লাইফ স্টাইলঃ বাসার প্রয়োজনীয় জিনিস পত্র কেনার অনুভূতি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🥰❤️আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ০৯ ডিসেম্বর রোজ সোমবার ২০২৪ ইং:।

বাংলায় ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ।

হ্যালো ব্লগবাসি..........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি পরিবারের সকল সদস্যদের কে নিয়ে। আপনারাও আশাকরি অনেক ভালো আছেন পরিবারের সদস্যদের কে নিয়ে। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমার নতুন ব্লগের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি সপ্তাহে সাতটি আলাদা আলাদা পোস্ট শেয়ার করার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় আজ আমি একটি লাইফ স্টাইল পোস্ট শেয়ার করবো। আশা করি আমার লাইফ স্টাইল পোস্ট আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে আসা যাক।

IMG_20241209_143941.jpg

IMG_20241209_144121.jpg

IMG_20241209_144016.jpg

বেশ কিছুদিন ধরে চিন্তাভাবনা করছিলাম বাজারে যাব কিন্তু সময়ের অভাবে যাওয়া হচ্ছিল না। আমার অবশ্য সময় হয় কিন্তু আপনাদের ভাই তো তেমন একটা সময় পায় না এজন্য একটু সমস্যা। আর আমি বেশিরভাগ সময়ে বাজারে যায় আপনাদের ভাইয়ের সাথে। সামনে যেহেতু ছেলের জন্মদিন ছিল এবার তাকে বাধ্যতামূলক বাজারে যেতেই হবে। কারন আমার বাসায় কমবেশি অনেক আত্মীয়স্বজন আসবে বিশেষ করে অফিসের সবাই আসবে। বাসায় যখন আত্মীয়-স্বজন আসবে তখন বাসায় তো একটু গোছাতেই হবে। আপনাদের ভাই বাজারে গিয়ে বাজার করবে আর সংসারের কিছু টুকিটাকি প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করবে বলে অফিস থেকে একদিনের জন্য ছুটি নেই।অবশ্য আমার ছেলের জন্মদিন ছিল ১৪ তারিখে আর আপনাদের ভাই অফিস থেকে ছুটি নিয়েছিল ১৩ তারিখে বাজারে যাবে এজন্য। ১৩ তারিখ আমরা সকাল সকাল বাজারে উদ্দেশ্যে রওনা দিয়।এরপর আমরা প্রথমে চলে যাই বাসার জন্য কিছু আর্টিফিসিয়াল ফুলের টব কেনার দরকার ছিল তাই প্রথম আমরা সেই কাজ সেরে ফেলি। সেখানে অবশ্য অনেক ধরনের আর্টিফেসিয়াল ফুল ছিল যেগুলো দেখতে খুবই দারুণ লাগছিল।তবে আপনাদের ভাইয়ের ও আমার গোলাপের টব গুলো অনেক পছন্দ হয়েছিলো। তাই আর দেরি না করে দুই রকম দুইটা গোলাপফুলের টব নিয়ে নেই। এরপর দেখতে পাচ্ছেন ওয়ালে ঝুলিয়ে রাখার জন্য দুইটা ফুলের টব এই দুইটা টব অবশ্য আপনাদের ভাইয়ের অনেক পছন্দ হয়েছিল তাই সাথে এই দুইটা টব ও নিয়ে নেই। ফুলের টপগুলো নেওয়া হয়ে গেলে এবার আমরা অন্য জিনিস কেনার প্রস্তুতি নিই।আমরা সংসারের জন্য কমবেশি যে জিনিসগুলো কিনব সবগুলো জিনিস এই মলে পাওয়া যাবে। এখানে ভাগ ভাগ করে ডেকোরেশন করা আছে। অবশ্য আপনি যত রকম জিনিস চাইবেন সব রকম জিনিস পাবেন এখানে।

