প্রথমবার ঢাকায় যাওয়ার অভিজ্ঞতা

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম। শুভ সকাল আমার বাংলা ব্লগ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমরা যেন সর্বদা ভালো থাকি সে কারণে আল্লাহর কাছে প্রার্থনা করি।

আজ আমি আপনাদের মাঝে একটি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে আমার ঢাকায় যাওয়ার প্রথম অভিজ্ঞতা কেমন ছিল এই বিষয়ে পোস্ট শেয়ার করতে চাই। আমি আশাবাদী আজকের এই পোস্ট আপনারা সকলে উপভোগ করবেন এবং আপনাদের বেশ ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করি।

20230819_174015.jpg

গ্রামের বাড়িতে আমাদের পরিবারের অবস্থা বেশ ভালো চলছিল। হঠাৎ করে বড় বোনের বিয়ে, এবং আমাদেরকে বসতবাড়ি ভেঙে ফেলে অন্য জায়গায় ঘর নির্মাণ করতে হয়েছিল। জমি ও ঘর নির্মাণ সহ বড় বোনের বিয়ের জন্য আমাদের অনেক কিছু অর্থ খরচ হয়ে গিয়েছিল। যার ফলে আমাদেরকে কৃষি ব্যাংক থেকে লোন নিতে হয়েছিল এবং আরো অন্যান্য ছোটখাটো ব্যাংক থেকে লোন গ্রহণ করতে হয়েছিল।

লোন গ্রহণ করার পর সেগুলো পরিশোধ করতে আমাদের অনেক বেশি কষ্ট হয়েছিল। এক পর্যায়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের উপর এর প্রভাব বেশ খারাপ পড়েছিল এবং এরপর আমার বাবা এবং মা ব্যবসা ছেড়ে ঢাকা শহরে পৌঁছে গিয়েছিল।

যেহেতু আর কিছুদিন পর আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা তাই আমি ঢাকায় যেতে পারিনি। পিতা-মাতা ঢাকায় যাওয়ার প্রায় দেড় বছর পর পরীক্ষা শেষ হয়েছিল এবং আমাকে বাবা-মা ঢাকায় যাওয়ার জন্য আমন্ত্রণ করেছিল। কারণ এই দেড় বছরের ভেতরে আমি আমার বাবা এবং মায়ের মুখ দেখিনি।

যাইহোক কোন এক শুভক্ষণে আমি আমার পিতা-মাতাকে দেখার উদ্দেশ্যে ঢাকা শহরে রওনা দিয়েছিলাম । যেহেতু আমি গ্রাম থেকে শহরে যাচ্ছি এবং জীবনের প্রথম তাই আমি আমার বাবার কাছ থেকে সম্পূর্ণ ঠিকানা ভালোভাবে জেনে নিয়েছিলাম। শীতকালের শেষের দিকে আমি শহরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু আমি অনেকদিন পর শহরে যাচ্ছি তাই পিতা মাতার জন্য বেশ কিছু গ্রামের সবজি ও ফলমূল সংগ্রহ করেছিলাম এবং আমি শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।

মূলত, আমি আমার গ্রাম থেকে বনপাড়া বাস টার্মিনালে পৌঁছে গেলাম এবং সেখানে গিয়ে প্রথম অবস্থায় টিকিট কাটতে হয়েছিল। যেহেতু আমি প্রথম, তাই টিকিট ক্রিয়েট করার জন্য আমি দালালের পাল্লায় পড়েছিলাম । যেখানে, বনপাড়া থেকে চান্দুরার টিকিট মাত্র ২০০ টাকা সেখানে দালালের পাল্লায় পড়ে আমি ৪০০ টাকা দিয়ে টিকিট কিনেছিলাম। যাইহোক এরপর আমি আমার যাত্রা শুরু করি।

জীবনে প্রথম ঢাকায় যেতে আমার অনেক বেশি আনন্দ লাগছিল। কারণ আমি এর আগে কখনো ঢাকায় যায়নি।

এরপর, বাসের ভেতরে আমি বেশ উপভোগ করেছিলাম। সেখানে বেশকিছু মুখরসুখ খাবার খেয়েছিলাম এবং আমি বেশ কিছু হকার্স দেখেছিলাম। বাস ছুটে চলেছে ঝড়ের গতিতে।

প্রায় ২ ঘণ্টা জার্নি করার পর বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী তুলছিল। আমি প্রথম যে বাস ভ্রমণ করেছিলাম তা ছিল রাজকীয় পরিবহন।

এরপর প্রায় বিকেল হল এবং আমি চান্দুড়া গিয়ে পৌছালাম। সেখানে আমি আমার বাবাকে ফোন করেছিলাম এবং আমার লোকেশন জেনে আমার বাবা আমাকে রিসিভ করতে এসেছিল।

20230819_174006.jpg

যদিও চান্দুরা থেকে ঢাকা শহরের দূরত্ব আরো অনেক দূরে তাই আমার বাবা আমাকে সেখান থেকে রিসিভ করতে এসেছিল। এরপর আমরা আজমিরী গ্লোরি বাসে আহরণ করলাম এবং আমরা টঙ্গীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।

প্রায় ২ ঘণ্টা সেখানে আমাদেরকে অতিক্রম করতে হয়েছিল। কারণ রাস্তায় প্রচন্ড জ্যাম ও সন্ধ্যা হয়ে গিয়েছিল।

এরপর সন্ধ্যার পূর্ব মুহূর্তে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাসস্থানে গিয়ে পৌঁছাতে সক্ষম হয়েছিলাম। ঢাকায় প্রথম গিয়ে আমি এত বড় বড় বিল্ডিং দেখেছিলাম এবং সেখানকার পরিবেশ পরিস্থিতি আমাকে বেশ মুগ্ধ করেছিল। সকলেই দ্রুত গতিতে ছুটে চলেছে নিজ নিজ কাজে।

যাইহোক, অবশেষে বাসায় পৌঁছানোর পর মা আমাকে দেখে অনেক বেশি খুশি হয়েছিল এবং আমিও অনেক বিপদ পিতা-মাতাকে দেখে খুশি হয়েছিলাম। এরপর নাস্তা করে বিশ্রাম করি এবং এই ছিল আমার প্রথম ঢাকায় যাওয়ার অভিজ্ঞতা।

কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না।




VOTE @bangla.witness as witness



witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power


|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



ezgif.com-video-to-gif (6).gif

আমি


আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।

উষ্ণ শুভেচ্ছা


20221105_225033.jpg

@steem-for-future

Sort:  
 last year 

প্রথমবার ঢাকায় যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন।আপনার লেখায় ভ্রমণের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতা আছে। আপনি দেড় বছর পর আপনার বাবা মায়ের সাথে দেখা করেছেন এটা নিশ্চয়ই আপনার একটি অন্য রকম অভিজ্ঞতা। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার ঢাকা যাওয়ার কথা গুলো লিখেছেন পড়ে অনেক বেশি ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার প্রথমবার ঢাকায় যাওয়ার অভিজ্ঞতা জেনে ভালো লাগলো। আসলে ঢাকায় প্রচন্ড পরিমাণ জ্যাম। আমি যখন ঢাকায় গেছিলাম তখন দেড় ঘন্টা থেকে ২ ঘন্টা একই জায়গায় জ্যামে দাঁড়িয়ে ছিলাম। যা খুবই বিরক্তিকর। যাইহোক আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 62778.30
ETH 1644.67
USDT 1.00
SBD 0.41