ধীরে ধীরে নিজেদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আজকের এই দিনে আপনার গুণগত বৈশিষ্ট্য না বলে পারছি না।
আজকে আপনার এই খুশির দিনে আপনাকে উপহার দেয়ার মত আমার সাধ্য নেই। রয়েছে আপনার জন্য ভালোবাসা ও শ্রদ্ধা। সব সময় আপনাকে এভাবেই হাসি খুশি দেখতে চাই। আপনি আমাদের জন্য এত কিছু করছেন যা বলে বোঝানোর মত নয়। আপনার প্রশংসা ও ভালোবাসার কথা বলে শেষ করা যাবে না। শুধু এটুকুই বলতে চাই, মন থেকে আপনার জন্য দোয়া ও ভালোবাসা সব সময় আছে এবং থাকবে। আপনার পরিবারের জন্য শুভকামনা রইল। প্রতিটি সেকেন্ড যেন আপনার ভালো ও সুস্থ অবস্থায় অতিবাহিত হয় এই কামনাই করি।
| বিভাগ | জেনারেল রাইটিং। |
|---|---|
| ডিভাইস | শাওমি রেডমি ৯। |
| বিষয় | শুভ জন্মদিন দাদা। 💞👑 |
| লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
| রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
| ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
|---|
https://x.com/nazmulhasanbd01/status/1864737254239048036?t=4f5wsrX7iTus9hc-YlJV6Q&s=19
এই দিনটা আমাদের জন্য আমার বাংলা ব্লগের জন্য বিশেষ একটা দিন। বেশ চমৎকার লাগল আপনার পোস্ট টা। দাদার মতো মানুষ সত্যি হয় না। দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দারুণ লিখেছেন পোস্ট টা ভাই। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
ধন্যবাদ আপনাকেও আমার পোস্ট ভিজিট করে চমৎকার মন্তব্য করার জন্য।
দাদার জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি শুভেচ্ছা বার্তা লিখে দাদাকে উপহার দিয়েছেন। দাদার জন্য অফুরন্ত ভালোবাসা রইলো। এই দিনটা আমার বাংলা কমিউনিটির বিশেষ একটা দিন। ধন্যবাদ ভাই সুন্দর জন্য।