হাটে গিয়ে তেলে ভাজা খাওয়ার চমৎকার অনুভূতি ||

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @shopon700 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। গ্রামের বাড়িতে আসার পর হঠাৎ করে মনে হল হাটে গিয়ে ঘুরে আসি। সেখানে যাওয়ার পর দেখলাম গরম গরম তেলে ভাজা খাবার বিক্রি করা হচ্ছে। দেখে লোভ সামলাতে পারলাম না। আর সেই অনুভূতি শেয়ার করব।


হাটে গিয়ে তেলে ভাজা খাওয়ার চমৎকার অনুভূতি:

IMG_20251106_173850.jpg
Device-OPPO-A15
Location
IMG_20251106_173931.jpg
Device-OPPO-A15
Location


তেলে ভাজা খাবারের প্রতি আমাদের সবারই অনেক লোভ আছে। ছোটবেলায় হাটে গিয়ে তেলে ভাজা খাবার অনেক খেয়েছি। আসলে হাট বাজারগুলোতে যখন এগুলো সাজিয়ে রাখা হয় কিংবা গরম গরম তেলে ভাজা খাবার ভাজা হয় তখন দেখেই লোভ লেগে যায়। আমার তো দেখে অনেক লোভ লেগে গিয়েছিল। আমি যেহেতু একটু তাড়াতাড়ি হাটে গিয়েছিলাম তাই তখন কেবলমাত্র ভাজা শুরু করেছিল। আর সব কিছুই ছিল অনেক গরম।


IMG20251106155350.jpg
Device-OPPO-A15
Location


এই ছোট্ট দোকানটিতে বিভিন্ন রকমের তেলে ভাজা খাবার ছিল। বেগুনি, পেঁয়াজু, রসুনের চপ, ডিমের চপ আরও নানান রকমের খাবার ছিল। আসলে এই খাবারগুলো ছোট বড় সবাই খেতে পছন্দ করে। আর খাবারের টেস্ট ছিল অসাধারণ। একেবারে টাটকা তেলে ভাজা সব খাবারগুলো তৈরি করা হচ্ছিল। তাইতো এই খাবারগুলো দেখতে যেমন লোভনীয় লাগছিল খেতে অনেক টেস্ট লেগেছিল।


IMG_20251106_173955.jpg
Device-OPPO-A15
Location


হাটে বসা দোকানগুলো সবসময় টাটকা খাবার পরিবেশন করে। তাদের ব্যবসা অল্প সময়ের কিন্তু তারা অল্প সময়ের মধ্যেই বেশ দারুন ব্যবসা করে। বিকেল বেলায় দোকান বসে আর রাত পর্যন্ত সেই দোকান থাকে। সবাই বাজার করা শেষে কিংবা বাজার করার ফাঁকে ফাঁকে এই মজার খাবারগুলো খেয়ে থাকে। ছোট বড় সবাই এই খাবারগুলো খেতে অনেক পছন্দ করে। আর অনেকে নিজের পরিবারের জন্য কিনে নিয়ে যায়।


IMG20251106155346.jpg
Device-OPPO-A15
Location


গ্রামের হাটে গিয়ে এই তেলে ভাজা খাবার গুলো খাওয়ার অনুভূতিটাই ছিল অন্য রকমের। বিশেষ করে গরম গরম খাবারের মজাই ছিল আলাদা। সবমিলিয়ে মনে হচ্ছিল যেন আমি আরো অন্যরকমের অনুভূতি খুঁজে পেয়েছিলাম। আর বারবার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। ছোটবেলায় এরকম তেলে ভাজা খাবারগুলো হাটে গিয়ে অনেক খাওয়া হয়েছে। এখনো মাঝে মাঝে খাওয়া হয়।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59571.00
ETH 1563.34
USDT 1.00
SBD 0.42