হাসুয়া মেরামত করতে কামারের দোকানে যাবার অভিজ্ঞতা

in আমার বাংলা ব্লগ2 years ago

20242510_094340.jpg

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর সকল বন্ধুদের শুভেচ্ছা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমরা যেন সর্বদা সুস্থ সুন্দর এবং ভালো থাকতে পারি সে কারণে আল্লাহর কাছে প্রার্থনা করি।

আজ আমি আপনাদের মাঝে #lifestyle ব্লগ শেয়ার করার জন্য উপস্থিত হলাম। বেশ কিছুদিন পূর্বে আমি আমার গ্রামের বাড়িতে থাকাকালীন সময়ে হাসুয়া মেরামত করতে আমি কামারের কাছে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার একটি চমৎকার কার্যক্রম সম্পন্ন হয়েছিল এবং সেই লাইফস্টাইল নিয়ে আপনাদের মাঝে একটি ব্লগ লিখতে চাই। সকলে উপভোগ করুন আশা করছি ভালো লাগবে।

20242510_094251.jpg

এবছর বর্ষা একটু দেরিতে হয়েছে। তাছাড়াও আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম এবং আমার মামার সাথে দেখা হয়েছিল। আমার মামা অটো রিকশাচালক। তবে তার অটো রিস্কা নষ্ট হয়ে গিয়েছে এবং এটা মেরামত করতে অনেক টাকার প্রয়োজন। তবে যথেষ্ট পরিমাণে অর্থ না থাকার কারণে আমার মামা সিদ্ধান্ত নিয়েছিল সে তার পূর্বের রুজিতে ফিরে যাবে এবং সে আবারও নারিকেল এর কাজ ও খেজুরের গাছ সহ তাল গাছ পরিষ্কার করার কাজ করবে। বেশ কিছুদিন যদি নারিকেল খেজুর অথবা তাল গাছ পরিষ্কার করার কাজ করা হয়ে থাকে তাহলে সেখান থেকে অর্থ জমিয়ে আবার সে তার অটো রিক্সা মেরামত করতে পারবে এবং সে তার জীবিকা নির্বাহ করতে পারবে। তবে সকালে ঘুম থেকে উঠে দেখা গেল তার হাঁসুয়া নষ্ট হয়ে গিয়েছে এবং এটা মেরামত করার জন্য আমাদেরকে আবারও কামারের কাছে যেতে হবে। সুতরাং আমি এবং আমার মামা সকাল 9 টায় একটি বাইসাইকেল নিলাম এবং আমরা কামারের কাছে রওনা দিয়েছিলাম।

20242510_094507.jpg

কামারের কাছে যাবার পর আমরা দেখলাম উনি অনেক বিজি ছিলেন। তার হাতে অনেক কাজ জমা এবং তার পরেও তিনি আমাদেরকে সময় দিয়েছিলেন। আমরা যে সমস্যার জন্য তার কাছে গিয়েছিলাম উনি সেই সমস্যা দেখলেন এবং আমাদেরকে হাসুয়া ঝালাই করতে বলেছিলেন। কারণ ইতিপূর্বেই আমাদের যন্ত্রটি ফেটে গিয়েছিল এবং সেখানে ঝালায় দেওয়ার অত্যন্ত প্রয়োজন হয়েছিল।

20242510_094316.jpg

সুতরাং আমি এবং আমার মামা ঝালাই এর দোকানে গেলাম। দোকানে গিয়ে আমরা ৪০ টাকা দিয়ে আমাদের হাসুয়া ঝালাই করলাম এবং আমরা আবারও সেই কামারের কাছে ফিরে আসলাম। তবে তার হাতে অনেক কাজ থাকার কারণে উনি একটু বিজি ছিলেন এবং আমাদেরকে বসতে বলেছিলেন। সুতরাং আমি এবং আমার মামা তার দোকানের একটি বেঞ্চের উপরে বেশ কিছুক্ষণ সময় বসে থাকলাম।

20242510_094746.jpg

আমরা ওই কামার কে বলেছিলাম আমাদের অত্যন্ত জরুরী এবং সময় হাতে অনেক কম। লোকটি বেশ ভালো ছিল এবং অবশেষে আমাদের হাসুয়া মেরামতের কাজ উনি শুরু করলেন। বিশেষ এক যন্ত্রের সাহায্যে কয়লার উপরে হাওয়া দিয়েছিল এবং আমাদের হাসুয়া দেখতে দেখতে লাল হয়ে গেল। সেখান থেকে বের করে হাতুড়ি দিয়ে আঘাত করছিল এবং সেখান থেকে লোহা যেন খুলে খুলে পড়ে যাচ্ছিল। বিষয়টি দেখতে আমার অনেক বেশি ভালো লাগছিল এবং চমৎকার এই কাজের জন্য আমি তাকে ধন্যবাদ দিয়েছিলাম এবং আমি তার প্রশংসা করেছিলাম।

20242510_094143.jpg

যাইহোক বেশ কিছু কার্যক্রম এর ভেতর দিয়ে হাসুয়া মেরামতের কাজ সম্পন্ন হয়েছিল। অবশেষে আমাদের এই যন্ত্রটি নারিকেল গাছ মেরামতের কাজ করার জন্য পরিপূর্ণরূপে মেরামত শেষ হয়েছিল এবং আমরা অনেক খুশি হয়েছিলাম। অবশেষে আমার মামা পকেট থেকে ১০০ টাকার একটি নোট বের করে দিল এবং সেখান থেকে আমাদেরকে ৩০ টাকা ক্যাশব্যাক দেওয়া হলো।

টাকা নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।

20242510_094304.jpg

যাইহোক অবশেষে একটি আনন্দের বিষয়। অনেকদিন পর সাইকেল ভ্রমণ করে আমরা কামারের দোকানে গিয়েছিলাম এবং আমাদের নষ্ট হাসুয়া মেরামত করতে সক্ষম হয়েছিলাম। দীর্ঘ সাত বছর পর আবারো গ্রামে গিয়ে যখন কামারের দোকানে গেলাম এবং চমৎকার এই বিষয়গুলো উপলব্ধি করতে পারলাম এই বিষয়ের আনন্দ যেন আর শেষ থাকে না। বেশ ভালো লেগেছিল ছোটবেলার স্মৃতি স্মরণ করে কামারের কাছে গিয়ে কাজের যন্ত্রপাতি মেরামত করার অভিজ্ঞতা।

আমি আশাবাদী আজকের এই ব্লগ আপনাদের বেশ ভালো লেগেছে। কেমন ছিল আমার একটিভিটি অবশ্যই আমাকে মন্তব্য করতে ভুলবেন না! আমি আপনার একটি সুন্দর দিন কামনা করছি। ধন্যবাদ আপনাকে।




VOTE @bangla.witness as witness



witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power


|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



ezgif.com-video-to-gif (6).gif

আমি


আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।

উষ্ণ শুভেচ্ছা


20221105_225033.jpg

@steem-for-future

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64236.74
ETH 1844.25
USDT 1.00
SBD 0.38