লাইফ স্টাইল: জাহাঙ্গীরনগরের একটি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়ার মুহূর্ত

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট।


InCollage_20240622_224720532.jpg

ফটোগ্রাফি সমূহ:



আজকে বাসা থেকে বের হলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভ্রমণ করার উদ্দেশ্যে। সাথে আমার হাসবেন্ড ছিল আমার অনেক ভালো লাগছিল।তারপর‌ আবার হালকা বাতাস হচ্ছিল এজন্য আরো অনেক বেশি ভালো লাগছিল এবং আমরা রিক্সায় উঠলাম পরে আমরা কলাভবনের দিকে গেলাম।


Snapchat-1862492912.jpg



আমরা যে রিক্সাতে উঠেছিলাম সেই আঙ্কেলটি অনেক ভাল ছিল। তিনি মধ্য বয়সি ছিল তার কথাবার্তা আমার খুবই ভালো লাগছিল। তিনি অনেক শান্ত প্রকৃতির ছিল আমাদের সাথে অনেক সুন্দর ভাবে কথা বলছিল যা আমার খুবই ভালো লেগেছে‌।তিনি অনেক ভালোভাবে রিক্সা চালিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং কখন যে কথা বলতে বলতে আমাদের নিজ গন্তব্যে পৌঁছে দিয়েছেন বুঝতেই পারি নাই। তারপর আমরা তার ভাড়াটা পরিশোধ করে দিই।


Snapchat-5157636.jpg



তারপর আমরা কলা ভবনে পৌঁছালাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বন্ধ থাকার কারণে লোকজন অনেক কম ছিল। তারপরও অনেক ভালো লাগছিল আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল।আকাশে হালকা মেঘ ছিল সাথে বাতাস হচ্ছিল মনে হচ্ছিল যে কখন জানি বৃষ্টি চলে আসবে। বৃষ্টির মুহূর্ত আমার খুবই ভালো লাগে।


Snapchat-2119742301.jpg



তারপর আমরা কিছুক্ষণ কলা ভবনের সময় কাটালাম যা আমার খুবই ভালো লেগেছে এবং সাথে কিছু বাদাম কিনলাম।খাওয়ার সময় ভারতের সেই কাঁচা বাদামের গানটি মনে পড়ে গেল।এক সময় কাঁচা বাদামের গানটি আমার অনেক প্রিয় ছিল।তাই এখন বাদাম খাওয়ার সময় গানটির কথা আমার মনে পড়ে গেল কলা ভবনের কিছুক্ষণ বাদাম খাওয়ার মুহূর্তটা আমার খুবই ভালো লেগেছে।


Snapchat-1133236909.jpg



তারপর আমরা একটু খাবারের দোকানে গেলাম সেখানে গিয়ে আমার হাজব্যান্ড খাবারের মেনু দেখতে ছিল। মেনুতে সে কি খাবার অর্ডার করবে বুঝতে পারছিল না তাই বারবার আমাকে জিজ্ঞেস করছিল। বলছিল যে, তুমি কি খাবা তোমার যা পছন্দ সেটাই খাও। এই মুহূর্ত গুলো আমার অনেক ভালো লাগে যখন সে বলে তোমার যেটা ইচ্ছা সেটা কর।


IMG_20240622_184340.jpg



আর আমি মেনু দেখে কিছু খাবার অর্ডার করলাম মেনুতে ছিল স্যান্ডউইচ, কোল্ড কফি। স্যান্ডউইচ আমার অনেক পছন্দের তাই বাহিরে গেলে সব সময় আমি স্যান্ডউইচ খেয়ে থাকি। সাথে কোল্ড কফি ও আমার অনেক পছন্দের। তাই আমি এগুলো অর্ডার করলাম। দুজন খাওয়া শেষ করে সন্ধ্যা হয়ে গেল তাই বাসাতে রওনা দিলাম।


IMG_20240622_184504.jpg

IMG_20240622_185236.jpg



পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

পোস্ট বিবরণ


বিষয়লাইফ স্টাইল
লোকেশনLocation
ফটোগ্রাফি ডিভাইসWalton primo nf5
ফটোগ্রাফার@sumiya23
দেশবাংলাদেশ


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 2 years ago 

আপনার পোস্ট মনে হয় আজ এই প্রথম পরছি, আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে স্বাগতম। আপনি অনেক চমৎকার ভাবেই কিছু ঘটনা এবং বিষয়বস্তু উপস্থাপন করেছেন যা সত্যিই অনেক বেশি ভালো লেগেছে, মনে হল আমিও মনে হয় সেই ভার্সিটি লাইফে ফিরে গেলাম।

 2 years ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।এত সুন্দর কমেন্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64311.55
ETH 1880.56
USDT 1.00
SBD 0.38