তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ লোগো কনটেস্টটে আমার অংশগ্রহন 😇

in আমার বাংলা ব্লগ2 years ago
লোগো কনটেস্ট

আমার বাংলা ব্লগ.png

final black.png

হ্যালো বাংলা ব্লগ পরিবার, আপনাদের সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভালো আছি। গত তিন সপ্তাহ আগে দাদা একটি পোস্ট করেছিল লোগো কনটেস্ট নিয়ে। সেই কনটেস্টের অংশগ্রহণ করার জন্যই আজকে আমার এই পোস্ট। আমি ব্যক্তিগতভাবে খুব ভালো একটা গ্রাফিক্সের কাজ পারি না তবে যতটুকু পারি এখানে করার চেষ্টা করেছি। আমি আমার বাংলা ব্লগকে রিপ্রেজেন্ট করার জন্য যেসব মেটেরিয়ালস দরকার সেসব ম্যাটারিয়ালস নিয়েই এই লোগোটি তৈরি করার চেস্টা করেছি।

লোগোটির থিম

আমার বাংলা ব্লগ কমিউনিটির কার্যক্রম এবং এই স্টিমিট প্ল্যাটফর্মটি বেস করেই আমি এই লোগোটি তৈরি করার চেষ্টা করেছি। যেমন প্রতি দিন আমরা এই কমিউনিটিতে পোস্ট করি। সেই পোস্টের একটি এলিমেন্ট ব্যবহার করার চেষ্টা করেছি। এছাড়াও এখান থেকে আমরা শান্তি মত কাজ করতে পারি। সেরকম বসে একটি এলিমেন্ট ব্যবহার করার চেষ্টা করেছি। এছাড়াও আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করলে রিওয়ার্ড পাওয়া যায়, সম্মান পাওয়া যায় এবং বেশ কিছু পদবী ও পাওয়া যায়। যেমন বেস্ট ব্লগার অব দ্য উইক, টুইটার অব দ্য উইক ইত্যাদি। এমন একটা সিম্বল ব্যবহার করার চেষ্টা করেছি। এছাড়াও দাদার DISCORD আইডির পাশে একটি স্টার চিহ্ন ছিল, সেই চিহ্নটিও ব্যবহার করার চেষ্টা করেছি। এই কমিউনিটিতে সবাই নিজেদের ক্রিয়েটিভিটি তুলে ধরে সে বিষয়টিও উপস্থাপন করার চেষ্টা করেছি। এছাড়াও এখানে গ্রাম বাংলার সবুজকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তাই অন্যান্য লোগোর মত এখানেও সবুজ শ্যামলী রাখার চেষ্টা করেছি। যেটা আমাদের দুই বাংলার গ্রামীণ পথকে প্রদর্শন করে।

প্রয়োজনীয় উপকরন
  • Canva Pro
  • ল্যাপটপ।

siam 2.png

১ম ধাপ
ফাইনাল লোগোটি তৈরি করার আগেও আমি বেশ কয়েকবার লোগো তৈরি চেষ্টা করেছিলাম এবং সেখান থেকে কিছু এলিমেন্ট আগে থেকে বাছাই করে রেখেছিলাম। প্রথমেই আমার Canva pro অ্যাপ্লিকেশনটি ওপেন করি এবং নরমাল একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই।

01.png

siam 2.png

দ্বিতীয় ধাপ
প্রথমে সবুজ এই এলিমেন্টটি ব্যবহার করেছি। এই এলিমেন্ট টি সম্পন্ন কপিরাইট ফ্রি এবং এটা নির্দ্বিটাই আমরা ব্যবহার করতে পারব।

02.png

siam 2.png

তৃতীয় ধাপ
এই এলিমেন্ট টির মাঝে কিছু অংশ ফাকা থাকায় সেখানে আমার বাংলা ব্লগ লিখেছি এবং সেই ফাঁকা অংশে আরো একটি অর্ধেক রাউন্ড এলিমেন্ট ব্যবহার করার চেষ্টা করেছি। এছাড়াও এই অংশে এলিমেন্টের কালারটি পরিবর্তন করেছি।

03.png

siam 2.png

চতুর্থ ধাপ
এই অংশে বাংলার স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের দুটি করে বর্ন নেওয়ার চেষ্টা করেছি।

04.png

siam 2.png

পঞ্চম ধাপ
এখানে আমরা নিয়মিত পোস্ট করছি এবং আমাদের ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করছি এই থিমের আলোকে দুটি এলিমেন্ট ব্যবহার করার চেষ্টা করেছি।

05.png

siam 2.png

ষষ্ঠ ধাপ
এই অংশে এমন একটি এলিমেন্ট ব্যবহার করার চেষ্টা করেছি যে এলিমেন্টের মাধ্যমে আমাদের এখানে কার্যক্রম গুলো ফুটে তুলতে পারে। যেমন এখানে কাজ করে আমরা আর্ন করতে পারি, সম্মান অর্জন করতে পারি এবং বিভিন্ন ধরনের পদবী অর্জন করতে পারি।

06.png

siam 2.png

সপ্তম ধাপ
যেহেতু আমরা প্ল্যাটফর্মে রয়েছি তাই স্টিমিটের লোগোটি ব্যবহার করার চেষ্টা করেছি, এছাড়াও দাদার আগের Discord আইডিতে থাকে এলিমেন্ট ব্যবহার করেছি। এছাড়াও আমাদের ক্রিটিভিটি বৃদ্ধি করে এমন একটি এলিমেন্ট ব্যবহার করেছি।

