কৃষি জমি থেকে ভুট্টা সংগ্রহের অভিজ্ঞতা
আসসালামু আলাইকুম। শুভ সকাল, আমার বাংলা ব্লগ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমরা যেন সর্বদা সুস্থ সুন্দর এবং ভালো থাকতে পারি সে কারণে আল্লাহর কাছে প্রার্থনা করি।
আজ আপনাদের মাঝে একটি কৃষি কাজের সাথে সম্পৃক্ততা নিয়ে পোস্ট লেখার জন্য উপস্থিত হয়েছি। কৃষি জমি থেকে ভুট্টা সংগ্রহের অভিজ্ঞতা নিয়ে আজকে আমার ব্লগ সাজিয়েছি। আশা করছি সকলের উপভোগ করবেন এবং আজকের এই লাইফ স্টাইল ব্লগ আপনাদের বেশ ভালো লাগবে।
এইতো গত সপ্তাহের ঘটনা। ঘুম থেকে ওঠার পরে আমি ব্রাশ করতে করতে বাহিরে গিয়েছিলাম এবং আমাদের কৃষি জমিতে ভুট্টা গুলো দেখতে গিয়েছিলাম। কারণ ইতিপূর্বেই আমাদের পুরো মাঠে ফসল পেকে গিয়েছে এবং চৈত্র মাসের ফসলগুলো ঘরে তোলা হয়েছে। গম এবং সহ অন্যান্য যেসকল ফসল মাঠে ছিল সেগুলো ইতিপূর্বেই সবগুলো পেকে গিয়েছে এবং কৃষকেরা কাটতে শুরু করেছে।
তবে আমাদের বাড়ির সামনেই কিছুটা জমিতে আমরা ভুট্টা চাষ করেছিলাম। তাই সকালে ব্রাশ করতে করতে আমি যখন আমাদের কৃষি জমিতে গিয়েছিলাম তখন বাহিরের পরিবেশ আমার বেশ ভালো লেগেছিল। কারণ আমাদের জমিতে এবার ভালো ফসল হবার সম্ভাবনা রয়েছে।
তবে দুঃখের বিষয় হল, আমি যখন ভেতরে প্রবেশ করেছিলাম তখন আমার মনটা অনেক খারাপ ছিল এবং মনটা বেশ ভেঙ্গে গিয়েছিল। কারণ চৈত্র মাসের প্রচণ্ড তাপ এবং অনাবৃষ্টির ফলে আমার ফসলের গাছগুলো প্রায়ই মরে গিয়েছিল। যদিও ফসলগুলো এখনো পরিপক্কতা অর্জন করেনি তবে তারপরেও গাছগুলো মরে গিয়েছিল।
বিষয়টি খুব দ্রুত আমি বাসায় এসে আমার বাবাকে জানিয়েছিলাম এবং বাবা বিষয়টি জেনে খুব দ্রুত আমাদের জমিতে গিয়েছিল। সেখানে গিয়ে বাবা আবিষ্কার করেছিল ভুট্টাগুলো খুব শীঘ্রই জমি থেকে উঠাতে হবে অন্যথায় সেগুলো পুরোপুরি ভাবে নষ্ট হয়ে যাবে।
আমাদের কৃষি ক্ষেতের এই চরম দুর্ভোগ দেখে বাবা অনেক বেশি হতাশ হয়ে গিয়েছিল। কারণ খরচ বাবদ এই ভুট্টা চাষ করতে আমাদের ইতিপূর্বেই প্রচুর পরিমাণে অর্থ খরচ হয়ে গিয়েছে। একদিকে বীজ, অন্যদিকে সার ও কীটনাশকের অনেক দাম। তবে তারপরেও কৃষকের প্রধান বৈশিষ্ট্য হলো কৃষি কাজ করা। এত অর্থ খরচ করে যখন ভালো ফসলের আশায় ফসলগুলো মরে যেতে থাকে তখন কোন গিরস্ত সুখে থাকতে পারেনা।
তাই আমার বাবা খুব সকাল সকাল ভুট্টা গুলো সংরক্ষণ করছিল। আমি বাড়িতে আসি এবং সকালে নাস্তা করে বাবার কাছে গিয়েছিলাম এবং বাবাকে সাহায্য করছিলাম।
অবশেষে আমি এবং আমার বাবা আমাদের কৃষি জমি থেকে ভুট্টা সংগ্রহ করছিলাম। যদিও গাছে ফসল অনেক ভাল ছিল তবে অনাবৃষ্টি এবং অতিরিক্ত তাপের কারণে আমাদের গাছগুলো মরে গিয়েছিল। তাই আমাদের দ্রুত সেগুলো সংরক্ষণ করা ছাড়া আর কোন উপায় ছিল না।
আমি এবং আমার বাবা কৃষি জমি থেকে ভুট্টা সংগ্রহ করছিলাম। পুরো কার্যক্রম সম্পন্ন করতে আমাদের অনেক বেশি সময় লেগে গিয়েছিল। তবে আমরা আমাদের জমি পুরোপুরি পরিষ্কার করার সিদ্ধান্ত নিলাম। একই সাথে ভুট্টা সংগ্রহ এবং কৃষিজমি আগাছা পরিষ্কার করার কাজ করছিলাম আমি এবং আমার বাবা।
যদিও এ বছর ফসল চাষ করে আমরা কোন লাভ করতে পারিনি তবে একজন কৃষক হয়ে আমাদের প্রতিনিয়ত চাষাবাদ এর সাথে সংযুক্ত থাকতে হয়। যাই হোক অবশেষে কোনরকম আমরা আমাদের জমি থেকে ফসলগুলো সংরক্ষণ করেছিলাম। আর এই ছিল আমাদের পিসি জমি থেকে ফসল অর্থাৎ ভুট্টা সংগ্রহের অভিজ্ঞতা।
চাইলে আপনি আপনার যেকোন একটিভিটি ও অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমার বাংলা ব্লগ আপনার অ্যাক্টিভিটি এবং কার্যক্রম সম্পর্কে জানতে আগ্রহী ।
VOTE @bangla.witness as witness
OR
|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি
আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।
https://x.com/steemforfuture/status/1916674937047421039?t=qiu5ZGY_3dmhpNx_pzhgaQ&s=19
https://x.com/steemforfuture/status/1915219206049607836?t=alUB8s0t4GgZvxzi-hq1Vw&s=19
https://x.com/steemforfuture/status/1916675666826924360?t=VJzwkBQaQk2u7mvTrees4A&s=19
https://x.com/steemforfuture/status/1916676100945834065?t=GqenTWodgg7z6N5a1LrvMQ&s=19
অতিরিক্ত গরমের কারণে ভুট্টা গাছ গুলো নেতিয়ে পড়েছে।যার কারণে কারণে পরিপক্ব হওয়ার আগেই এমনটা হয়েছে।এমন অবস্থা দেখে আমার নিজেরও ভীষণ খারাপ লাগলো।পোস্ট টি আমাদের মাঝে তুলে ধরেছেন জন্য ধন্যবাদ ভাইয়া।
আমাদের এখানেও অনেক ভুট্টা চাষ হয়েছে ভালো ভোটটা হয়েছে। কিন্তু কৃষকের একটা জায়গায় দুঃখ সেটা হলো সঠিক মূল্য পাচ্ছে না। অন্যান্য কীটনাশক ওষুধের দাম যেমন বেশি কিন্তু ফসলের যথার্থ দাম পাচ্ছে না। সেজন্য কৃষকরা হতাশ আপনার ভুট্টা ক্ষেতের গল্প করে ভালই লাগলো।