প্রতিটি পেশার শ্রমজীবী মানুষ অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকে
আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার বাংলা ব্লগ পরিবার? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমরা যেন সর্বদা ভালো থাকি সে কারণে সৃষ্টিকর্তা আল্লাহর কাছে প্রার্থনা করি।
আজ আমি আপনাদের মাঝে শ্রমজীবী মানুষের পরিশ্রমই হয়ে ওঠার গল্প নিয়ে ব্লগ লিখতে চাই । আমি আশাবাদী আজকের এই ব্লগ আপনাদের বেশ কাজে আসবে। এবং কর্মজীবী মানুষের প্রতি আরো বেশি সম্মান বেড়ে উঠবে । সকলেই উপভোগ করতে থাকুন।
আমার বাস্তব জীবনের অভিজ্ঞতায় আমি দেখেছি, প্রতিটি শ্রমজীবী মানুষ তার জীবিকা নির্বাহ করার জন্য অত্যন্ত পরিশ্রম করে থাকে। বিশেষ করে যে সকল মানুষগুলো তাদের পরিবারের কথা চিন্তা করে এবং সুন্দরভাবে বেঁচে থাকার চিন্তা করে তাদেরকে সব সময় অত্যন্ত পরিশ্রমী হতে হয়।
আমি যখন আমাদের গ্রাম্য বাজারে ভ্রমণে গিয়েছিলাম এবং বাজার করার উদ্দেশ্যে গিয়েছিলাম তখন আমি একজন মসলা বিক্রেতা দেখেছিলাম। আমি ওই মশলা বিক্রেতা র সাথে কথা বলে দেখেছিলাম, ওর বাড়ি হিলি বর্ডারের আশেপাশের অঞ্চলে, এবং সে এসেছে নাটোর জেলায় লালপুর থানার ছোট্ট একটি গ্রামে ব্যবসা করার জন্য। এটা সত্যিই অনেক দুর্বিষহ বিষয় ; অনেক দূরবর্তী অঞ্চল থেকে সে এসেছে শুধুমাত্র তার জীবিকা নির্বাহ করার জন্য এবং তার পরিবারের কথা চিন্তা করে পরিশ্রম করার জন্য। তার পরিশ্রমের কথা চিন্তা করলে সত্যিই অনেক বেশি সম্মান বেড়ে যায় ওই মসলা বিক্রেতার প্রতি।
এরপর আমি একজন চাকরিজীবী মানুষের কথা বলতে চাই। চাকরিজীবী মানুষ কিন্তু পেশায় শ্রমজীবী হিসেবে পরিচিত। অর্থাৎ একজন কৃষকের যতটুকু সম্মান রয়েছে একজন গার্মেন্টস কর্মচারীকে সমাজ ততটা মূল্যায়ন করে না কিংবা ততটা সম্মান দেয় না। প্রায়ই সকল মানুষ গার্মেন্টস বলে অবহেলা করে এবং অবজ্ঞা করে থাকে।
তবে বর্তমানে, আমি একজন গার্মেন্টস কর্মী হিসেবে বলতে চাই। গার্মেন্টস পেশা এতটা কঠিন পেশা যদি আপনি এই বিষয় নিজেকে নিয়োজিত না করেন তাহলে কখনোই আপনি এই পেশার মর্ম বুঝতে পারবেন না। অর্থাৎ রাতভর পরিশ্রম করে একজন গার্মেন্টস শ্রমজীবী তার জীবিকা নির্বাহ করে এবং পরিবারের কথা চিন্তা করে কাজ করে থাকে। সকাল ৮ টায় অফিসে প্রবেশ করে এবং সর্বনিম্ন রাত আটটায় অফিস ছুটি হয়। তারপরেও তাদের দৈনন্দিন জীবনে কাজ কর্ম করার জন্য রাতের অর্ধেক পর্যন্ত পরিশ্রম করে যেতে হয় এবং পরিবারকে সুখে রাখার জন্য খুবই কষ্ট করতে হয়।
জীবনের সবথেকে কষ্টকর এবং দুখের সময় অতিক্রম করে একজন কৃষক। যদিও আমি কৃষিকাজ করিনা তবে মাঝে মাঝে কৃষি কাজের অভিজ্ঞতা আমাকে অত্যন্ত কষ্ট দেয়।
গতকাল 23 জুলাই বুধবার ছিল ।
আমার এক দাদা তাদের জমিতে পাট রোপন করেছিল এবং পাট কাটা শেষ করেছে। তবে সেগুলো পানিতে প্রক্রিয়াজাত করার জন্য কৃষক পাওয়া যাচ্ছিল না। অবশেষে আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল এবং আমি তাদের পার্টগুলো পানির নিচে ডুকানোর জন্য গিয়েছিলাম।
