মায়ের ভালোবাসা ❤️‍💞

in আমার বাংলা ব্লগ3 years ago

০৬শ্রাবণ , ১৪৩০ বঙ্গাব্দ

২১জুলাই , ২০২৩ খ্রিস্টাব্দ
০১মহরম ১৪৪৪ হিজরী
শুক্রবার
বর্ষাকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


Source


ব্যানার,ফেসটুন,টিভি পর্দায় খুব লোভনীয় ফ্রীর চটকদার বিজ্ঞাপন দেখা যায় কিন্তু কোন কিছুই ফ্রীতে পাওয়া যায়না। সৃষ্টির সূচনা থেকে ও কোন কিছু ফ্রী ছিলনা। যার জন্য বিনিময় প্রথা চালু হয়েছিলো। সেটাই এখন পর্যন্ত চলমান আছে। আমরা পৃথিবীতে থাকি কিছু শর্ত নিয়ে। যেমন একজন মুসলিম এর জন্য , তাকে সময় মত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতপ হবে,রোমজান মাসের রোজা থাকতে হবে,নিসাব পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হবে। আরও বেশ কিছু কাজ আল্লাহ্‌তালা আমাদের জন্য ঠিক করে দিয়েছেন। যদি আমরা আল্লাহর কথা মেনে চলি তাহলে আমরা শেষ বিচারের দিন জান্নাত পাব। আর যদি না মানি তাহলে বিচারে জাহান্নাম পাব। অর্থাৎ আমি বলতে চাচ্ছি জান্নাত ফ্রী পাচ্ছিনা।বলতে গেলে এমনকি জাহান্নামটাও কিন্তু ফ্রী না।যেখানে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে শাস্তি বা শান্তি ফ্রিতে দিচ্ছেন না। সেই ক্ষেত্রে আমরা কোন কিছুই পৃথিবীর কোন মানুষের কাছ থেকেই ফ্রিতে কিন্তু আশা করতে পারি না। তবে ব্যতিক্রম পৃথিবীতে একজন মানুষ তিনি হচ্ছেন মা যার ভালবাসা এবং মায়া মমতা আদর স্নেহ সবকিছুই ফিরিতে পাওয়া যায়।


মা একজন পূর্ণাঙ্গ নারী, যিনি সন্তানকে গর্ভধারণ, সন্তানের জন্ম তথা সন্তানকে লালন পালন করে বড় করে তোলেন। তিনিই আমাদের অভিভাবকের ভূমিকা পালন ও মা হিসেবে সর্বত্র পরিচিত। প্রকৃতিগতভাবে একজন মা সন্তান গর্ভে ধারণ করার অধিকার রাখেন।

আব্রাহাম লিংকন বলেছিলেন : যার মা আছে সে কখনোই গরীব নয়।

একজন মা হচ্ছে পৃথিবীর এমন একটি ব্যাংক যেখানে আমরা আমাদের জীবনের সুখ-দুঃখ এবং সমস্ত অর্জন ব্যর্থতাকে জমা রাখতে পারি। বিনিময়ে সেখানে কোন কর দিতে হয় না, বিনিময়ে আমরা আরো উল্টো অধিক পরিমাণে ভালোবাসা পেয়ে থাকি। পৃথিবীতে সবাই আপনাকে ভালবাসবে অনেকেই আপনার অতি ঘনিষ্ঠ আত্মীয় হবে। কিন্তু খুঁজতে গেলে দেখা যাবে সেখানে কোন স্বার্থ লুকায়িত রয়েছে। কিন্তু পৃথিবীতে এমন একজন আছেন যিনি কোন স্বার্থ ছাড়া কোন টাকা পয়সা কোন কিছুর বিনিময় ছাড়াই আমাকে তার জীবন থেকে বেশি ভালোবাসে। সে হলো আমাদের মা।মা মানে পাহাড় সমান দুঃখ জমা রাখা। মা মানে সারা পৃথিবীর সমতুল্য ভালোবাসা পাওয়া।মা মানে শান্তি মায়া মমতা ভেজালহীন ভালোবাসা। যে ভালোবাসায় নেই কোন মলিনতা এবং ঘাটতি। পরিস্থিতি যেমনই হোক না কেন মায়ের ভালোবাসার কখনোই কমতি হয় না। নিজের জীবনের সবকিছু বিলিয়ে দিয়ে হলেও সন্তানকে রক্ষা করতে প্রস্তুত।যেখানে সকল স্বার্থের উর্ধ্বে থাকে ভালোবাসা। স্বার্থের শেষ চূড়ায় থাকে গভীর ভালোবাসা। দুনিয়ার সব কিছু বদলাতে পারে। কিন্তু কখনোই মায়ের ভালোবাসা বদলায় না।



ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন মায়ের ভালোবাসা সম্পর্কে অসাধারণ একটি পোস্ট লিখে । আসলে মায়ের ভালোবাসার কোন তুলনা হয়না। আসলে আব্রাহাম লিংকনের সেই কথার সাথে আমিও একমত যার এখনো মা বেঁচে আছে সে পৃথিবীতে এখনো গরীব নয়। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি বিষয় সম্পর্কে পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া পৃথিবীতে একমাত্র খাঁটি এবং তুলনাহীন ভালোবাসা মায়ের কাছ থেকেই পেয়ে থাকি। আমরা ধন্যবাদ মতামত করার জন্য।

