Lifestyle: সুন্দর বিকেলে নদী ভ্রমণের এক সুন্দর অভিজ্ঞতা
আসসালামু আলাইকুম। শুভ সকাল আমার বাংলা ব্লগ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমরা যেন সর্বদা ভালো থাকি সে কারণে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।
আজ আমি আপনাদের মাঝে আবারো একটি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। আজকের এই ব্লগ অনেক আনন্দের সাথে আপনাদের মাঝে ভাগ করে নিতে চাই। আশা করছি আপনারা সানন্দেই তা উপভোগ করবেন এবং গ্রহণ করবেন। উপভোগ করার জন্য আপনারা সকলে আমন্ত্রিত ্
নদী ভ্রমণ করতে আমার অনেক বেশি ভালো লাগে। যদিও আমাদের বাড়ির পাশে কোন নদী নেই তবে তার পরেও নদীর আশেপাশের অঞ্চলগুলো উপভোগ করলে আমি বেশ মজা পাই। যখনই আমি অবসর সময় পাই এবং আমি ভ্রমণের জন্য সময়গুলোকে কাজে লাগাই। কারণ যখন আমার অবসর সময় থাকে তখন আমি ভ্রমণ করে থাকি। কারণ ভ্রমণ করলে আমাদের মস্তিষ্ক আরো বেশি সমৃদ্ধ হয় এবং আমরা আমাদের মনের সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। ভ্রমণের বেশ কিছু উপকারিতা রয়েছে এবং সেগুলো সম্পর্কে আমি এখনো অবগত আছি। বিশেষ করে ভ্রমণের ফলে আমরা প্রতিনিয়ত প্রাকৃতিক দৃশ্য এবং সৌন্দর্য উপভোগ করি। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার ফলে আমাদের মনে ফ্রেসনেস বৃদ্ধি পায়। যার ফলে আমরা একটা প্রশান্তি অনুভব করতে পারি। তাছাড়াও ভ্রমণ করার ফলে আমরা প্রতিনিয়ত নতুন নতুন জিনিস সম্পর্কে জানতে পারে এবং আমাদের নতুন অভিজ্ঞতা তৈরি হয়।
ঠিক বৃহস্পতিবারে আমার একটি চমৎকার ভ্রমণের অভিজ্ঞতা ছিল। আমি আমার ছোট ভাই এবং ছোট খালাকে নিয়ে নদী ভ্রমণে গিয়েছিলাম। কারণ এখন নদীতে সামান্য কিছু পানি রয়েছে। নদীর পানি গুলো প্রায় ভেসে চলে গিয়েছে। আমি নদী ভ্রমণের সময় অনেক আনন্দিত হয়েছিলাম। কারণ একদিকে রমজান মাস এবং অপরদিকে নদীতে হালকা স্রোত। আশেপাশের কৃষি জমিতে কৃষক কাজ করছিল। অনেক কৃষক সন্ধ্যার পূর্বেই বাড়িতে ফিরছিল এবং এমন সময় সূর্য প্রায় অস্ত্র যাওয়ার মুহূর্তে চলে এসেছে। সবকিছু মিলিয়ে বেশ ভালো একটি মুহূর্ত ছিল এবং মুহূর্তটা উপভোগ করার চেষ্টা করেছিলাম।
আমার সব থেকে ভালো লেগেছিল বিকেলে কৃষি জমি। বিকেলবেলা ফসলগুলোতে লাল বর্ণের সূর্যের আবরণ দেখা গিয়েছিল। কারণ সূর্য তখন প্রায় অস্ত্র যাবার মুহূর্ত। সূর্যাস্তের অসাধারণ মুহূর্তে পুরো এলাকা যেন হালকা আবছা আবছা লাল হয়ে গিয়েছিল। জমিতে লাল টমেটোগুলো তার সৌন্দর্য আরো বেশি ছড়িয়ে দিয়েছিল এবং আমাকে বেশ মুগ্ধ করেছিল।
বিশেষ করে হালকা লাল বর্ণের গম গুলো দেখে বেশ ভালো লেগেছিল। কারণ চৈত্র মাস পড়তেই গম কাটার কাজ শুরু হবে। কিন্তু লাল সূর্যের আলোতে গমগুলো যেন এখনই পেকে গিয়েছে এবং সেগুলো উপভোগ করতে আমার অনেক বেশি ভালো লাগছিল।
আমরা প্রায় তিন কিলোমিটার রাস্তা নদীর ভিতর দিয়ে ভ্রমণ করেছিলাম। যদিও পায়ে হালকা ব্যথা হয়েছিল তবে তারপরে ভ্রমণ করতে আমার অনেক বেশি ভালো লেগেছিল। কারণ শিশুদের সাথে নদীর ভেতরে দৌড়াদৌড়ি করে ভ্রমণ করতে আমার ভালই লাগে।
এরপর ভ্রমণ শেষে আমরা ছোট একটি নৌকা ব্যবহার করে নদীর এপারে চলে আসে। আশার পরে উঁচু রাস্তা দিয়ে আমাদেরকে প্রধান সড়কে উঠতে হয়েছিল এবং সড়কে ওঠার পর আমরা একটি বড় বট গাছের কাছে ছিলাম।
বট গাছের কাছে গিয়ে আলট্রা ওয়াইট সেন্সর ক্যামেরা ব্যবহার করে আমি বেশ কিছু ফটোগ্রাফি। এরপর সন্ধ্যায় দ্রুত বাসায় গিয়ে আমি ইফতার শেষ করি।
আমি আশাবাদী আজকের এই লাইফস্টাই ব্লগ আপনারা দেখ উপভোগ করেছেন। মূলত পুরো সময়টি আমি অনেক আনন্দের সাথে উপভোগ করেছি। অবশেষে আমার বাংলা ব্লগ পরিবারের কাছে আমার ভ্রমণের গল্প শেয়ার করতে পেরে বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লেগেছে? আপনিও কি আমার মত নদী ভ্রমণ করতে পছন্দ করেন? তাহলে সুন্দর মন্তব্য দিয়ে আমাকে উৎসাহিত করুন। আজকের মত বিদায়।
আল্লাহ হাফেজ
VOTE @bangla.witness as witness
OR
|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি
আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।
https://x.com/steemforfuture/status/1898582579978367133?t=eTMDH2hVLP08j-HQ1PB6ZA&s=19
আপনারা নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য পায়ে হেঁটে তিন কিলোমিটার হেঁটেছেন ভাইয়া। সত্যি এরকম সুন্দর প্রকৃতি দেখলে থেমে থাকা যায় নাকি। তবে এত হাঁটাহাঁটি করলে একটু ব্যথা তো করবেই পাই। সুন্দর বিকেলে নদী ভ্রমণের সুন্দর অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
প্রতিদিন ভ্রমণ করা হয়ে ওঠে না। তবে যখন ভ্রমণ করি তখন আর থেমে থাকতে মন চায় না। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।