ভালোলাগা /ভালোবাসা
ভালোলাগা এবং ভালোবাসা ২ শব্দ কো আমরা অনেক সময় এক করে ফেলি।কিন্তু প্রকৃত অর্থে এই ২ শব্দের মাঝে আছে আকাশ পাতাল তফাত।চলুন আজ একটু ব্যাখ্যা করি।
ভালোলাগা এমন একটি জিনিস যেটা আপনাকে আকৃষ্ট করবে।আপনার মন থেকে ভালো লাগবে।যেকোনো কাজ করার আগে আপনি চিন্তা করতে পারেন এটা করলে কি ভালো হবে নাকি মন্দ হবে।যেই কাজ করে আপনার ভালো লাগে সেই কাজ হলো ভালোলাগা।আমি রোজ সকালে ব্যায়াম করি এটা করলে আমার আমার শরীর ভালো থাকে।এটার কারনে আমার দেহে রোগ প্রতিরোধী হয়।এটা আমি আমার ভালোলাগে বলে এই কাজ করি।
ভালোবাসা তাহলে কি?ভালোলাগা থেকেই আসে ভালোবাসা।এটা বিনাস্বার্থে করতে হয়।যে কাজ করে শান্তি অনুভব করবেন।মনের প্রশান্তিই হবে সবচেয়ে বড় প্রশান্তি।উদাহরণ হিসাবে বলি আপনি একটও কুকুরকে ডেইলি খাবার দেন,দেখবেন এটা করলে আপনি শান্তি পাবেন।কুকুরটি আপনাকে অসম্ভব রকমে ভালেবাসবে।সে দৈনিন আপনার জন্য অপেক্ষা করবে।ইত্যাদি।ভালোবাস মন থেকে আসে বিনাস্বার্থে।এখানে বিনিময় শব্দ থাকে না তবে অনেকক্ষেত্রে চলে আসে সেটা ভিন্ন বিষয়।
এবার বাস্তবতার সাথে মিলাই একটি মেয়েকে দেখে আপনার ভালো লাগতেই পারে।তার সুদর্শন চেহার,চুল,ব্যবহার আপনাকে মুগ্ধ করতেই পারে বাংলাতে বলতে গেলে ক্রাশ খাওয়া। এটাই হলো ভালোলাগা।আপনি তাকে হঠাৎ দেখলেন তখন আপনার তাকে ভালো লাগলো।ওই ভালোলাগা হয়তো ওইদিন ই শেষ হতে পারতো।তবে আপনি রোজ মেয়েটিকে দেখচেন,তার গুনাবলিতে আপনি মুগ্ধ হচ্ছেন।তাকে যখন আপন করে নিতে চাইবেন বা একান্তই নিজের করে রাখতে মন চাইবে তখনই বুঝবেন যে আপনি তাকে ভালোবাসেন বা এখানে ভালেবাসা চলে এসেছে।
এবার আরেকটু জানি,ভালোলাগা সাথে ভালোবাসা আসে না এটা আসতে সময় লাগে।আমাদের বর্তমান প্রেমিক-প্রেমিকা তথাকথিত যে ভালোবাসা দেখায় এটা আসলে ভালোবাসার ভিতরে পরেই না।প্রথম দিনেই বলে আমি আপনাকে......., আসলে ওরা জানেই না এই ২ শব্দের পার্থক্য।
আমরা অনেক সময় পত্রপত্রিকায় পড়ি যে,স্বামীর অসুস্থতায় স্ত্রী তার অর্ধেক কিডনি দান করলেন। এই রকম ঘটনা অনেক আছে।এটার একমাত্র কারন ভালোবাসা।তথাকথিত প্রেমিক-প্রমিকা এটা কখনোই পারবে কিনা স্বদেহ আছে।
ধন্যবাদ
| আমি-আরিফুল ইসলাম।স্টিমিট আইডি-@apulam. জাতীয়তা:বাংলাদেশী।বর্তমানে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের গনিত ডিসিপ্লিন এ ২য় বর্ষে অধ্যায়নরত।২০২৫ সালের ফেব্রয়ারি মাসের ৪ তারিখে যুক্ত হয়েছি।ফটোগ্রাফি করার প্রবল ইচ্ছাশক্তি রয়েছে।পাশাপাশি ভ্রমন পছন্দ করি।স্বপ্ন দেখি বিশ্ব ভ্রমন করার। |