স্বরচিত কবিতা || "ভালোবাসা" ♥

in আমার বাংলা ব্লগ3 years ago
স্বরচিত কবিতা

20230729_145501_0000.png

Create by Canva Pro

siam,.png

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ অনেকদিন পর ভাবলাম ভালোবাসা নিয়ে একটি কবিতা লিখি তবে কবিতা লেখার খুব একটা অভিজ্ঞতা আমার নেই তারপরও যতটুকু মাথায় এসেছে যতটুকুই লেখার চেষ্টা করেছি। আশা করছি আমার এই ছোট্ট কবিতাটি আপনাদের ভালো লাগবে।

ওয়ান সাইডেড লাভগুলো সব থেকে বেশি কষ্ট দেয়। না পারে তার মনের মানুষের কাছে মনের কথাগুলো বলতে, না পারে সেই কষ্টগুলো সহ্য করতে। এই থিমের উপর ভিত্তি করে আজকের এই কবিতাটি লিখেছি, তবে চলুন দেখে আসা যাক।

siam,.png

"ভালোবাসা"

আল সারজিল সিয়াম

ভালোবাসলে না কি কষ্ট পেতে হয়
তাই তো ভালোবাসা থেকে দূরে থাকি,
কিন্তু তারপর ও এই মনে তোমার জন্য
অসম্ভব ভালোবাসা বিরাজ করে।

ভালোবাসলে না কি কষ্ট পেতে হয়
তবুও তোমাকে ভালোবাসারর চেষ্টা করি,
জানি, তুমি আমার হবে না
আসবে না কখনও আমার বুকে,
ভালোবাসবে না এই আমাকে।
তবে কি তোমায় ছাড়ারই এই পৃথিবী সাজাবো?

জানো, তোমাকে অসম্ভব ভালোবাসি
তোমার মিস্টি হাসি আমায় পাগল করে,
তুমি পাশে থাকলে কোন কিছুর কমতি থাকে না
তুমি চলে গেলে নিজেকে অনেক অসহায় মনে হয়।

সুন্দর এই পৃথিবীতে তোমায় নিয়ে বাচতে চাই,
স্বপ্ন দেখতে চাই তোমায় নিয়ে।
তুমি কি আমার হবে না?
তুমি কি কখনও আমায় কাছে ডাকবে না?

আজো বসে আছি তোমার প্রতিক্ষায়
তুমি আসবে, ভালোসবে আমায়।
জীবনের এই কোলাহল ছেড়ে
দূরে ছোট্টো একটি ঘর বাঁধবো,
তুমি কি আসবে, ভালোসবে আমায়?



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: স্বরচিত কবিতার নাম "ভালোবাসা"

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.........

Sort:  
 3 years ago 

আসলে এক দিককার ভালোবাসা গুলো ভীষণ কষ্ট দেয়। আপনার কবিতার থিমটা কিন্তু সুন্দর তাইতো কবিতাটি দারুন লিখেছেন। সত্যি বলতে এধরনের কবিতাগুলো অসাধারণ লাগে আমার কাছে। আপনি নিজের চমৎকার অনুভূতি মিশিয়ে কবিতাটি লিখার চেষ্টা করেছেন বোঝাই যাচ্ছে।

 3 years ago 

সব মিলিয়ে চেস্টা করেছি মাত্র ভাই।

 3 years ago 

সত্যি ভাইয়া ওয়ান সাইডেড লাভগুলো খুব বেশি কষ্ট দেয়।আপনার কবিতাটি খুব সুন্দর হয়েছে।মনের অনুভূতি গুলো খুব সুন্দর ভাবে কবিতায় ফুটিয়ে তুলেছেন। কবিতার প্রতিটি লাইনে ভালোবাসায় ভরপুর ছিল।ধন্যবাদ সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

চেস্টা করেছি আপু, খুব বেশি তে কবিতা লেখা হয় না।

 3 years ago 

এ ধরনের বিষন্ন কবিতে না লেখে একটু মিলোনাত্মক কবিতা লিখলেইতো পাঠকের মন ভাল হয়ে যায়। যাক মজা করলাম। কস্ট পেলেই নাকি সুন্দর কবিতার সৃষ্টি হয় । আপনার কবিতাটি বেশ ভালো লাগলো পড়ে।নিজের ভালোবাসার অনুভূতিগুলো বেশ সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

কবিতার অপর নামনেই তো কষ্ট।।

 3 years ago 

একদম ঠিক বলছেন ভাইয়া যদিও ভালবাসা থেকে নিজেকে যত দূরে রাখতে চাওয়া হয় তার পরেও কখন যে সে ভালবাসার পিছনে হাবুডুবু খাওয়া হয় সেটা নিজে ও বুঝতে বেশ মুশকিল। আসলে একপাক্ষিক ভালবাসা গুলো ভীষণ কষ্টের হয়। কবিতার কথা গুলো খুব সুন্দর ছিল নিজের অনুভূতি দিয়ে লিখেছেন অনেক ভালো লেগেছে পড়তে।

 3 years ago 

ধন্যবাদ আপু,

জানো, তোমাকে অসম্ভব ভালোবাসি
তোমার মিস্টি হাসি আমায় পাগল করে,
তুমি পাশে থাকলে কোন কিছুর কমতি থাকে না
তুমি চলে গেলে নিজেকে অনেক অসহায় মনে হয়।

কবিতার লাইন গুলো যদি আপনি কোন মেয়েকে বলেন তাহলে আশা করি সেটা ওয়ান সাইড লাভ থাকবে না, টু সাইড হয়ে যাবে। হা হা হা...

আপনার লেখা কবিতা মনে হয় প্রথমবার পড়ছি, নাকি আগেও পড়েছিলাম মনে নেই। তবে কবিতাটা কিন্তু অসাধারণ সুন্দর লিখেছেন সিয়াম ভাই। বেশ ভালো লাগছিল পড়তে।

 3 years ago 

আগেও পড়েছেন ভাই, তবে মাঝে মাঝে কবিতা লিখি আর কি।

 3 years ago 

ভালোবাসা থেকে দূরে থাকলেও কিভাবে যে ভালোবাসা হয়ে যায়, সেটা কেউ বলতে পারে না। কাউকে ভালোবেসে না পাওয়াটা সত্যিই খুব কষ্টের। আমি মনে করি ভালোবেসে যারা সফল হয় তারাই সার্থক। কিন্তু অনেকসময় দেখা যায় ভালোবাসার মানুষকে পাওয়ার পরও,একটা সময় আলাদা হয়ে যায়। এগুলো শুনলে খুবই খারাপ লাগে। আসলেই দুনিয়ার রীতিনীতি বুঝা বড় দায়। যাইহোক আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই, জীবনটাই বিচিত্রময়।

 3 years ago 

ভালোবাসা মানেই এক অদ্ভুত মায়া। হয়তো সে ভালোবাসে না এই কথাটি জানার পরেও অনেকে ভালোবেসে যায়। আর সেই ভালোবাসার মাঝে অনেক বেশি কষ্ট লুকিয়ে থাকে। সত্যি ভাইয়া আপনার লেখা কবিতার লাইনগুলো চমৎকার ছিল। দারুন লিখেছেন আপনি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59663.25
ETH 1574.23
USDT 1.00
SBD 0.42