বিবাহের পূর্ব প্রস্তুতি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ - বুধবার

২০ বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ
০৩ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম

IMG_20230422_083650157_BURST0002.jpg





হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বিবাহের পূর্ব প্রস্তুতির বিশেষ কিছু বিষয় নিয়ে, যে সমস্ত বিষয়গুলো আমাদের সমস্ত পুরুষের জীবনে একান্ত প্রয়োজন। আশা করি আপনারা আমার এই পোস্ট করে অনেক কিছু জানতে পারেন বুঝতে পারবেন এবং যারা এই সমস্ত বিষয়ে অভিজ্ঞতা নন এবং জানেন না তারাও জানতে পারবেন বিয়ের আগে ছেলেদের কত টেনশন চিন্তাভাবনা থেকে থাকে এবং তার স্বপ্ন পূরণ করার জন্য কতটা পরিশ্রমের সম্মুখীন হতে হয় তারই কিছুটা ধারা আপনাদের মাঝে নিয়ে এসেছি।


ফটোগ্রাফি সমূহ:



বাড়িতে বিয়ের কথা চলছিল। খুব শীঘ্রই সুমনকে বিয়ে দেওয়া হবে তবে কোথায়? তেমন কোন বিষয়ে সুমনের তো জানাই ছিল না। শুধু এটাই জানত বাবা বিয়ে দেওয়ার জন্য একান্ত প্রস্তুতি গ্রহণ করছে বিভিন্ন দিক থেকে। ঠিক তারই মত থেকে ঘর ঠিকঠাক করার একটা বিশেষ মুহূর্ত আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি এটা আমার বিবাহের পূর্ব প্রস্তুতির এক বিশেষ অংশ। একটি ঘর তোলা হয়েছিল এবং টিন দিয়ে ছাওয়া হয়েছিল কিন্তু ঘরটা পরিপূর্ণরূপে ভেতরের অংশ সান প্লাস্টার করা হয়েছিল না। আব্বা বলতো সান প্লাস্টার করতে অনেক দেরি হবে। কিন্তু হঠাৎ একদিন দেখছি আমাদের বাড়িতে মিস্ত্রি ডেকে হাজির হয়েছেন এবং তারা কাজ শুরু করে দিয়েছে। এদিকে গাড়িতে করে বালি সিমেন্ট দরজা এসে যাচ্ছে। আর মিস্ত্রির পাশে আমি না থাকলে তো নয়, কাজ তো করতেই হবে যেহেতু আমার নিজের ঘর ঠিকঠাক করা হচ্ছে। প্রথমে দেয়াল প্লাস্টারের কাজ শুরু হয়ে গেল। তবে কতটা যে আমার জন্য বিয়ের পাত্রী দেখা হয়েছে সেটা আমার ধারণা ছিল না। এদিকে মিস্ত্রিরা সামান্য কিছু আব্বা মুখ থেকে শুনে খুবই আনন্দ বোধ করছে এবং সেই আনন্দের সাথে যুক্ত হয়ে আমাকে একটু এটা সেটা বলে আনন্দ পাচ্ছে। একজনকে কেন্দ্র করে যদি আর দু চার জন আনন্দ পায় তাহলে সমস্যা কি। আমি কোন কিছু মনে না করে তাদের কাজে পাশে দাঁড়িয়ে থাকলাম এবং দেখতে থাকলাম এটা সেটা পরামর্শ দিতে থাকলাম।

IMG_20230325_092010_965.jpg

IMG_20230325_091956_520.jpg

IMG_20230325_092116_723.jpg

IMG_20230325_092045_177.jpg

IMG_20230325_092129_168.jpg



এদিকে একজন মিস্ত্রি হঠাৎ করে ঘরের দেওয়াল কানা করা শুরু করল, বলল এখানে জানালা দরজা লাগানো হবে। এই কথা শুনতে শুনতে হঠাৎ দেখি একটি গাড়িতে করে জানালা দরজায় এসে হাজির। দেখলাম লোহার জানালা দরজা কবে কোথায় যেন মাপ দিয়ে তৈরি করতে দিয়েছিলেন। যাইহোক মিস্ত্রিদের সাথে হাতে হাতে রেখে আমিও জানালা দরজা গুলো বাড়ির মধ্যে এনে রাখলাম। নির্দিষ্ট সাইজ বুঝে জানালা দরজার খোপের পাশে রেখে দেওয়া হল। এইদিকে ঘর প্লাস্টার অন্যদিকে জানালা দরজার জন্য ইট কাটা চলছে আর এরই মধ্য দিয়ে আমি ভাবতেছিলাম না জানি কে আমার জীবনে রয়েছে এবং কোথায় তার বাসা। আজ আমাকে ঘিরে এত আয়োজন সত্যি ভাবছে অনেক ভালো লাগছিল। আর এমন একটি মুহূর্তে হঠাৎ দেখি আমার আব্বার মুখ থেকে ভেসে উঠলো বিভিন্ন বিবাহের কথা। এরই মধ্যে আমার আব্বা নাকি অনেকগুলো মেয়ে দেখে ফেলেছে যা আমার জানা ছিল না। আমি যেহেতু দিনের বেলা স্কুলে থাকি আর তেমন কোন বিষয় নিয়ে আমার সাথে আব্বার আলাপ আলোচনা হয় না। কারণ আব্বার কথা ছিল এটাই আমি আমার মত করে ছেলের একটা ঘর রেডি করে দেবো পরবর্তীতে তার প্রয়োজনে সে ছাদের ঘর করুক। আমি আমার মত করে মানান একটি মেয়ের সাথে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবো তবে যেন কোথাও প্রেম পিরিতি করা হয় না।
IMG_20230325_110140_732.jpg