07.png

siam 2.png

ফাইনাল আউটপুট
এইতো হয়ে গেল একদিন নতুন লোগো। এই লোগোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার চেষ্টা করেছি। একটি কালো ব্যাকগ্রাউন্ডে রেখেছি, একটি সাদা ব্যাকগ্রাউন্ডে রেখেছি এবং একটি ট্রান্সপারেন্ট রাখার চেষ্টা করেছি, যেমনটা দাদা নিয়মে বলেছিল।

final black.png

আমার বাংলা ব্লগ.png

f3.png


ফাইনাল আউটপুট PNG ফরম্যাট এ এবং ব্যাকগ্রাউন্ড Fully Transparent রাখা হয়েছে। এই লোগোটি একান্তই আমার বাংলা ব্লগের জন্য তৈরি করা, এটি নিঃশর্তে ইউজ করতে পারবে আমার বাংলা ব্লগ।

siam 2.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ লোগো কনটেস্টটে আমার অংশগ্রহন 😇

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 2 years ago 

বেশ দারুন ইউনিক আইডিয়া ছিলো ভাইয়া।খুবই ভালো লেগেছে। আসলে আমার বাংলা ব্লগের জন্য কিছু করতে পারার মধ্যে আনন্দ আছে।আমার কাছে খুবই ভালো লেগেছে।আর ধাপ গুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই, সেই আনন্দটি উপভোগ করছি।

 2 years ago 

বেশ দারুন একটি লগো তৈরি করেছেন ভাইয়া। আপনার লগোর মধ্যে সব কিছুই স্থান পেয়েছে। একজন ব্লগারের যা কিছু প্রয়োজন সবটুকু দিয়েই আপনি আজকের লগো তৈরি করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি লগো নিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য।

 2 years ago 

আমার বাংলা ব্লগকে ঘিরেই এই লোগোটি, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জীবন একটা আফসোস থেকে গেল গ্রাফিক্স ডিজাইনের কাজটা শিখলাম না। তবে শিক্ষার কোন শেষ নেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা গ্রহণ করা যায়। চেষ্টা করবো বাকি জীবনগুলোতে যাতে গ্রাফিক্স ডিজাইন এর কাজটা শিখে নিতে পারি। আজকে যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখে নিতে পারতাম তাহলে লোগো কন্টেস্টে জয়েন হতে পারতাম হা হা হা। বসে বসে আপনাদের লোগো দেখতেছি আর আফসোস করতেছি। অনেক সুন্দর হয়েছে আপনার ডিজাইন টা দেখে বেশ ভালো লাগলো।

 2 years ago 

গ্রাফিক্স ডিজাইন আমিও খুব একটা ভালো পারি না তবে যতটুকু পারি ততটুকুর মধ্যেই করার চেষ্টা করেছি।

 2 years ago 

আমাদের কমিউনিটির খুঁটিনাটি অনেকগুলো জিনিস তুলে ধরেছেন এই লোগোর মধ্যে। অন্যান্য লোগোর মত সবুজ রাখার কারণে বেশ ভালো লাগছে দেখতে। সবমিলিয়ে লোগোটা অসাধারণ হয়েছে। গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো মোটামুটি ভালোই পারেন দেখছি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

কাজ খুব একটা পারি না, যতটুকুপারি ততটুকুই করার চেস্টা করেছি, ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ভাই আপনি আমার বাংলা ব্লগের লোগো কন্টেস্টে অংশগ্রহণ করেছেন এটা দেখে খুব ভালো লাগলো। আপনার তৈরি লোগোটা জাস্ট অসাধারণ হয়েছে অনেক ভালো লেগেছে আমার কাছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

চেস্টা করেছি ভাই, এর মধ্যেই মনের এক শান্তি বিরাজ করে

 2 years ago 

লোগো কনটেস্টটে অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লেগেছে ভাইয়া। আপনি অনেক সুন্দর করে আমার বাংলা ব্লগ প্ল্যাটফর্মের প্রতিটি বিষয় উপস্থাপন করেছেন দেখে ভালো লেগেছে। বিশেষ করে দাদার নামের পাশের লোগোটি উপস্থাপন করাতে দেখতে আরো বেশি ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

চেস্টা করেছি ভাই, আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

বাহ্! এককথায় চমৎকার একটি লোগো তৈরি করেছেন ভাই। লোগোটি দেখেই মনে হচ্ছে একেবারে পারফেক্ট একটি লোগো। আমারও ইচ্ছে ছিলো লোগো কনটেস্টে অংশগ্রহণ করার। কিন্তু প্রচন্ড ব্যস্ততার কারণে সেটা সম্ভব হয়নি। যাইহোক এতো চমৎকার একটি লোগো তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

চেস্টা করেছি ভাই, দাদা যেহেতু প্রতিযোগিতা দিয়েছিলো, অংশগ্রহন তো করতেই হত। এছারাও এমন কাজে মনে শান্তি আসে।

 2 years ago 

চমৎকার ভাই অসাধারণ হয়েছে। আমার বাংলা ব্লগ এর লোগো টা বেশ সুন্দর তৈরি করেছেন। মোটামুটি অনেক কিছুই যোগ করতে চেষ্টা করেছেন এবং সেটাতে আপনি সফলও হয়েছেন বলা যায়। লোগো টা চমৎকার লাগছে। খুবই সুন্দর। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

যতটুকু পারি করার চেস্টা করেছি ভাই।

 2 years ago 

আপনার লোগোটা অসাধারন হয়েছে ভাইয়া। সব দিক দিয়ে বিবেচনা করে লোগোটি তৈরী করেছেন। কালারটা অনেক সুন্দর হয়েছে। এক কথায় বলতে গেলে অসাধারন। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনারটিও অনেক ভালো হয়েছে কিন্তু।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59763.81
ETH 1570.73
USDT 1.00
SBD 0.42