লাইফ স্টাইল পোস্ট -" হঠাৎ ঢাকার পথে। "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি শেয়ার করে নেবো একটি লাইফ স্টাইল পোস্ট।
হঠাৎ ঢাকার পথেঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।হঠাৎ করে আজ ঢাকায় যেতে হলো।সেই অনুভূতি ই আজ আপনাদের মাঝে শেয়ার করে নেবো।আমার বেশ কিছুদিন ধরে প্রেশারটা লো হচ্ছে।বিশ্রাম নিয়ে,খাবার খেয়েও প্রেশারের তেমন উন্নতি হচ্ছিল না।তাই ঢাকায় যেতে হলো।
আজ সকাল ৯ টার বাসে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম।ভোর থেকেই আজ বৃষ্টি হচ্ছিল,এই বৃষ্টিতে বাইরে বের হওয়া খুবই কষ্টের বিষয় ছিল।হাসবেন্ড বাইরে বের হয়ে একটি অটোরিকশা আনলো।আমরা ব্যাগ গুলো রিকশায় তুলে রিকশায় উঠে গেলাম।আমাদের সাথে আমার আম্মু ও ছিল।আজ প্রায় ৬ মাস পর ঢাকায় এলাম।
বাবার বাড়িতে সবাই আছে কিন্তু বাবা নেই।বাবার বাসায় এলে বাবা সব সময় দরজা খুলে দাঁড়িয়ে থাকতো।এখন আর কেউ দাঁড়িয়ে থাকে না।মনটা বিস্বাদে ভরে গেলো।ঢাকায় আমরা ২ টায় পৌঁছে গেলাম।বাসায় এসে দেখি ভাবী আমাদের জন্য অনেক কিছু রান্না করে রেখেছেন।
আমরা ফ্রেস হয়ে যোহরের নামাজ আদায় করলাম।এরপর একসাথে বসে দুপুরের খাবার খেলাম।বাবাকে ভীষণ মিস করছিলাম আমি খেতে বসেও।বাবা সব সময় আমার পছন্দের খাবার গুলো প্লেটে তুলে দিতেন।আর বলতেন কাল কি মাছ খাবে? কি মাছ আনবো?বাবা তুমি ছাড়া এই শহর ভীষণ ফাঁকা ফাঁকা লাগে।এই শহরে এখন আর আমার মন বসে না।এতোটা দিন আম্মু ছিল আমার সাথে,কষ্টটা ভুলে ছিলাম।এবার আর আম্মু আমার সাথে যাবে না।তাই মনটা ভীষণ কষ্টে আছে।
বাবাকে ছাড়া আজ এতিম হয়ে গেছি।মাথার উপর ছায়াটা আর নেই।বড় ভাই বাবার মতো।এখন ভাইয়াকে দেখে বাবাকে ভুলে থাকার চেষ্টা করি।আজ শুক্রবার তাই কোন ডাক্তার আজ নেই।আগামীকাল ডাক্তার দেখাবো।আশাকরি আপনাদের সাথে শেয়ার করে নেবো।সবাই দোয়া করবেন আমার জন্য আমার প্রেশার যাতে ঠিক হয়।আমি যেনো শক্তি পাই।আমার দুর্বলতা যেনো কেটে যায়।
জীবনে চলার পথটা খুব সহজ নয়।এখানে প্রিয় মানুষ গুলো সব সময় পাশে থাকে না।তারপরেও আমরা বেঁচে থাকি তাদের কে ছাড়া।জীবনটা এমনই।জন্ম-মৃত্যুর কাছে আমরা বড্ড অসহায়।আল্লাহ যা চাইবেন,তাই ই হবে।নিরাশ হওয়া যাবে না।আল্লাহর উপর ভরসা রাখতে হবে।তবেই আমাদের কল্যাণ হবে।
আজ আর নয়।এখানেই ইতি টানছি।আবার হাজির হয়ে যাব নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
পোস্ট বিবরন
| শ্রেণী | লাইফ স্টাইল পোস্ট |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |
অনেক ধন্যবাদ।