লাইফ স্টাইল :- মজাদার ফুচকা খাওয়ার মুহূর্ত ।

in আমার বাংলা ব্লগ10 months ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা রয়েছে। যেহেতু আমার বাংলা ব্লগ আমাদের একটি পরিবার, তাই জন্য আমি আমার দৈনন্দিন জীবনে যেকোনো বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পছন্দ করি। তেমনি আজকেও আপনাদের মাঝে নতুন একটি বিষয়ে শেয়ার করতে আসলাম ‌। আশা করি আপনাদের ভালো লাগবে।

আজকে কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে টানা। কিছুক্ষণ যদি থেমে থাকে আবারও কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে যায়। এরকম সারাদিন বৃষ্টি হলেও কেমন জানি ভালো লাগেনা। তখন শুধু বিভিন্ন রকমের খাবার খেতে মন চায়। তেমনি ইচ্ছে করছিল ফুচকা খেতে। কিন্তু বৃষ্টির মধ্যে বের হবো নাকি বুঝতে পারছিলাম না । এটা চিন্তা করতে করতে এই প্রায় সন্ধ্যা হয়ে গেল। পরে সিদ্ধান্ত নিলাম একটু ভিজে ভিজে হলেও বের হই। এতে অন্তত কিছুটা ভালো লাগবে। গিয়েছিলাম আমরা তিনজন, আমরা গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। সেখানে বেশ ভালো ফুচকা পাওয়া যায়।

IMG-20250805-WA0008.jpg

IMG-20250805-WA0010.jpg

তখন আমরা যখন বের হলাম, একটু পৌঁছে যেতে না যেতেই আবার বৃষ্টি শুরু হল। একটুখানি ভিজেও গেলাম। আপনাদের ভাইয়া তাড়াতাড়ি করে বাইক চালিয়ে নিচ্ছিল। যাইহোক অবশেষে আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেলাম। যেহেতু আমাদের অন্য কিছু খাওয়ার প্ল্যান নেই, এজন্য আমরা ফুচকার অর্ডার করে দিলাম। তিনজনের জন্য তিন প্লেট ফুচকা। যদি আমি আরো কয়েক জায়গাতে ফুচকা খেয়ে ছিলাম, কিন্তু এখানে এর আগে খাওয়া হয়নি। তবে এখানকার ফুচকার দাম একটু বেশি, এই জন্য মনে হয়েছিল কোয়ালিটি ভালো হবে।

IMG-20250805-WA0007.jpg

IMG-20250805-WA0012.jpg

কিছুক্ষণ পরেই আমাদের সামনে ফুচকা চলে আসলো। দেখে তবে ভীষণ ভালোই লাগতেছে। আবার অনেকটা লোভ লাগলো। এটা দেখে সাথে সাথেই খাওয়া শুরু করে দিলাম। তাও এক মিনিট সময় নিয়ে কয়েকটা ফটোগ্রাফি ক্যাপচার করলাম। যতটুকু করা যায় আরকি। নিজেদের আর কোন ছবি তুলতে পারলাম না। খাওয়া শুরু করে দিলাম। আমার কাছে বেশ ভালই লেগেছে খেতে। এদিকে আবার এই ফুচকার টক ছিল অনেক মজাদার। আমার কাছে ফুচকার টক ভালো না লাগলে একদম ভালো লাগেনা খেতে।

তাই জন্য আমি এই টক তাড়াতাড়ি খাওয়া শেষ করে আবারো টক দিতে বললাম। আমার কাছে অনেক বেশি মজা লেগেছে খেতে। যেন অল্প কিছুক্ষণের মধ্যেই খাওয়া শেষ হয়ে গেল। যদিও এখানে অনেকগুলো ফুচকা দিয়েছিল। খুব তাড়াতাড়ি যেন শেষ হয়ে গেল। যদিও আরো খেতে ইচ্ছে করছিল তখন, কিন্তু এত বেশি খাওয়া ঠিক হবে না তাই আর অর্ডার করলাম না। তার সাথে সাথে আমরা বসে কিছুক্ষণ কথা বলতেছিলাম। তার সাথে আবার বাড়ীর জন্য একটা পার্সেল দিতে বললাম।

IMG-20250805-WA0013.jpg

IMG-20250805-WA0014.jpg

পার্সেল এর জন্য কিছুক্ষণ বসে থাকলাম। একটু পরেই পার্সেলটা নিয়ে আসলো। তারপর আমরা আবারো বেরিয়ে পড়লাম। বেরোনোর আগে বিল পাঠিয়ে দিলাম। কখনো প্রায় আস্তে আস্তে বৃষ্টি পড়ছিল। এরকম আস্তে পড়া বৃষ্টির মধ্যে হাঁটতে ও কিন্তু ভালো লাগে। কিন্তু প্রচুর পরিমাণে কাঁদা একদমই ভালো লাগেনা। যাইহোক বৃষ্টির দিনে মজাদার ফুচকা খেতে ভীষণ ভালোই লেগেছে। খাওয়া-দাওয়া শেষ করে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দিনটা বেশ ভালই লেগেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও আসবো নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20250805-WA0009.jpg

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 10 months ago 

আপু ফুচকা খেতে সবার কাছে কম বেশি অনেক ভালো লাগে। আর বিগত কয়েকদিন যাবত বৃষ্টি থেমে থেমে হচ্ছে। আর আপনারা সেই সুবাদে সন্ধ্যার সময় গিয়ে ফুচকা খেলেন। তবে আমার কাছেও ফুচকা টক না হলে খেতে ভালো লাগে না। যাই হোক খুব সুন্দর করে ফুচকা খাওয়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 10 months ago 

এটা ঠিক বৃষ্টির দিনে শুধু মজার মজার খাবার গুলো খেতে ইচ্ছে করে। আপনি বৃষ্টির মধ্যে বাহিরে গিয়ে ফুচকা খাওয়ার মুহূর্ত পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। ফুচকার প্লেট গুলো দেখে আমারই খেতে ইচ্ছে করছে। আর ফুচকার সাথে টক না খেলে তো ফুচকা খাওয়াই সম্পন্ন হয় না। ধন্যবাদ এত সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

 10 months ago 

Screenshot_2025-08-09-19-35-39-70_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 10 months ago 

Screenshot_2025-08-09-19-39-38-23_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 10 months ago 

আপনাদের মজাদার ফুচকা খাওয়ার মুহূর্ত দেখে বেশ ভালো লাগলো। আমারও ফুচকা খেতে বেশ ভালো লাগে। কয়েকবার আমার ওয়াইফ কে নিয়ে গিয়েছিলাম ফুচকা খেতে। আজকে আপনাদের কাটানো সুন্দর মুহূর্তটা দেখে বেশ ভালো লাগলো। আর ফুচকার প্লেট দেখে ভীষণ লোভ লাগবে। মজাদার এবং সুন্দর একটি মুহূর্ত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 10 months ago 

ফুচকা খাওয়ার মুহূর্ত দারুন ভাবে তুলে ধরেছেন দেখেই তো লোভ লেগে গেল। এই ধরনের খাবার গুলো খেতে সবাই পছন্দ করে। ফুচকা খেতে আমিও অনেক পছন্দ করি আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 62368.07
ETH 1687.08
USDT 1.00
SBD 0.40