লাইফ স্টাইল :- ভাইবোনের দুষ্ট মিষ্টি মুহূর্ত

in আমার বাংলা ব্লগ3 years ago
আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানাই সালাম," আসসালামু আলাইকুম"। সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে চলে এসেছি। সবসময় ভিন্ন পোস্ট করতে খুবই ভালো লাগে। তারজন্য চেষ্টা করি ভিন্ন কিছু নিয়ে আসতে। এতক্ষণে আমার টাইটেল দেখে বুঝতে পেরেছেন কি পোস্ট করতে চলে এসেছি। হ্যাঁ আজ আমি ভাইবোনের দুষ্ট মিষ্টি মুহূর্ত নিয়ে চলে এসেছি।

CamScanner 11-19-2023 10.56.jpg


Location


আপনারা হয়তো ভাবছেন আমার তো একটা ছেলে তাহলে মেয়ে আসলো কোথা থেকে। এটা আমার বড় ভাইয়ার মেয়ে। এর আগেও আমাদের এই রাজকন্যাকে নিয়ে পোস্ট করেছিলাম। কথায় বলে না ফুফু মায়ের মতোই। সত্যিই তাই আমি সারাদিন কাছে থাকি না কিন্তু মেয়ে আমার জন্যই পাগল। যখন বাসায় যাই তখন যার কোলেই থাক না কেন লাফ দিয়ে আমার কোলে এসে পড়ে। ভিডিও কল দিলে কোলে আসতে পারেনা দেখে কান্না শুরু করে।


আমার ছেলের জন্য যখন খেলনা ঘর এনেছিলাম তখন ভাবি বাবুকে নিয়ে আসে। তখন দুই ভাই বোন মিলে অনেক আনন্দ করেছে। ভাই বোনের সম্পর্কটা দুষ্ট মিষ্টি সম্পর্ক। এই সম্পর্কের সাথে অন্য কোনো সম্পর্কের তুলনা হয়না। যখন তাঁরা ভাইবোন বসে খেলা করছিল তখন সেই ছোট বেলার কথা মনে পড়ে গিয়েছিল। আমরা ভাই-বোন মিলে এভাবেই খেলা করতাম। আমার বড় ভাইয়ার সাথে বয়সের ব্যবধান বেশি ছিল কিন্তু ছোট ভাই আমি কয়েক বছরের বড় ছোট ছিলাম বলে ওর সাথে বেশি খেলাধুলা হতো।


CamScanner 11-19-2023 10.59.jpg


CamScanner 11-19-2023 10.58.jpg


Location


এমনকি অনেক মারামারিও করেছি। আব্বু আমায় বেশি আদর করতো দেখে ওকে শুধু বকা খাওয়াতাম। আব্বু আসার আগে দু'জনে ইচ্ছে মতো মারামারি করতাম আর যখন আব্বু বাসায় আসতো তখনই কান্না শুরু করেছি আর আমাকে কোনো জায়গায় মেরেছে তা দেখালে আব্বু তাকে খুব বকা দিতো। এতে ভাই খুব কষ্ট পেতো কিন্তু ঐ সময় ছোট ছিলাম বলে সেই কষ্টে খারাপ লাগেনি বরং আনন্দ পেতাম। কিন্তু ভাই যখন মাদ্রাসায় ভর্তি হোস্টেলে চলে যায় তখন তার জন্য খুব কষ্ট হতো।


ভাই বোনের সম্পর্কটাই এমন কাছে থাকলে বুঝা যায় না কে কাকে কত ভালোবাসে কিন্তু দূরে গেলে তা অনুভব করা যায়। যতই ঝগড়া, মারামারি রাগ অভিমান যাই হোক না কেনো ভাইবোনের সম্পর্ক কখনো শেষ হবে না। আমার ছেলে তার বোন বাসায় আসলে সে খুব খুশি হয়। তানিশাও অনেক আনন্দ পায় ভাইকে দেখলে। তানিশা আসলে যেতে চায় না। দুই ভাইবোন মিলে অনেক আনন্দ করে।


CamScanner 11-19-2023 10.57.jpg


Location


আজকের ফটোগ্রাফি গুলো দেখলে বুঝতে পারবেন তারা দু'জন কতটা আনন্দে খেলাধুলা করছে। আমার ছেলে ও ভাতিজির জন্য দোয়া করবেন যেন তারা বড় হয়ে একজন আদর্শ মানুষ হতে পারে। আশা করি আমার আজকের লাইফ স্টাইল পোস্ট পড়ে অনেক ভালো লাগবে। যাই হোক আমার পোস্টে যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা নিয়েই শেষ করছি। আল্লাহ হাফেজ।


IMG_20220215_193615.png



CamScanner 09-18-2023 18.54.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 3 years ago 

