আরোগ্য লাভের আশায় হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম

GridArt_20231123_083514266.jpg





হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ডাক্তারের শরণাপন্ন হওয়ার এক বিশেষ মুহূর্ত নিয়ে, যেখানে বিস্তারিত আলোচনা তুলে ধরতে যাচ্ছি।


ফটোগ্রাফি সমূহ:



বেশ কিছুদিন ধরে আমি আমার ঘাড়ের দুই পাশে ছোট ছোট আসলি লক্ষ্য করছি। তবে এই আসলে নাকি খুব সহজে দমন করা যায় আমাদের পার্শ্ববর্তী হেমায়েতপুর বাজারে আলিম ডাক্তারের নিকট থেকে। ওখানেই রয়েছে আমার শশুর আব্বার মুদিখানার দোকান। যে দোকানে খুচরা পাইকারি নিত্য প্রয়োজনীয় জিনিস বেচাকেনা করা হয়। তাই আমার ঘাড়ের এই আসলি দেখে প্রথমে আমার পরিবার পরবর্তীতে আমার শশুর আব্বা বলেছিল এখানেই আলিম ডাক্তারের কাছে ওষুধ খেলে খুব দ্রুত আচলি দূর হয়ে যাবে। উনি হোমিওপ্যাথি ডাক্তারি করে থাকেন বিভিন্ন জায়গা থেকে নাকি ওনার কাছে অনেক রোগী এসে থাকে বিভিন্ন রোগ নিয়ে আর খুব সহজেই তার কাছ থেকে নিরাময় হয়ে ওঠে। এত সুন্দর গুনগান শুনে আমিও উপস্থিত হলাম তার নিকট। উপস্থিত হয়ে দেখলাম আলিম ডাক্তার আর তার কম্পাউন্ডার খুবই ব্যস্ত তাদের নিজের কাজ নিয়ে।

IMG_20231008_175237_513.jpg

IMG_20231008_175244_533.jpg
Photography device: Infinix hot 11s
location



প্রথমে সালাম দিয়ে তার কাছে উপস্থিত হলাম,মতবিনিময় করলাম,এরপর সে জানতে চাইলো কি সমস্যা। আমি আমার সমস্যা দেখালাম। উনি সমস্যা দেখতে দেখতে আমার সাথে আমার পরিচয় জানতে চাইলেন পরবর্তীতে আমি তার পরিচয় তুলে ধরলাম এক পর্যায়ে সে বলে বসলো তাহলে তো ভাই আমি তোমার কুটুম হচ্ছি। এরপর আরো বিস্তারিত বলল আমি এখন আর তোমার শশুরদের গ্রামে থাকি না চলে গেছি গাংনী বাজারে ওখান থেকে মূলত আমি এখানে আসা-যাওয়া করি শুক্রবার আর সোমবারে আমাকে পাবেনা আমি অন্য স্থানে বসি ওই দুইদিন। পাশাপাশি তার সাথে বিভিন্ন আলাপ-আলোচনা করতে করতে তার চেম্বারের ঔষধের কিছু দৃশ্য ফটোগ্রাফি করে ফেললাম।

IMG_20231008_175251_822.jpg

IMG_20231008_175257_493.jpg

IMG_20231008_175239_956.jpg
Photography device: Infinix hot 11s
location



এদিকে উনি আমার নাম পরিচয় বয়স সবকিছু জানতে চাইলে এবং তার খাতায় বিস্তারিত উঠালেন। ফটোগ্রাফি করতে দেখে আমাকে বললেন আমি একটা স্লিপ লিখে দিচ্ছি ওটা ফটোগ্রাফি করে রাখো পরবর্তীতে কাজে লাগবে। আমি প্রথমে মনে করেছিলাম ফটোগ্রাফিতে উনি হয়তো অসন্তুষ্ট হবেন, পরবর্তীতে দেখলাম না এতে উনি আরো খুশি হলেন।

IMG_20231008_175340_811.jpg
Photography device: Infinix hot 11s
location



এরপর উনি আমার হাতে একটি স্লিপ লিখে দিলেন। আমি সেই স্লিপটা ফটো তুললাম। উনি আমাকে বলে দিলেন পরবর্তীতে যখন আমি ঔষধ নিতে যাব তখন এই স্লিপ টা দেখাতে হবে। যদি স্লিপটা দেখাতে না পারি তাহলে আবার পুনরায় এই প্রথম কার ঔষুধ খাওয়া লাগবে। তখন ভেবে দেখলাম স্লিপটা হারিয়ে ফেলতে পারি ফটোটা একান্ত প্রয়োজন। আর আমি তো এমনিতেও ফটো তুলতাম যেহেতু এখানে পোস্ট করতে হবে।

IMG_20231008_175228_572.jpg

IMG_20231008_175230_192.jpg
Photography device: Infinix hot 11s
location



এরপর উনি আমার হাত থেকে স্লিপ টা নিলেন বললেন দাড়াও স্লিপের মধ্যে ঔষধ গুলো পুরে দি। এরপর আমাকে ঔষধ খাওয়ার নিয়ম বলে দিলেন দেখলাম গোল গোল বড়ি রয়েছে কিছু আর পাউডার জাতীয় রয়েছে। খুব সুন্দর ভাবে আমাকে নিয়ম শিখিয়ে দিল আর একটা খাবার খেতে মানা করলো তা হলো কাঁচা পেঁয়াজ বলল কাঁচা পেঁয়াজ খেলে কিন্তু কখনোই সারবে না এটা কাঁচা পেঁয়াজ থেকে বিরত থাকো। আমি একটু ইয়ার্কি করে বললাম, আপনার বোন যদি এই সেই ছেনার সাথে কাঁচা পেঁয়াজ খাইয়ে দেয় তাহলে কিছু করার নেই,তাছাড়া আমি কখনো কাঁচা পেঁয়াজ খাই না। এমনিতে আমার পরিবার আলু ছেনা বেশি পছন্দ করে থাকে। উনি বলল আচ্ছা আমি আমার বোনকে মানা করে দেব। আর এভাবেই কিছুটা সময় অতিবাহিত হল।

IMG_20231008_175517_614.jpg
Photography device: Infinix hot 11s
location



অবশেষে চলে আসার সময় ইচ্ছে হলো একটি সেলফি তুলে যায়। যেহেতু আবার দ্বিতীয় ডোজ নিয়ে আসার সময় হয়ে যাচ্ছে তাই ভাবলাম আপনাদের মাঝে আজকে প্রকাশ করি এই পোস্ট। আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত আমি আরোগ্য লাভ করি। কথা হবে পরবর্তীতে আমার এই আচলির অবস্থা নিয়ে।

IMG_20231008_175303703_BURST0002.jpg
Photography device: Infinix hot 11s
location


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64895.76
ETH 1877.80
USDT 1.00
SBD 0.38