নিজের জন্য প্যাচওয়ার্ক এর ড্রেস তৈরি।

in আমার বাংলা ব্লগ7 hours ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ১লা শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, বর্ষাকাল । ১৬ই জুলাই,, ২০২৬ খ্রিষ্টাব্দ। আজ লাইফস্টাইল পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

d2.jpg

d3.jpg

অনেকদিন পর আজ একটি ড্রেস বানানো শেষ করলাম। একটু ভিন্নভাবে ডিজাইন করেছি। বিভিন্ন ধরনের ডিজাইন করে আমি আমার ড্রেস বানানো চেস্টা করি। যেহেতু অল্প বিস্তর সেলাই এর কাজ জানি তাই মাঝে মাঝেই আমি আমার ড্রেসগুলো বানানোর চেস্টা করি। অনেক দিন থেকেই ইচ্ছে ছিল প্যাচওয়ার্ক এর একটি ড্রেস বানানোর। তবে সময় করে উঠতে পারছিলাম না। তাই একদিন কিছুটা সময় বের করে কাপড়ে ব্লকের কাজ শেষ করলাম। যেহেতু সাদা রং এর ড্রেস বানানবো তাই ব্লকের কাজটি করে নিলাম কাপড়ে। যাতে দেখতে কিছুটা ভালো লাগে। এরপর আমার কাছে বেশ কিছু টুকরো কাপড় ছিল যা দিয়ে এই প্যাচ ওয়ার্ক এর ডিজাইনটি করে নিলাম জামা ও ওড়নায়। বেশ চলছে আজকাল এই প্যাচওয়ার্ক এর কাজ। আর বানানোর পর ড্রেসটি দেখতে বেশ সুন্দর লাগছিলো।

d1.jpg

প্যাচওয়ার্ক হলো বিভিন্ন ধরনের টুকরো কাপড় একটা নির্দিস্ট সাইজের কেটে সেলাই করে ডিজাইন করা। এই কাজগুলো গ্রামে বেশ চলতো আগে। গ্রামের মেয়েরা হাতে সেলাই করে এই ধরনের কাজ করে ঘরের জন্য বিভিন্ন জিনিস বানাতেন। তার মধ্যে সব চেয়ে উল্লেখযোগ্য ছিল ঘরের ছাউনী। যা ঘরের ভিতরে ঝুলিয়ে দেয়া হতো যাতে উপরের ছাঁদ থেকে কোন ময়লা বিছানায় না পরে। আর সেই ডিজাইনগুলো নতুন আঙ্গিকে ফিরে এসেছে শহরে নতুনভাবে। আজকাল প্যাচওয়ার্ক করে জামা ওড়না ছাড়াও তৈরি হচ্ছে শাল,ব্লাউজ,কোটি সহ ঘর সাজানোর বিভিন্ন উপকরণ। সেই সাথে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের গহনা। যার চাহিদা দেশের বাহিরেও রয়েছে। আর তাইতো আমিও বানিয়ে নিলাম নিজের জন্য একটা প্যাচওয়ার্ক এর সেট।
আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীলাইস্টাইল
পোস্ট তৈরি@selina 75
তারিখ১৬ই জুলাই, ২০২৬ ইং
মোবাইলRedmi Note 5A
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64222.97
ETH 1872.99
USDT 1.00
SBD 0.38