IMG_20241209_141256.jpg

আপনারা কমবেশি সবাই জানেন আমি কিছুদিন আগে এখান থেকেই চারটা মগ কিনে নিয়ে গিয়েছিলাম। মগ গুলো দেখতে খুবই সুন্দর। আমার কাছে অনেক ভালো লেগেছে মুখগুলো যার কারনে আপনাদের ভাই বলল আরো একটা মগ নিয়ে নাও বাবুর জন্য। আমার বাবু তো এই মগগুলো অনেক পছন্দ করে। বিশেষ করে এবার তার জন্যই নেব একটা মগ। যাতে সে তার মগে করে চা খেতে পারে। এরপর আমরা তার পছন্দ অনুযায়ী একটা মগ নিয়ে নেই। আরো টুকিটাকি কিছু জিনিস নিয়েছিলাম যেমন একটা চামচের সেট আর কিছু ছোট ছোট বাটির সেট।একটা সংসারে যে কত জিনিস লাগে এখন বুঝি সেটা। কি আর করার এটাই হয়তো নিয়ম। মানুষের প্রয়োজনের শেষ নেই। এরপর আমরা ওখানকার টোটাল বিল মিটায়ে চলে যায় অন্যসব কেনাকাটার জন্য।

IMG_20241209_145311.jpg

IMG_20241113_173420.jpg
এরপর আমরা চলে যাই দেশি মুরগি কিনার উদ্দেশ্যে বাজারের ভিতরে। এরপর আমরা বেশ কিছু জায়গায় যাই মুরগি কেনার জন্য কিন্তু তেমন একটা বড় মুরগি না পাওয়ায় জন্য লাস্ট একটা দোকানে গিয়ে দেখি মোটামুটি কমবেশি বড় মুরগি আছে।তবে আপনাদের ভাই বড় একটা মোরগ দেখে বলে এই দেশি মোরগটা নিব। এরপর আমরা মোরগটা কিনে নিয়ে ওখান থেকে পরিষ্কার করে নিই।

IMG_20241209_143900.jpg

এরপর চলে যায় মাছের বাজারে যেহেতু বাসায় এই আত্মীয়স্বজন আসবে এটাই আমাদের মাছ কেনার ও প্রয়োজন ছিল। কিন্তু আমরা বাজার করতে করতে দুপুর টাইম পার হয়ে গিয়েছিল কারণ আমরা জিরা মসলা পেঁয়াজ রসুন থেকে যাবতীয় অনেক জিনিস কেনাকাটা করি। কিন্তু মাছের বাজারে গিয়ে দেখি মাছ সব শেষ শুধু এক জায়গায় এই মাছগুলো ছিল। কিন্তু এই মাছগুলো দেখে একদমই পছন্দ হয়নি আমাদের। তারপরেও মাছগুলো মারা গিয়েছিল। তারপরে আমরা মাছ না কিনেই বাসার উদ্দেশ্যে রওনা দেই। তারপরের দিন সকালে আপনার ভাই সকাল সকাল বাজারে গিয়ে মাছ আনবে সেজন্য আর মাছ কেনা হয় না। এরপর বাসার উদ্দেশ্যে রওনা দেই এবং পরিশেষে আমরা বাসায় পৌঁছে গেলাম। আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। পরবর্তী নতুন কোন ব্লগ আপনাদের সাথে শেয়ার করব।

পোস্টের বিষয়লাইফস্টাইল
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার অমিল ও ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেবেন।আল্লাহ হাফেজ।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


Logo.png

Banner.png

PUSS.zip_-_6.png.jpg

Sort:  
 2 years ago 

অনেক অনেক ভালো লাগলো প্রয়োজনীয় বেশ কিছু জিনিস কেনাকাটার অনুভূতি দেখে। আমারও ভালো লাগে মাঝেমধ্যে বাজারে গিয়ে এভাবেই জিনিস কিনতে। আজকে আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন ঘরের জিনিস থেকে শুরু করে মুরগি মাছ মাছ কেনার মুহূর্তগুলো। সুন্দরকে ব্লক টা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আপনার মূল্যবান মতামত শেয়ার করে পাশে থেকে উৎসাহিত দেয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

