নিজের সবজি ক্ষেত থেকে লাল শাক তোলা অনুভূতি

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম

IMG_20230402_061003833_BURST0001_COVER.jpg



হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার নিজের শাক সবজি ক্ষেত থেকে তোলা লাল শাকের অনুভূতি আর তার পূর্ব বর্ণনা নিয়ে। আশা করি বিস্তারিত আপনারা খুব মনোযোগ সহকারে পড়বেন এবং অনেক কিছু জানতে পারবেন। তাই চলুন আর দেরি না করে এখনই বিস্তারিত আলোচনা শুরু করা যাক।


ফটোগ্রাফি সমূহ:


লাল শাক আমার আপনার সকলের প্রিয়। তাই আমিও মাঝেমধ্যে চেষ্টা করে থাকি লালশাক নিজে হাতে উৎপাদন করার। আমাদের পুকুরপাড়ে অবসর সময়টা কাজে লাগানোর চেষ্টা করে থাকি এভাবে। আর এ লাল শাক উৎপাদন করার জন্য আমার নির্দিষ্ট সাবমারসিবল পাম্প ও একটি সূর্য পাউর্ডার ব্যাটারি রয়েছে। যে পাউডার ব্যাটারিগুলো পাখি ভ্যান বা অটোরিকশা ব্যবহার করা হয়ে থাকে। আগে জানতাম লাল শাক শীতকালীন শাক। কিন্তু এখন দেখি বর্ষাকাল সহ সব সময় আমাদের বাংলাদেশের লাল শাক পাওয়া যায়। আর এই লাল শাক সব সময় যে বাংলাদেশের উৎপাদন হয় তাই জেনে মনের মধ্যে একটা ইন্টারেস্ট কাজ করেছিল। আমিও চেষ্টা করব আমার পুকুর পাড়ে লাল শাক সব সময় উৎপাদন করার জন্য। আর এমন সুন্দর মনোভাব নিয়ে আমি এই কাজে অংশগ্রহণ করেছি। আর লাল শাক উৎপাদন করার জন্য আমি নির্দিষ্ট একটি স্থান বেছে নিয়েছি পুকুরপাড়ের তে-কোনা একটি অংশ।

IMG_20230402_060942_187.jpg

IMG_20230402_060932_712.jpg

IMG_20230402_060928_825.jpg

IMG_20230328_120415_817.jpg

IMG_20230328_120411_967.jpg

Photography device: Infinix hot 11s
সোর্স

আপনার ফটোগ্রাফিতে যেই স্থানটা দেখতে পারছেন লাল শাক সুন্দর ভাবে উৎপাদন করতে পেরেছি এই স্থানটাতে দীর্ঘ ১১ বছর ধরে একটি কাঁচা কলার ঝাড়ছিল। দীর্ঘদিন কলা ঝাড় থাকায়। কোলাধারের রোগ লেগে গিয়েছিল এবং ভালো রকম কলা হতো না মাঝেমধ্যে কলা ধরে গাছ নষ্ট হয়ে যেত। তাই হঠাৎ মাথায় চিন্তা এলো যেহেতু কোলা ঝাড়ের স্থান অবশ্যই সারের জায়গা এখানে। এখানে যদি আমি শাকসবজি উৎপাদন করি তাহলে অবশ্যই ভালো উৎপাদন হবে। আর এই চিন্তা মাথায় রেখে আমি কলা ঝাড় সম্পূর্ণ এখান থেকে উঠিয়ে দিলাম। উঠিয়ে দিয়ে বন জঙ্গল পরিপূর্ণভাবে পরিষ্কার করে নিয়ে আমি এই জায়গাটা লাল শাক বুনে দিলাম। হঠাৎ মাথায় বুদ্ধি আসলো লাল শাকের জায়গায় যদি বেগুন বা ঝালের চারা লাগায় তাহলে তো মন্দো না।