ভাই-বোনের দুষ্টু-মিষ্টি সম্পর্ক নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপু। পোস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ছেলে আর ভাইয়ের মেয়েকে নিয়ে পোস্টে আপনার ও আপনার ভাইয়ের ছোট বেলার খুনশুটি ও মারামারির প্রানবন্ত উপস্থাপন করেছেন।আপনার পোস্ট পড়ে ছোট বেলার কথা মনে পড়ে গেল। আপনার ছেলে ও ভাস্তির খেলনা ঘরের ছবি গুলো অনেক সুন্দর হয়েছে। শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

আমার পোস্ট পড়ে আপনারও ছোটবেলার কথা মনে পড়েছে যেনে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

ভাইবোনের দুষ্টু মিষ্টি সম্পর্কের মুহূর্তের সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপু,যেটা দেখে খুব ভালো লাগলো।সৃষ্টিকর্তার সুন্দর তম সম্পর্কের মধ্যে এটি একটি।ভালো লেগেছে পোস্টটি।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

খুবই চমৎকার একটি পোস্ট আপনি মাঝে মাঝে তুলে ধরেছেন আপনার এই পোস্ট পরে খুবই ভালো লাগলো। আসলেই ভাই বোনের সম্পর্কটা হয়তোবা এমনই যখন পাশে থাকে তখন কতটা ভালবাসি এটা বোঝা যায় না কিন্তু দূরে গেলেই তখন খুব বেশি অনুভব হয়। আপনার ছেলে এবং আপনার ভাইয়ের মেয়ে একসাথে ভালোই খেলাধুলা করছে বোঝাই যাচ্ছে তাদের মধ্যে ভাই বোনের সম্পর্কটা অনেক গভীর। ধন্যবাদ আপনাকে ভাই বোনের সম্পর্কটা গুরুত্ব আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাইয়া ভাই বোনের সম্পর্কটা দূরে গেলে বেশি অনুভব করা যায়। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

ছোট বাচ্চাদের এমন আনন্দঘন মুহূর্তগুলো আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে কোন উৎসব অথবা আনন্দের একটি দিনে, যদি কয়েকজন বাচ্চাকে এভাবে একত্রে রাখা যায় তখন দেখা যায় তাদের আনন্দের শেষ থাকেনা। তারা নিত্য নতুন জিনিস পেয়ে খুবই খুশি হতে থাকে। বেশ ভালো লাগলো সুন্দর একটি পোস্ট, যেখানে বাচ্চাদের স্মৃতি থেকে থাকবে আজীবন।

 3 years ago 

বড়রা যেমন অনেক জন একসাথে হলে আনন্দ পায় তেমনি বাচ্চাদের ক্ষেত্রেও একই। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

ভাই বোনের সম্পর্ক সবসময়ই সুন্দর হয়, সবাই বলে। কিন্তু আমার আর আমার বোনের শুধু ঝামেলা লাগে। আর সবশেষে দোষ হয় আমার। কারন জোরে কান্না করিতে পারি না তাই।
যাই হোক ভালো ও সুন্দর থাকুক সব ভাই বোনের সম্পর্ক।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া ছেলেদের ক্ষেত্রে এমনি হয়। আমার ভাইয়াও অনেক বকা খেতো। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু ভাই বোনের সম্পর্ক এমনই হয়। আমার বোন অবশ্য আমার অনেক ছোট তাই তেমন জগড়া হয়নি। তবে ভাইয়ার সাথে অনেক জগড়া করেছি। আপনার ভাইয়ার মেয়েটা অনেক কিউট। খেলনার ঘরটা খুবই সুন্দর। ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো।

 3 years ago 

আসলে আপু ভাইয়ের ছেলে মেয়েদেরকে দেখলে খুব ভালো লাগে। মনে হয় যে নিজের সন্তানের মতই। আমার খুব ভালো লাগলো তারা ভাই-বোন দুজনের দুষ্টু মিষ্টি খেলা গুলো। আপনি আমাদের সাথে শেয়ার করলেন ফটোগ্রাফির মাধ্যমে। সেই সাথে আপনি আপনারা ভাই-বোনের ও সুন্দর কিছু আগের মুহূর্ত শেয়ার করলেন। আপনার অনুভূতি গুলো পড়ে ভীষণ ভালো লেগেছে।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাই বোনের মধ্যে সম্পর্কই থাকে অন্যরকম। ঠিকই বলেছেন ছোট বাচ্চাদের ফুফিদের প্রতি অন্যরকম একটা টান থাকে। তাছাড়া ভাইয়ের বাচ্চাদের জন্য বোনদের অন্যরকম একটা টান কাজ করে সব সময়। আমার ননদ কেউ দেখি আমার বাচ্চাদের জন্য অস্থির হয়ে থাকে। যাই হোক ছোট দুই বাচ্চার খেলা দেখে ভালো লাগলো। বেশ উপভোগ করেছে ওরা দেখেই বোঝা যাচ্ছে।

 3 years ago 

হ্যাঁ আপু মায়ের বাসায় গেলে বাবুকে না পেলে একদমই ভালো লাগে না। বাচ্চাদের খেলা দেখলে আমার কাছেও অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64942.32
ETH 1923.05
USDT 1.00
SBD 0.39