লাইফস্টাইল পোস্ট।। রংপুর টু ঢাকা।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
জীবনটা অচেনা এক পথের পথিক। জীবনের প্রত্যেকটা ধাপ কখন কিভাবে কোথায় কোন দিক থেকে সম্পূর্ণ করার সময় এসে যাবে এটা বুঝে ওঠা বড়ই কষ্টকর। বেশ অনেক কয়েক মাস হয়ে গেল এখন বাসার বাইরে থাকি তবে জীবিকা নির্বাহের জন্য কখন কোথায় কিভাবে সরে যেতে হবে সেটা বোঝা বড় দায়। তারপরেও হঠাৎ কিছুদিন আগেই ঘোষণা হয়েছিল আমাদের ফাজিল পরীক্ষার রুটিন।
মূলত এই পরীক্ষাকে কেন্দ্র করে চলছিল এক অসম্ভব যন্ত্রণাদায়ক ঘটনা। কেননা যেহেতু চাকরি সুবাদে এখন নিজের জন্মস্থান ছেড়ে অনেকটাই দূরে রয়েছি তাই নিজের চাইলেই সবকিছু যেকোনো সময় করা যায় না। পরীক্ষার বিষয়ে যখন অফিসে এডমিন প্যানেলের সাথে শেয়ার করলাম তখন শুরুর দিকেই টানা এক মাসের ছুটি দিতে রাজি হয়েছিল কিন্তু সেখানেও বেধে গেল এক নতুন বঞ্চনা কেননা আমার ওই এক জুনিয়র কলিগ সে নিজেও এবার পরীক্ষা দিতে প্রস্তুত।

তবে এসে পরীক্ষা দিবে হলো একটা আর আমি দিব অন্যটা তারপরেও মোট কথা হচ্ছে আমার বাসা রংপুর এবং তার বাসা হল লালমনিরহাট তথা আমার আর তার বাসা অনেকটাই কাছাকাছি যার কারণে এডমিন প্যানেল জানালো যদি সে শুধুমাত্র পরীক্ষার দিনে ছুটি নিয়েই পরীক্ষা দিতে পারে তাহলে আপনাকে কেন এক মাসের ছুটি দেওয়া হবে। ঠিক তখনই আমার পরীক্ষার ছুটিকে ক্যান্সেল করে দিল। তার বিপরীতে নির্ধারণ করল পরীক্ষা যেদিন হবে তার জন্য কেবলমাত্র দুদিন করে ছুটি পাব।
এইতো গতকাল তথা ২৭ তারিখেই ছিল একটি পরীক্ষা পরীক্ষার একদিন আগেই বসা গিয়েছিলাম ঢাকা থেকে রংপুর তবে রংপুর যাওয়ার পথে এবার স্পেশাল যে বিষয়টি হয়েছিল সেটি হল বরেন্দ্র প্লাস বাস। অনেকটাই খারাপ দলকে এবং তাদের সার্ভিস অত্যন্ত ভালো বলাই যায় বিশেষ করে তাদের ডিসিপ্লিন টা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
| Device | Redmi 12 |
|---|---|
| Country | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1983504137527459979?t=_hYuJv8nSwXMX1iUKNW3qw&s=19
https://x.com/mdetshahidislam/status/1983507887906271266?t=FgHPpHebkjbC97wIYmn5bg&s=19
X PROMOTION https://x.com/mdetshahidislam/status/1983504935695077530?t=xS2GLbXX58T2PBBkDpquBA&s=19