IMG_20230402_061239_481.jpg

IMG_20230402_061233_779.jpg

IMG_20230402_061223_102.jpg

IMG_20230402_061154_593.jpg

Photography device: Infinix hot 11s
সোর্স

হালকা বৃষ্টি ভেজা একটি মুহূর্তে আমি হঠাৎ করে পুকুর পাড়ে উপস্থিত হলাম এবং দেখতে পারলাম লাল শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে পাতা দেখতে বেশ মোটা। আমি অবশ্য এখানে লাল শাক তোলার উদ্দেশ্যে পুকুর পাড়ে গিয়েছিলাম না। কিন্তু দেখলাম কিছু ছাগলে এসে হামলা করেছে। তাই তুলে না নিয়ে গেলে নয়। তাই মন স্থির করলাম লাল শাক দেখতে অনেক মোটা ও বড় বড় হয়ে গেছে এই মুহূর্তে যদি তুলে নিয়ে বাড়িতে যায় তাহলে বাড়িতে সবাই খুশি হবে। কারণ এই মুহূর্তে কেউ জানতোনা লাল শাক এত বড় বড় হয়ে গেছে। বৃষ্টি ভেজা শাক দেখতেও বেশ ভালো লাগছিল। যার জন্য মন ছুঁয়ে যাচ্ছিল আমার। নিজের হাতে উৎপাদিত শাক দেখতে এত সুন্দর হয়েছে সত্যিই অসাধারণ মনোভাব কাজ করছিল তখন। তাৎক্ষণিকভাবে আমিও তোলা শুরু করে দিলাম।

IMG_20230402_061205_509.jpg

IMG_20230402_061216_736.jpg

IMG_20230402_061215_194.jpg

IMG_20230402_061209_745.jpg

IMG_20230402_061252_352.jpg

Photography device: Infinix hot 11s
সোর্স

কিছুটা সময় ধরে আমি লাল শাক তুলতে থাকলাম এবং পাশে একটি স্থানে হালাহালা করে রাখতে থাকলাম। আসলে নিজের হাতে তৈরি করা বা উৎপাদিত ফসল তুলতে অনেক ভালো লাগে। আর একা একাই ভালো লাগার মুহূর্ত নিজের মতো করে এনজয় করছিলাম সবজি ক্ষেতের মধ্য দিয়ে। একদিকে সবজি তুলছি আরেকদিকে ফটোগ্রাফি করছি আর এরই মধ্য দিয়ে নিজের প্রিয়জনের কথা স্মরণ করছিলাম না জানি কি করছে এখন। আর এভাবেই দীর্ঘক্ষণ ধরে আমি আমার সবজি ক্ষেতের মধ্য থেকে লাল শাক তুলছিলাম। সকাল ভোরের এই সুন্দর মুহূর্ত টাই পূর্ব দিগন্তে সূর্য যখন উদয় হচ্ছে ঠিক এই মুহূর্তে পুকুর পাড়ে কেউ নেই নিজে একা একা সবজি আর যেন প্রাকৃতিক অনুভূতি নিয়ে ভাবতেও বেশ ভালো লাগছিলো। মাঠের পুকুর পাড়ে লোকজনের কোন আবির ভাব ছিল না, ছিল শুধু বিভিন্ন প্রজাতির পাখপাখালি ও তাদের কোলাহল। আর এমন একটি সুন্দর মুহূর্ত আমি একলা সবজি ক্ষেত থেকে শাক তুলছি। নিজের উৎপাদিত লাল শাক হাতে নিয়ে ছবি তুলতে যেয়ে যেন মন ভরে গেল।

IMG_20230402_062744_629.jpg

IMG_20230402_062747_395.jpg

IMG_20230402_064156_332.jpg

IMG_20230402_064152_736.jpg

Photography device: Infinix hot 11s
সোর্স

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

Sort:  
 3 years ago 

পুকুর পাড়ে তো ভালোই লাল শাকের চাষ শুরু করেছেন, আমাদের এলাকায় কিছু পাঠিয়ে দেন আমরা সকালবেলায় নাস্তা করব হা হা হা।

 3 years ago (edited)

