জমি থেকে ধানের চারা উত্তোলন ও জমিতে রোপণ এর অভিজ্ঞতা

in আমার বাংলা ব্লগ2 years ago

20240825_070942.jpg

আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমার বাংলা ব্লগ এর সকল বন্ধুদের শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে বেশ ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে আমাদের জমি থেকে চারা উত্তোলন ও কৃষি জমিতে তার রোপণ এর চমৎকার একটি অভিজ্ঞতা শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। সকলের উপভোগ করতে থাকুন আশা করছি ভালো লাগবে।

20240820_083144.jpg
বীজতলা থেকে চারা উত্তোলনের সময়

এখন ধান রোপণের সিজন। তাই সকলের মিলে সিদ্ধান্ত নিলাম এবার আমরা আমাদের জমিতে ধান চাষ করবো। আর এই ধারাবাহিকতাকে কাজে লাগিয়ে আমরা বেশ ১৫ থেকে ২০ দিন পূর্বে জমিতে ধানের চারা রোপন করেছিলাম এবং সেগুলো এখন বড় হয়েছে। এখন সময় এসেছে এই চারাগুলোকে জমিতে রোপনের।

কয়েকজন কৃষক আমাদের কাজ করার জন্য এসেছিল। এরপর তারা প্রথমে আমাদের কৃষি জমিতে গিয়েছিল এবং বীজতলা থেকে চারা উত্তোলন করেছিল। চারা উত্তোলন করার পর আমরা সেগুলো সংরক্ষণ করে নিয়ে এসেছিলাম এবং আমরা আমাদের কৃষি জমিতে রোপনের জন্য সেগুলোকে নিয়ে চলে আসলাম।

20240820_100857.jpg

ধানের চারা গুলো পুরো মাঠে যখন ছড়িয়ে দেওয়া হচ্ছিল

এদিকে আমাদের জমি চাষ করা হয়েছিল এবং সেগুলো আরো কাদাময় মাটি তৈরি করা হয়েছিল। লাঙ্গল ব্যবহার করা হয়েছিল যেন ধানের চারা গুলো মাটির ভিতরে খুব সহজেই পুঁতে রাখা যায় অর্থাৎ রোপন করা যায়।

এরপর কয়েকজন কৃষক সেগুলোকে মাঠের চারিপাশে ছড়িয়ে দিয়েছিল। ধানের চারা গুলো পুরো মাঠে ছড়িয়ে দেওয়া শেষ হলে কৃষকরা একটু পানি খেয়ে বিশ্রাম নিয়েছিল। এবং এরপর তারা জমিতে চারা রোপনের কার্যক্রম শুরু করেছিল।

20240820_100855.jpg

চারা ছড়িয়ে দেওয়ার পর কৃষি জমি

20240820_101215.jpg

জমিতে ধান রোপণের চমৎকার মুহূর্ত

যেহেতু আমাদের জমি এক বিঘা কিছু কম ছিল সে কারণে শুধুমাত্র দুজন কৃষক সেখানে কাজ করেছিল। অনেকদিন পর আমি তাদের সাথে মাটির ভেতরে কাজ করতে পেরে আমার অনেক বেশি ভালো লাগছিল।

যদিও আমি ধান রোপন করতে পারি না তবে তারপরেও তাদের ধান রোপন করার দৃশ্য দেখে আমি বেশ আনন্দিত হয়েছিলাম। তাদের ধান রোপনের স্পিড যেন একটি সাধারন মেশিন কেও হার মানিয়ে ফেলবে। তারা খুব দ্রুত একহাতে ধানের সারা তৈরি করছিল এবং অপর হাতে সেগুলো মাটির ভেতরে রোপন করছিল। বিশেষ করে খুব দ্রুত তারা এই কাজ করছিল।

20240820_101858.jpg

এবার কৃষকরা তাদের ধান রোপনের কার্যক্রম শুরু করেছিল

দেখতে দেখতে ই প্রায় বেশ কিছুটা জমি ধানের চারা রোপণ শেষ হয়েছিল। এরপর যখন খাবারের সময় হয়েছিল তখন আমরা একসাথে দুপুরের খাবার খাওয়া শেষ করলাম এবং কিছুটা বিশ্রাম করলাম। বিশ্রাম শেষ করে আবারো ধান রোপনের কার্যক্রম শুরু হয়েছিল।

প্রায় দুইটি কৃষকের তিন ঘন্টা পরিশ্রমের পর আমাদের কৃষি জমিতে ধান লাগানোর কাজ শেষ হয়েছিল। যাই হোক চারা উত্তোলন থেকে শুরু করে কৃষি জমিতে রোপন করা পর্যন্ত পুরো দিনের কার্যক্রমটা আমার কাছে বেশ ভাল ছিল। কারণ আমরা ইতিপূর্বেই আমাদের জমিতে ধান রোপন করতে পেরেছি এবং সেখান থেকে আমাদের খাবার সংগ্রহ করতে পারব এটা জেনে অনেক বেশি আনন্দ লাগছে।

অনেকদিন পর কৃষির সাথে আবারো সংযুক্ত হতে পেরে বেশ ভালো লাগছে। আশা করছি আপনারা আমার এই ব্লগ উপভোগ করেছেন। ধৈর্য সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আল্লাহাফেজ।




VOTE @bangla.witness as witness



witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power


|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



ezgif.com-video-to-gif (6).gif

আমি


আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।

উষ্ণ শুভেচ্ছা


20221105_225033.jpg

@steem-for-future

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

এ সমস্ত কৃষি কাজের পোস্টগুলো আমি খুবই পছন্দ করি। ইতোমধ্যে আমি একাধিকবার কৃষি কাজের পোস্ট শেয়ার করেছি। আপনার এই সুন্দর পোস্ট দেখে খুবই ভালো লেগেছে আমার। যেখানে কৃষক ভাইয়েরা বেশ দারুন কাজের মধ্যে দিয়ে সময় পার করে এবং সোনালী ফসল ফলায়। এমন চিত্রগুলো যেন গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরে।

 2 years ago 

কৃষি কাজের অনেক অভিজ্ঞতা ছোটবেলায় ছিল। তবে বড় হওয়ার সাথে সাথে যেহেতু গ্রামে থাকা হয়না তাই এখন আর এই বিষয়গুলো বুঝতে পারি না। ভাইয়া আপনার অভিজ্ঞতার কথা জেনে ভালো লাগলো।

 2 years ago 

ধান গাছ রোপন করার দৃশ্যগুলো গ্রামে গেলে অনেক দেখা যায়। এরকম দৃশ্যগুলো অনেক সময় চোখে পরে। তবে এই সম্পর্কে খুব একটা ধারণা নেই ভাইয়া। আপনার অভিজ্ঞতা জেনে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63398.51
ETH 1702.04
USDT 1.00
SBD 0.41