ঈদের দিন সকালে ঈদের নামাজ আদায় করার অনুভূতি
আসসালামু আলাইকুম। শুভ দুপুর, আমার বাংলা ব্লগ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমরা যেন সর্বদা ভালো থাকি সে কারণে আল্লাহর কাছে প্রার্থনা করি।
আজ আমি আপনাদের মাঝে ঈদের দিন সকালে নামাজ আদায় করার অনুভূতি শেয়ার করতে চাই। সকলেই উপভোগ করবেন আশা করছি আজকের এই কার্যক্রম আপনাদের বেশ ভালো লাগবে।
দীর্ঘ এক বছর অপেক্ষা করার পর আমাদের সব থেকে বড় উৎসব ঈদ-উল আযহা চলে এসেছে। ঈদ আসার সাথে সাথেই আমাদের মনে অনেক বেশি আনন্দ কাজ করছে এবং ঈদের প্রায় এক সপ্তাহ পূর্ব থেকে বিভিন্ন সিদ্ধান্ত। কখন কোথায় ঘুরতে যাব, কখন কি খাব কি পোশাক পরিধান করব কিভাবে আনন্দ করব এমনও নানা বিষয় সাথে নিজেকে যুদ্ধ করতে হয়। ঈদের আগের দিন রাত্রে যেন ঘুম হয় না। কখন সকাল হবে এবং ঈদের দিন সকালে নামাজ পড়তে যাব এই বিষয়ে নানা রকমের চিন্তা এবং সিদ্ধান্ত হয়ে থাকে।
যাইহোক দীর্ঘ এক বছর প্রতীক্ষা করার পর আবারো ঈদুল আযহা আমাদের মাঝে চলে এসেছে। ঈদ আসার পরবর্তী সময়ে আমি আপনাদের মাঝে আজকে আমার সেই কাঙ্খিত অনুভূতি শেয়ার করতে যাচ্ছি। মূলত জীবনে সবথেকে ভালো এবং সুন্দরতম বিষয়বস্তুগুলো শেয়ার করতে পারলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। তাই আমি এখন আপনাদের মাঝে যখন ঈদের নামাজ পড়তে যাব সেই সময়ের অনুভূতি শেয়ার করতে পেরেও আনন্দ হচ্ছে।
ঈদের দিন সকাল সাতটা বেজে ৫ মিনিট। ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করলাম এবং ফ্রেশ হলাম। ফ্রেস হবার পর যথারীতি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম এবং এরপর রুমে এসে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি শুরু করলাম
প্রস্তুতির জন্য আমি নতুন পাঞ্জাবি পায়জামা ও নতুন স্যান্ডেল পরিধান করেছিলাম । কারণ দীর্ঘদিন প্রতীক্ষা করার পর আজকে আমার জন্য সুবর্ণ একটি দিন তৈরি হয়েছে। যার মাধ্যমে, ঈদ উদযাপন করছি এবং অনেক বেশি আনন্দ লাগছে। নতুন পাঞ্জাবি ও নতুন পোশাক পরিধান করার পর আমি আমার চাচাতো ভাই পলাশের কাছে গেলাম এবং তাকে নামাজের জন্য আহ্বান করলাম। যেহেতু কোরবানির ঈদ সে কারণে ঈদের নামাজ সকাল আটটায় ঘোষণা করা হয়েছে।
আমি আমার বড় ভাইয়ের কাছে গেলাম এবং তাকে নামাজের জন্য আহ্বান করেছিলাম।
এরপর আমি, আমার চাচাতো ভাই সকলে মিলে ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে ঈদগাহে রওনা দিয়েছিলাম। আমাদের গ্রামে অনেক বড় ঈদগা রয়েছে এবং সেখানে গ্রামের প্রতিটি মানুষ জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করবে। গ্রামের এপাশ ওপাশ থেকে মানুষ ছুটে আসছে নামাজ আদায় করার জন্য। সকলের গায়ে নতুন পোশাক, মুখে হাসি এবং মন অত্যন্ত সুন্দর। প্রফুল্ল মেজাজ নিয়ে তারা যখন ঈদগায়ে নামাজ আদায় করতে আসছিল গ্রামের মানুষগুলোকে খুশি দেখে আমিও বেশ আনন্দিত ছিলাম ।
গ্রামের ধনী-গরিব, রাখাল, কৃষক, নাপিত প্রায়ই সকল শ্রেণী পেশার মানুষ আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করলাম। নামাজ আদায় শেষ হলে ইমাম সাহেব গুরুত্বপূর্ণ বয়ান করেছিলেন এবং কিছু মূল্যবান কথা বলেছিলেন। কথাগুলো শোনার পর পুরো দেশবাসীর জন্য এবং নিজেদের জন্য দোয়া করা হয়েছিল এবং আমরা একে ওপরে কোলাকুলি করি এবং ঈদগাহ ত্যাগ করেছিলাম।
ঈদগাহ ত্যাগ করার পর আমি বিশাল স্কুল মাঠে বেশ কিছু কার্যক্রম এর সাথে পরিচয় হয়েছিলাম। স্কুল মাঠে আমি লক্ষ্য করেছিলাম, অনেক খেলনার দোকান রয়েছে এবং সেখানে ছোট ছোট ছেলেমেয়েগুলো খেলনা কিনেছিল এবং খেলনা নিয়ে খেলা করছিল। বিভিন্ন দোকানে নানা রকমের মিষ্টি বিক্রি করা হচ্ছিল এবং সেখানে অনেক মানুষের সমাগম ছিল।
যাইহোক সবকিছু মিলিয়ে দীর্ঘদিন পর ঈদের নামাজ আদায় করার অনুভূতি এবং ঈদগাহের অনুভূতি ছিল বেশ ভালো মানের। সর্বশেষ আপনাদের মাঝে আমার ঈদের দিন ঈদের নামাজ আদায়ের অনুভূতি ও আশেপাশের কার্যক্রম সম্পর্কে লিখতে পেরে এবং বলতে পেরে আমি অনেক বেশি আনন্দিত। আশা করছি আপনারা উপভোগ করেছেন।
VOTE @bangla.witness as witness
OR
|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি
আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।
https://x.com/steemforfuture/status/1932019582333751469?t=3LrQaBn95QmbteG1OpxfxQ&s=19
https://x.com/steemforfuture/status/1932013306883256461?t=bxEeZrwtH3yv3-sTjsCAqQ&s=19
https://x.com/steemforfuture/status/1932014146910069078?t=kbtUJBq-QAOG4PEeQQrvOQ&s=19
https://x.com/steemforfuture/status/1932016690658943189?t=7gNPGNI8lG7y03_lph9Ddg&s=19
https://x.com/steemforfuture/status/1932017534557208953?t=1luusjQhuv_VsUF9_i1U8w&s=19