বাহিরে পাঠানোর জন্য গহনা তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ২৯ শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, বর্ষাকাল । ১৩ই জুলাই,, ২০২৬ খ্রিষ্টাব্দ। আজ লাইফস্টাইল পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
আপনারা অনেকেই জানেন যে, আমি বিভিন্ন ধরনের গহনা বানাতে বেশ পছন্দ করি। নতুন কিছু শেখা আমার একটা হবি। তাই যখনই নতুন কিছু দেখি তা আমি শেখার চেস্টা করি। আর এই কাজটি সহজ করে দিয়েছি ইউটিউব। ইউটিব দেখেই আমি গহনা বানানো শিখেছি। সেই সাথে যুক্ত হয়েছে আমার সৃজনশীলতা। ছোট বেলা থেকেই বড় বোনের কাছ থেকে আমি এম্ব্রয়ডারী শিখেছি। আর সেই কাজটি আমি গহনা বানাতেও কাজে লাগাতে পেরেছি। যখন আমি মোটামুটিভাবে গহনা বানানো শিখেছি, তখনই আমি একটি পেজ খুলি ফেসবুকে। ছোটখাটো কিছু অর্ডারও পেয়েছি। তাই পেজে প্রতিনিয়ত এক্টিভ থাকার চেস্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু এই গহনা বানানোই আজ আমাকে একটি খুশির খবর এনে দিয়েছে। আজ হঠাৎ আমার ছোট ভাই কিছু গহনার ছবি পাঠিয়ে বলে বানিয়ে দিতে পারবো কিনা জানতে চায়। ছবি দেখে সাথে সাথে বললাম পারবো। কারন জানতে যাওয়ায় বলল বাহিরে পাঠাবে। এক বায়ার ছবি পাঠিয়ে বলেছে বানিয়ে দিতে। তাই আজ সেই সেম্পল বানালাম। তবে এই গহনাগুলো সচরাচর আমি যে গহনা বানাই তা থেকে ভিন্ন । এই গহনাগুলো বানানো হয়েছে কাপড় দিয়ে। যাথে কিছু পুথি।যদি বায়ারের পছন্দ হয়ে তবে বেশ অনেক পরিমাণে অর্ডার দেবে। আপনারা দোয়া করবেন যেনো অর্ডারটি হয়ে যায়। তাহলে আমার খুব ভালো লাগবে যে, আমার বানানো গহনা বাহিরে যাচ্ছে। আর বেশ কয়েকদিন বাহিরের ব্যবসাও করা যাবে।
আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেনী | লাইস্টাইল |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ১৩ই জুলাই, ২০২৬ ইং |
| মোবাইল | Redmi Note 5A |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
Thanks.