লাইফস্টাইল // ঝিরিঝিরি বৃষ্টির সকাল বেলা রুটি বানানোর অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,


আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি।


আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে এসেছি। নতুন নতুন পোস্ট করতে খুবই ভালো লাগে। ছেলে আজ সকালে একদমই ঘুমাতে দিলো না। গ্ৰামে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আর ছেলেকে যত বার গ্ৰামে নিয়ে যাই ততবারই এই অভ্যাস হয়। এরপর ঢাকায় আসলে বেশ কিছুদিন সেই অভ্যাস রয়ে যায়। তারপর আবার ঢাকার অভ্যাসে চলে আসে। দেরি করে ঘুমাতে যাওয়া আবার দেরি করে ঘুম থেকে উঠা,যদিও এই অভ্যাস গুলো ভালো নয়। কিন্তু কি করবো এই অভ্যাস থাকলে কাজ করতে সুবিধা হয়। গ্ৰামের কথা আলাদা সেখানে অনেক মানুষজন রয়েছে আর তাড়াতাড়ি ঘুমালে আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লেও সমস্যা হয় না।


IMG20240622084850.jpg


কিন্তু শহরে তার বিপরীত আর সেজন্যই যত বেলা করে ঘুম থেকে উঠে ততই আমার জন্য ভালো। একদিন হলো গ্ৰাম থেকে এসেছে আর সেজন্য গ্ৰামের অভ্যাস রয়েছে গিয়েছে। আজ সকাল ৭ টা বাজে উঠে বলছে আম্মু ভাত খাবো। এরপর উঠে ভাত খাইয়ে মোবাইল ধরে দেখি ৭.৩০ বাজে আর সকালে একবার ঘুম ভাঙলে আর ঘুম আসতে চায় না। এরপর চিন্তা করলাম মাংসের তারকারি যেহেতু রয়েছে তাহলে আজ রুটি বানাবো।


অনেক দিন হয়েছে রুটি বানানো হয় না। ছেলে খুব বিরক্ত করে আর সেজন্য রুটি খেতে চাইলে হোটেল থেকে কিনে খাওয়া হয়। কিন্তু সেখানেও পরোটা পাওয়া যায় কিন্তু রুটি পাওয়া যায় না। আমি আবার পরোটার থেকে রুটি খেতে বেশি পছন্দ করি। এরপর রুটি বানাতে শুরু করবো আর এমন সময় দেখি ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। ঝিরিঝিরি বৃষ্টি দেখে খুব ভালো লাগলো। এমন দিনে সকাল বেলা চায়ের সাথে রুটি খেতে দারুণ লাগে। যদিও চা বানানো হয়নি কারণ বক্স ধরে দেখি চা পাতি রয়েছে কিন্তু চিনি শেষ।


IMG20240622090014.jpg


তবে মাংসের ঝোল দিয়ে খেতে দারুণ লেগেছিল। গরুর মাংস বলে ছবি দিতে পারিনি। একটা সময় ছিল আমি একদমই রুটি বানাতে পারতাম না আর বানালেও ফুলে উঠতো না। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু শিখে গিয়েছি। নিজের প্রশংসা নিজেই করি, আমার রুটি খেয়ে আমার শ্বশুর শ্বাশুড়ি খুব প্রশংসা করেছে। এমন কি খুব সুন্দর ভাবে গোল হয় আর ভাজার সময় ফুলেও উঠে। রুটি ভাজার সময় আমার ছেলে পাশে দাঁড়িয়ে থাকবে রুটি বেলুনের মতো ফুলে ওঠা দেখার জন্য।


আমার ছেলে এটা দেখে খুব মজা পায়। বৃষ্টি হলে শুধু খেতে ইচ্ছে করে। সারাদিন শুধু ভাবতে থাকি কি দিয়ে কি রান্না করা যায় আর খাওয়া যায়। আজ আকাশটা খুব মেঘলা রয়েছে আর সাথে পরিবেশ খুবই ঠান্ডা রয়েছে। এমন সময় যা খাবেন তাই ভালো লাগবে। তাইতো অনেক দিন পর রুটি বানিয়ে খুব ভালো লাগলো। যদিও গতকাল সকালেও দোকানের পরোটা খেয়েছি কিন্তু আজকের মতো এমন অনুভূতি পাওয়া যায়নি। ঘরে নিজে তৈরি করা খাবার খেতে যেমন ভালো লাগে তেমনি স্বাস্থ্যসম্মতও হয়।


এতক্ষণ সময় নিয়ে আমার পোস্ট পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।

IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 2 years ago 

বৃষ্টির দিনে বাড়িতে বসে পিঠা তৈরি করাই মজাই আলাদা। এছাড়া পিঠা তৈরি করার পাশাপাশি বৃষ্টির দিনে পিঠে খেতে ও অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি ঝিরিঝিরি বৃষ্টির সকাল বেলা রুটি বানানোর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার অনুভূতি পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো।আর আপনার তৈরি করা রুটি পিঠা গুলো বেশ দারুন হয়েছে।

 2 years ago 

বৃষ্টির দিনে যেকোনো ধরনের খাবার খেতে খুব ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

রুটি এবং মাংসের ঝোল একসাথে খাওয়ার মজাটাই আলাদা। বেশ ভালো লাগলো আপনার পোস্ট দেখে। খুব সুন্দর রুটি বানিয়েছেন আপনি। আসলেই সুন্দর হয়েছে রুটিগুলো। সকাল বেলা বৃষ্টির ওয়েদার এরকম খাবার ভালোই লাগে খেতে।

 2 years ago 

হ্যাঁ আপু বৃষ্টির সময়ে যেকোনো খাবার খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ।

 2 years ago 

গ্রামের সিংহভাগ মানুষ তারাতারি ঘুমায় তবে আমাদের বাড়ির সবাই বারোটার আগে বিছানায় যায় না।রুটি ভীষণ পছন্দের আমার আর যদি হয় তা ফুলকো নরম গরম রুটি তাহলে তো কোন কথায় নেই।সাথে যদি মাংস থাকে তাহলো তো আরো জমে যায় খাওয়া।আপনার রুটি গুলো দারুণ ফুলকো হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর রুটি রেসিপি টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 2 years ago 

আপু আমরাও গ্ৰামে গেলে অনেক দেরি করে ঘুমাই কিন্তু আমার শ্বশুর শ্বাশুড়ি ঘুমিয়ে যায়। ফুলকো নরম রুটি খেতে আপনিও পছন্দ করেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

এটা অবশ্য ঠিক বলেছেন আপু শহরের দিকে থাকলে দেরিতে ঘুম থেকে উঠতে উঠতে অভ্যাস হয়ে যায়। তখন সকালে ঘুম থেকে ওঠা কঠিন হয়ে যায়। সকাল বেলায় রুটি বানিয়েছেন আর মাংস দিয়ে খেয়েছেন জেনে ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

গরম গরম রুটির সাথে সঙ্গে যদি মাংসের ঝোল বা মাংস তরকারি যাই থাকুক না কেন সেদিন আমাদের বাসায় রুটি অনেক বেশি লাগে। আসলে রুটির সাথে মাংস তরকারি খাওয়ার মজাই আলাদা। আজ আপনার রুটি ও মাংসের তরকারির কথা শুনে আমার জিভে পানি চলে এলো। আমার এটা অনেক পছন্দের খাবার। এবার ঈদের পরদিন থেকে শুরু করে বেশ কয়েকদিন জমিয়ে খেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু রুটির সাথে মাংসের তরকারি খাওয়ার মজাই আলাদা। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সকালে উঠে গরম গরম রুটি সাথে আলু ডিম ভাজি আর যদি মাংস থাকে তাহলে তো আর কোন কথাই নেই। আমার বাসায় প্রতিদিন সকালে রুটি কিংবা পরোটা তৈরি হয়। মাংসের ঝোল দিয়ে রুটি খেতে অনেক টেস্ট লাগে। আপনি দেখছি ধীরে ধীরে বৃষ্টির সকালবেলা রুটি বানানোর অনুভূতি আমাদের সাথে শেয়ার করেছেন।আপনার অনুভূতি পড়ে আমার কাছে বেশ ভালোই লাগলো।আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার বাসায় প্রতিদিন রুটি তৈরি করা হয় জেনে ভালো লাগলো। সকাল বেলা রুটি খেতে খুব ভালো লাগে কিন্তু ছেলের জন্য বানানো হয় না। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

জ্বি আপু প্রতিদিন বানানো হয় সু স্বাগতম আপু ভালো থাকবেন।

 2 years ago 

আসলে গ্রামের মানুষ এবং শহরের মানুষদের লাইফস্টাইল একেবারেই ভিন্ন। আমি তো ছোটবেলা থেকেই রাত ১২ টার আগে ঘুমাতাম না কখনো। আর বড় হওয়ার পর থেকে তো ১ টার আগে ঘুমাই না। যাইহোক রুটি গুলো কিন্তু দারুণ হয়েছে। একেবারে গোল গোল এবং রুটি গুলো ভালোই ফুলেছে। মাংস দিয়ে গরম গরম রুটি খাওয়ার মজাই আলাদা। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65417.48
ETH 1886.24
USDT 1.00
SBD 0.39