যখন কৃষি জমি থেকে পাট গুলো একটি বড় ক্যানালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়েছিল তখন আমরা দুইজন কৃষক পাট গুলো মাথায় করে বহন করতে থাকি। সকাল ছয়টায় কাজে যুক্ত হয়েছিলাম এবং আমরা বেলা ১১ঃ০০ টায় পার্ট বহন করার কার্যক্রম শেষ করি।
এরপর আমরা সকালের খাবার খেয়েছিলাম এবং কিছুটা বিশ্রাম করেছিলাম। বিশ্রাম নেওয়া শেষ হলে আমরা পুকুরে গিয়েছিলাম এবং পার্টগুলো প্রক্রিয়াজাত করা শেষ করেছিলাম।
মাথায় পাট বহন করা কি যে একটি কঠিন কাজ তা আমি আমার নিজের অনুভূতি ছাড়া কখনোই অনুভব করতে পারতাম না। কারণ এত ভারী পাটের বোঝা নিয়ে বহন করা সত্যিই অনেক কষ্টসাধ্য একটি কাজ । তাছাড়াও মাথার উপর প্রচন্ড রোদ এবং গরম আমাদের কাজকে আরও বেশি কষ্ট ময় করে তুলেছিল।
সর্বশেষ পরিস্থিতি ছিল অত্যন্ত রৌদ্রে কৃষি জমিতে পাট সংগ্রহের পর সেগুলো ডুবানোর প্রক্রিয়াজাত। অর্থাৎ পাঠ মাথায় করে বহন করতে আমাদের অনেক বেশি কষ্ট হয়েছিল। এরপর সেই পাটগুলো আবারও কৃষি জমিতে উত্তোলন করে সেগুলো পুকুরে নিয়ে পচা কাধার ভেতরে থেকে মাটি তুলে সেগুলো ডুবানোর প্রক্রিয়া করতে হয়েছিল।
অর্থাৎ আমার মনে হয় জীবনে সবথেকে বেশি পরিশ্রমী একজন কৃষক করে থাকেন। একজন কৃষক, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে খেয়ে না খেয়ে ফসল উৎপাদন করে। ফসল উৎপাদন করা অত্যন্ত কষ্টসাধ্য একটি বিষয় এবং কৃষকটা শুধুমাত্র দেশ এবং তার পরিবারের কথা চিন্তা করে উৎপাদন করে থাকে।
আমাদের সমাজে প্রতিটি পেশার মানুষ অত্যন্ত পরিশ্রম করে থাকে। আপনি কোন পেশার মানুষকে অবহেলা কিংবা কম পরিশ্রমী বলতে পারেন না। সমাজে যতগুলো শ্রমজীবী মানুষ রয়েছে তারা সমাজের জন্য এবং তাদের পরিবারের জন্য অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকে। তাই তাদের সম্মান আকাশচুম্বী। বিন্দুমাত্র অবহেলা করার সুযোগ নেই প্রতিটি শ্রমজীবী মানুষের ওপর। কারণ তারা অত্যন্ত পরিশ্রমই হয়ে থাকে।
তাই সমাজের প্রতিটি শ্রমজীবী মানুষের প্রতি সম্মান ও ভালোবাসা থাকা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য।
VOTE @bangla.witness as witness
OR
|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি
আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।
https://x.com/steemforfuture/status/1948180891299139787?t=Sh88f5D5Ky-5AspZkN5qvg&s=19
https://x.com/steemforfuture/status/1948183884061192407?t=joL9mC2pKOFMmPKWgO8iwg&s=19
https://x.com/steemforfuture/status/1948184667707871663?t=5NsUSX1yXq6vKewulkeERg&s=19
https://x.com/steemforfuture/status/1948185136274784637?t=cv5aHqoDA9jnlDn_mwqfOw&s=19
https://x.com/steemforfuture/status/1948186440397210023?t=dxjQStyUeOpTb4XFxYRTRg&s=19