IMG_20230325_110203_978.jpg

IMG_20230325_110211_318.jpg



প্রেম পিরিতি আমার ভালো লাগেনা তাই কোন প্রেম পিরিতের মধ্যে আমি নিজেকে জড়াতে চাই না। এমন বিষয়টা আমার আব্বা পূর্বেও জানত কিন্তু সে মিস্ত্রিদের মাঝে কেন যে একথা বারবার বলছে সেটাও আমার কাছে একটু বিরক্ত মনে হচ্ছিল। তখন আব্বা জানালো অলরেডি আমার তিনটি মেয়ে পছন্দ হয়ে গেছে তার মধ্য থেকে একটির সাথে সুমনকে বিয়ে দেব আর তাই এমন তাড়াহুড়া করে মিস্ত্রি লাগিয়েছি বাড়িতে। এরপরে বুঝতে পারলাম হয়তো খুব শীঘ্রই আমাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করা হবে তবে কোথায় সে মেয়ের বাসা কেমন সে দেখতে কোন ক্লাসে পড়ে কোন কিছুই জানতে পারলাম না যেহেতু তিনটা মেয়ে তার পছন্দ কোন টার খবর কিভাবে নেব। আর এরই মধ্যে আমার পরীক্ষা বেদে গেল সাতক্ষীরায় যাওয়ার জন্য তাই সঠিক কোন খবর নিতেও ইচ্ছা পোষণ করছিলাম না। সাতক্ষীরা পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে আমি তেমন কিছু জানতাম না তবে সাতক্ষীরা পরীক্ষা দিতে যাওয়ার আগেই আমার বাংলা ব্লগ ইউজারদের মধ্যে থেকে জানতে পেরেছিলাম আমার নাকি নির্দিষ্ট একটি জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে যা আমার জানা ছিল না। আর সে বিষয়টা নাকি আমার ভাই তাদেরকে জানিয়েছে ডিসকোটে চ্যাটের মাধ্যমে। ২৪ তারিখে সাতক্ষীরা থেকে ফিরে এলাম। তারপরের দিন মেয়ে পক্ষ থেকে মেয়ের বাবা আমাকে দেখতে আসলো। এদিকে আমাদের বাড়িতে ঘরে মিস্ত্রি কাজ চলছে। বেশি কিছু জানার ইচ্ছে করলাম না। এই মুহূর্তে যে বিবাহ করতে হবে এমন বিশেষ কোনো আশা আমার ছিল না,তবে বাপ্ ভাই যা করে করুক মেয়ে ভালো লাগলে বিয়ে করে ফেলব এমনটাই মনের মধ্যে আশা বেঁধে রাখছিলাম। তবে আফসোস হচ্ছিল কেন জানি আমাকে মেয়ের পরিবার সম্পর্কে কোন কিছুই জানানো হচ্ছিল না আর তখন পর্যন্ত নাকি খুব সহজে না করলে এর সাথে বিবাহ দেওয়া হবে আমার। আমি শুধু মনে মনে ভাবছিলাম আমার ঘর সম্পূর্ণ করে দেওয়া হোক আমি ঘরে বসে অনলাইনের কাজ করবো আর মন ভরে প্রাইমারি পরীক্ষার জন্য পড়বো। তবে কি আর করার ঘরের কাজ সম্পন্ন হওয়ার পূর্বেই আমার বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেল। তবে সৃষ্টিকর্তার নিকট হাজার শুকরিয়া মেয়ে অনেক ভালো। চলতি রমজান মাসের এমন একটি মুহূর্তে ঘরবাড়ি সম্পূর্ণ না হওয়ার পূর্বে যেন বিবাহের বন্ধনে আবদ্ধ হতে হলো। তবে ইতোমধ্যে সম্পন্ন হয়ে গেছে কাজ। আর সেই মুহূর্তের ভালো লাগা বা না লাগার এক অনুভূতি নিয়ে এই সমস্ত ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য করে রেখেছিলাম। আশা করি সম্পূর্ণ পোস্ট পড়ে অনেকটা ধারণা পেয়েছেন আমার বিশেষ ওই দিনগুলোর অনুভূতি নিয়ে।

IMG_20230325_152611_854.jpg

IMG_20230325_152606_127.jpg

IMG_20230325_092102692_BURST0001_COVER.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 3 years ago 

এটা কি আপনার বিবাহের পূর্ব প্রস্তুতি চলছে। শুধু কতগুলো ফটোগ্রাফি দেখতে পাচ্ছি। কিন্তু কোনো লেখা নেই বলে আপনার পোস্ট পড়ে কিছুই বুঝতে পারছি না।

 3 years ago 

এবার পড়ে দেখুন বুঝতে পারবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64092.15
ETH 1863.95
USDT 1.00
SBD 0.36