 3 years ago 

ভাইয়া মা তো মাই, মার সাথে পৃথিবীর আর কিছুর তুলনা হয় না।সত্যি পৃথিবীতে যার মা আছে সে কখনো গরীব নয়। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগল। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন আপু মা তো মা ই হয় যার কোন তুলনা হয় না।।
আর যার মা বেঁচে আছে পৃথিবীতে সত্যি সে খুব ধনী।

 3 years ago 

মায়ের ভালোবাসার সাথে কোন কিছুর তুলনা হয় না আর হবেও না। আসলেই মা হচ্ছে একটা ব্যাংক যেখানে কর দিতে হয় না। এটা ঠিক যার মা আছে সে কখনোই গরিব না । আপনাকে অসংখ্য ধন্যবাদ খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা পোস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ব্লক কি আপনার কাছে ভালো লেগেছে সুন্দর একটি মন্তব্য করেছেন দেখে খুবই ভালো লাগলো ।ধন্যবাদ

 3 years ago 

এই দুনিয়াতে যেমন সবকিছু এত সহজে পাওয়া যায় না। ঠিক তেমনি আমাদের জন্য আখিরাত ও এভাবেই রেখেছেন। আমরা দুনিয়াতে যা করে যাব তারপর ফলাফল কিন্তু আখেরাতে ভোগ করতে হবে। ভালো কাজের ফলাফল হচ্ছে জান্নাত এবং খারাপ কাজের ফলাফল হচ্ছে জাহান্নাম। তো এই পৃথিবীতে মায়ের তুলনা হয়না। মা এমন একজন মানুষ যা সন্তানদের জন্য নিজের চোখের ঘুম পর্যন্ত হারাম করে দেয় সন্তান মানুষ করার জন্য। সেই মাকে যদি অবহেলা করা হয় তাহলে জাহান্নাম তো অবশ্যই নির্ধারিত। আপনার লেখা গুলো পড়ে অনেক বেশি ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

এই দুনিয়াতে সব কিছু পেতে হলে যেমন পরিশ্রম এবং মূল্য দিতে হয়। তেমনি খুব সহজে একটি জিনিস পাওয়া যায় সে হচ্ছে মার ভালোবাসা যার কোন তুলনা হয় না ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

 3 years ago (edited)

মায়ের ভালোবাসা নিয়ে সুন্দর একটি ব্লগ আজ শেয়ার করলেন।সত্যি কথা বলতে মায়ের তুলনা কোন কিছুতেই হয় না। মা তো মা ই। এজন্য ই আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে"মায়ের পায়ের নীচে সন্তানের বেহেশত "। এই বেহেশত আমাদের ঘরেই আছে।শুধু বোঝার মনটাই আমাদের নেই।তাইতো সকলের উচিত মায়ের সেবা করে জান্নাত লাভ করা।এই মা আমাদের জন্য আশির্বাদ স্বরুপ।অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

মায়ের পায়ের নিচে আমাদের বেহেশত মা যদি রাজি খুশি থাকে তাহলে আল্লাহ আমাদের মাফ করে দেবেন।

 3 years ago 

পৃথিবীতে একমাত্র মা জেনে নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে। মা ব্যতীত পৃথিবীতে এমন কেউ নেই যে স্বার্থবিহীন কোন কিছু করে থাকে। পৃথিবীর বুকে সব থেকে বড় ভালোবাসা আছে মায়ের ভালোবাসা। পৃথিবীর সব ভালোবাসা এক জায়গায় করলে মায়ের ভালোবাসার এক চিমটিও হবে না। পৃথিবীর বুকে যে মায়ের ভালোবাসা মায়ের মুখে হাসি ফোটাতে পারবে মৃত্যুর পরও সে জান্নাত পাবে। পৃথিবীর বুকে সব কিছুর উর্ধ্বে হলো মায়ের ভালোবাসা যা কখনো শেষ হবার নয়।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে যে বা যত আপনজনই হোক নিঃস্বার্থভাবে কখনোই কেউ কাউকে আপন করে নেয় না একমাত্র মা ছাড়া

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া মায়ের ভালোবাসা কখনো স্বার্থের বিনিময় হয় না।পৃথিবীতে সব কিছুরই বিনিময় রয়েছে কিন্তু মায়ের ভালোবাসার কোন বিনিময় নেই। মাকে নিয়ে বেশ কিছু কথায় লিখেছেন
পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর কিছু কথা শেয়ার করার জন্য।

 3 years ago 

দেখবেন পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ আপনার আপন নয়।
একমাত্র মায়ের কাছ থেকেই স্বার্থহীন ভালোবাসা পাওয়া সম্ভব।

 3 years ago 

পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে মায়ের ভালোবাসা। মা কখনো ছেলে মেয়েদেরকে ভালবাসতে হিসাব করে না। তবে ঠিক বলেছেন পৃথিবীতে যতই পরিস্থিতি আসুক মায়ের ভালোবাসা কমতি হয় না। মাকে নিয়ে খুব সুন্দর করে কিছু কথা লিখেছেন। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে ভাইয়া মা যে ভালোবাসা আমাদেরকে দিয়ে থাকেন তার কোন তুলনা হয় না যা কোন মূল্য দিয়ে কেনা যাবেনা।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64612.72
ETH 1870.64
USDT 1.00
SBD 0.38