খুবই ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে

 3 years ago 

দ্রব্যমূল্যর যে পরিমাণ ঊর্ধ্বগতি তারপরে আবার ভেজালযুক্ত খাবার বাজারে এখন সব থেকে বেশি।।
সব থেকে বেশি ভালো হয়নি নিজে নিজে যেগুলো প্রস্তুত করে খাওয়া যায় সেগুলো যদি আবাদ করা হয়।
পুকুর পাড়ে আপনার সবজি বাগান দেখে খুবই ভালো লাগলো শাকসবজি গুলো খুবই তরতাজা খেতেও নিশ্চয়ই খুব মজাই হয়ে থাকে।।

 3 years ago 

চেষ্টা করছি ভাই নিজে উৎপাদন করে ভেজাল মুক্ত থাকা

 3 years ago 

আপনার সবজি ক্ষেতে তো দেখছি খুবই ভালো সবজি হয়েছে। আসলে এখন সব সময় লাল শাক পাওয়া যায় আগে তো শীতকালীন সময়ে পাওয়া যেত এই শাক। আপনি আপনাদের পুকুরপাড়ে খুবই ভালোভাবে লাল শাক চাষ করেছেন দেখছি। খুবই সুন্দর হয়েছে আপনার লাল শাক। অনেক তরতাজা সবজি। নিজের ক্ষেত থেকে উঠিয়ে শাক খাওয়ার অনুভূতিটা একেবারে অন্যরকম হয়। ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট।

 3 years ago (edited)

আমাদের এদিকে বাজারগুলোতে লক্ষ্য করে থাকে সব সময় লাল শাক পাওয়া যায়

 3 years ago 

বৃষ্টি ভেজা দিনে পুকুর পাড়ে গিয়ে তো আপনার ভালই হয়েছে এত তাজা লাল সাগ গুলো পেয়ে গিয়েছেন। তাছাড়া নিজের ফলন দেখতে আসলেই খুব ভালো লাগে। ছাগলের কাছ থেকে বাঁচার জন্য লাল শাকগুলো তুলে ভালো করেছেন বাড়িতে এনে নিশ্চয় বেশ মজা করে খেয়েছেন নিজের লাগানো লাল শাক। শাকগুলো বেশ তরতাজা মনে হচ্ছে। আশেপাশে থাকলে হয়তো আমরাও ভাগে পেতাম।

 3 years ago 

এত বড় বড় আর মোটা হয়েছে তা জানা ছিল না কিন্তু ছাগলের অত্যাচারে কিছুটা রয়েছে এদিকে তাই একবারে অনেকগুলো উঠিয়ে আনছিলাম

 3 years ago 

কোন কিছু যখন নিজের কষ্টের বিনিময় অর্জন করা হয়। তখন খুবই ভালো লাগে। আপনি আপনার নিজের খেতে লালশাক চাষ করেছিলেন, সেই লাল শাক তোলা অনুভূতি সত্যিই অসাধারণ। দেখে খুবই ভালো লাগলো।

 3 years ago 

অবসর সময়টা কাজে লাগানোর চেষ্টা করি ভাই

 3 years ago 

ভাইয়া আমি এর আগে একবার শুনেছিলাম আপনি পুকুর পাড়ে সবজি চাষ করেছেন। আজকে তার প্রমান দেখলাম। নিজের চাষ করা সবজি খাওয়ার মজাই আলাদা। ফরমালিন মুক্ত সবজি। অসাধারন ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমি মাঝেমধ্যে সবজি চাষ করে থাকি ভাই

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনি আপনার পুকুর পাড়ে লাল শাক চাষ করেছেন এবং সেই লাল শাক তোলার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে নিজের হাতে কোন কিছু চাষ করা এবং সেটা থেকে ফল পাওয়ার মজাটাই আলাদা। ভাই আপনি লাল শাক উৎপাদন করার জন্য নির্দিষ্ট সাবমারসিবল পাম্প ও একটি সূর্য পাউর্ডার ব্যাটারি ব্যবহার করেছেন জেনে ভালো লাগলো। আসলে আমাদের সবারই উচিত আপনার মত নিজ উদ্যোগে কিছু করা তাহলেই সফলতা আসবে ইনশাআল্লাহ।

 3 years ago 

হ্যাঁ ভাই একদম ঠিক কথা বলেছেন আপনি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60213.83
ETH 1578.35
USDT 1.00
SBD 0.42