Screenshot_2024-12-09-18-19-26-419_com.twitter.android.jpg

Screenshot_2024-12-09-18-21-10-980_com.android.chrome.jpg

Screenshot_2024-12-09-18-20-22-647_com.android.chrome.jpg

 2 years ago 

বাসার জন্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা করেছেন দেখে ভালো লাগলো। আর্টিফিশিয়াল ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে। মগগুলোও খুব সুন্দর। এই ধরনের মগগুলো আমি খুব পছন্দ করি। অনেক কেনাকাটাই করেছেন দেখছি। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জ্বি আপু বাসার জন্য বেশ মোটামুটি ভালোই প্রয়োজনীয় জিনিস কিনেছি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাসার প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে সত্যি অনেক ভালো লাগে। আর বাহিরে গেলে বিভিন্ন রকমের জিনিসগুলো কেনা যায় এবং নতুন নতুন জিনিস দেখলেই পছন্দ হয়ে যায়। আপু আপনার এই পোস্ট দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আমার লাইফস্টাইল পোস্ট আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

বাসার জিনিসের প্রয়োজনীয়তার শেষ নেই আপু। যতই জিনিস কিনি না কেন চাহিদা একটা না একটা থেকে যাই। আসলেই ফুলের টব গুলো দেখতে খুবই সুন্দর। বেশ ভালো করলেন ভাইয়ার পছন্দ অনুযায়ী দুইটা টব নিয়ে নিলেন। তাছাড়া আরো অন্যান্য কেনাকাটা করলেন। সুন্দর একটি মুহূর্ত ছিল পড়ে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু আপনার গঠন মূলক মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

বাসার প্রয়োজনীয় কিছু জিনিস কিনেছেন দেখছি। বাইরে গেলেই ইচ্ছে করে বাসার জন্য কিছু কিনে নিয়ে যাই। প্রয়োজনীয়তার কোন শেষ নেই। আর্টিফিশিয়াল ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর। আপনার কেনা প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর হয়েছে। বাসার জিনিস কেনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু আপনার গঠন মূলক মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

একটি সংসারে আসলেই বিভিন্ন ধরনের জিনিসপত্রের প্রয়োজন হয়। যাইহোক আপনারা ফুলের টব সহ অনেক কিছুই কেনাকাটা করেছেন। দেশী মুরগিটা দেখে খুব ভালো লাগলো। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি ভাই আপনি ঠিকই বলেছেন একটা সংসারে জন্য জিনিসপত্র প্রয়োজনের কোন শেষ নাই।

 2 years ago 

সংসারের এই কেনাকাটা গুলো করতে কিন্তু ভীষণ ভালো লাগে। অধিকাংশ সময় আমি একাই বাজার সদাই করি তবে মাঝে মধ্যে আমার গিন্নী সাথে যায়। যাইহোক দেশী মোরগটা কিন্তু দারুন দেখাচ্ছে। আমাদের দাওয়াত দেবেন নিশ্চয়ই 😃
যাইহোক চমৎকার অনুভূতি মেশানো পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো।

 2 years ago 

মাঝেমধ্যে গিন্নিকে নিয়ে বাজারে যাবেন দেখবেন অনেক ভালো লাগবে। আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

সর্ব প্রথমেই আপনার ছেলের জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা এবং অনেক অনেক দোয়া রইলো আপনার ছেলে যেন মানুষের মতো মানুষ হতে পারে। আপু নিজ হাতে সংসারের জন্য কিন্তুু টুকিটাকি কেনাকাটা করতে ভীষণ ভালোই লাগে। তারপরেও যদি জীবনসঙ্গী পাশে থাকে তাহলে তো আর কোন কথাই নেই। তবে আপু মগগুলো কিন্তু আসলেই অনেক সুন্দর দেখাচ্ছিল। যাইহোক আপু ছেলের জন্মদিন সামনে রেখে স্বামী স্ত্রী দুজনে মিলে বিভিন্ন জিনিসপত্র ক্রয় করে অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62986.05
ETH 1786.57
USDT 1.00
SBD 0.38