কক্সবাজার থিয়েটারে নাট্যোৎসব দেখার পর্ব-৩/শেষ পর্ব।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবারের,

সকল ব্লগার ভাইও বোনেরা আশা করি সকলে ভালো আছেন। আমিও ভাল আছি আপনাদের দোয়ায়। গতকাল অনেক ব্যস্ত ছিলাম পারিবারিকভাবে একটা অনুষ্ঠান ছিল তাই খুবই বিজি ছিলাম। কিন্তু শত ব্যস্ততার মাঝেও কাজ গুলো করে যাচ্ছি। কারণ এত ব্যস্ত থাকার মাঝেও মনে হয়েছে স্টিমিট এর কাজ গুলো না করলে অনেক কিছু গ্যাপ থেকে যায়। তাই সময় বের করে নিয়মিত ব্লগিংয়ের কাজ গুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা আজকেও চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি আমার আজকের ব্লগ আপনাদের ভালো লাগবে। আমি কক্সবাজার নাট্যোৎসবে গত পর পর দুটি পর্ব আপনাদের সাথে শেয়ার করেছি।

p10.jpg

আজকে আমি নাট্যোৎসবের আরেকটি পর্ব শেয়ার করব যেটা আমার তৃতীয় পর্ব ও শেষ পর্ব। মাঝে মধ্যে বড় পর্দায় কিছু দেখার অনুভূতি অনেক ভালো লাগে। তবে আজকাল অনলাইনের সুযোগ সুবিধা হওয়ায়, নেটওয়ার্কের পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকার কারণে আমরা মোবাইলে, টিভিতে কিংবা ল্যাপটপে যে কোন নাটক সিনেমা গুলো দেখতে পারি। কিন্তু টিভিতে সবাই বসে যে একটা কিছু দেখার মজাই আলাদা সেটা এখন আর নেই বললে চলে। সবাই যার যার মতো করে দেখে। আগেকার মানুষ অনেক আনন্দ করে টিভি দেখতো কারণ পুরো গ্রাম কিংবা কয়েকটি ঘর মিলে একটি টিভি থাকতো। সেই টিভিতে সবাই অনেক আনন্দ করে যেকোন নাটক কিংবা সিনেমা দেখতো। অনেক ভালো লাগতো সেই অনুভূতি গুলো।

p5.jpg

p7.jpg

কক্সবাজার নাট্যোৎসবের সেই মুহূর্ত গুলো আমার ভীষণ ভালো লেগেছিল। যখন সবাই মিলে গ্যালারিতে বসে নাটক গুলো দেখছিলাম। সেদিন আবারও গিয়েছিলাম নাটক দেখার জন্য। তখন নাটকের নাম দিছিল “আমার আমি”। খুব কৌতুহল ছিল আমার নাটকটি দেখার। তাই আবার পর দিন সন্ধ্যায় সবাইকে নিয়ে চলে যায় নাটক দেখার জন্য। “আমার আমি” এমন একটি নাটক যা সত্যি জীবনে অনেক কিছু শিখার আছে। একটি নারীদের জীবন কত সংগ্রামী, কত অবহেলিত, কত জনের কাছে কত রকমের গুরুত্ব সেই “আমার আমি” নাটক টি না দেখলেই বুঝা যায় না। পুরো তিন ঘন্টার একটি নাটক একটি মেয়ে একাকী সবার সাথে নিজের গল্প গুলো শেয়ার করে গেল।

p6.jpg

p8.jpg

ভীষণ চমৎকার একটি নাটক ছিল অনেক ভালো লেগেছে। একটি ইন্ডাস্ট্রিতে একজন নারীর ঘটে যাওয়া জীবন চিত্র এই আমার আমি নাটকের মধ্যে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। সরলতার সুযোগ নিয়ে একটা নারীকে ভোগান্তির স্বীকার হতে হয়। আবার সেখান থেকে এসে ঘুরে দাঁড়ায়। আবারো কোন ফাঁদে পড়ে যায় কোন পরিচালক কিংবা কোন অভিনেতার কাছে। শুধু নিজের স্বপ্ন গুলো পূরণের চেষ্টায়। আবার সেই শিকল থেকে বের হয়ে কোন এক পুরুষকে বিয়ে করে। সেও আবার তাকে ফাঁকি দিয়ে চলে যায় নিজের পরিবারে। এইভাবে চক্রাকারে একটি নারীর জীবন অবহেলিত হওয়ার যে ভায়ানক কাহিনী “আমার আমি” নাটকের মধ্যে আমি উপলব্ধি করেছি। সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম সবাই মিলে।

p2.jpg

p3.jpg

p1.jpg

অতীতের স্মৃতি গুলো সবার সাথে শেয়ার করে যাচ্ছিল। নিজের আত্নকাহিনী গুলো। রবীন্দ্রনাথের নাটক গুলো অনেক গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর ও শিক্ষনীয় কিছু নাটক। এই নাটক গুলো দেখলে অনেক কিছু শিখার আছে জীবনে। জীবনে অনেক কিছু উপলব্ধি করার আছে। আজকাল কিন্তু লেখকের কিংবা পরিচালকের কোন অভাব নেই। কিন্তু সত্যিকারের কবি কিংবা সত্যিকারের নাট্যকার এবং উপন্যাসের মর্ম বুঝতে হলে সেই বিখ্যাত কবিদের নাটক গুলো দেখলে ভাল হয়। তাদের উপন্যাসের সুন্দর কাহিনী পড়লে বুঝা যায় কতটা ভয়ংকর এবং কতটা সুন্দর।

p.jpg

সেই নাটকটি দেখে অনেক বেশি চিন্তায় পড়ে গিয়েছিলাম আমি। অবশেষে নাটক যখন শেষ হয়ে যায় চলে আসি। এই হল কক্সবাজার নাট্যোৎসবে নাটক গুলো দেখার আমার অনুভূতি। আশা করি আজকের আমার নাটক দেখার অনুভূতি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে আমার পোস্ট পড়ার জন্য।


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
Locationকক্সবাজার থিয়েটার
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিলাইফস্টাইল


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀


আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাছাড়া সময় পেলে ভ্রমণ করি আর প্রকৃতিকে অনুভব করি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভাল লাগে। আমি মাঝে মাঝে মনের আবেগ দিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আমার প্রিয় শখের মধ্যে তো গান গাওয়া অন্যতম। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের/ভালবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvjXQXok7tzfACAspADgZkJ316LdD4jwuTuxPFRrLJv8vbvqe9jwEcw4qbvJMTkYk1NHrUgqWaPWjVAzmHrEoVEjiyuECgtbe9rb7FDWzxUHqitBaapJs.png

Sort:  
 3 years ago 

আপু কক্সবাজার নাট্যোৎসবে নাটক দেখার অনুভূতি পড়ে অনেক ভালো লাগল। সত্যি আজকাল সবাই সবারই মতো ফোনে নাটক সিনেমা ইত্যাদি দেখে।আপনি ঠিক বলেছেন বড় পর্দার নাটক দেখার আনন্দই অন্য রকম। যাইহোক আপু এভাবে কখনো নাটক দেখা হয়নি।সত্যি এমন নাটক থেকে অনেক কিছু শিখা যায়।ধন্যবাদ আপনাকে সুন্দর কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু অনেক ধন্যবাদ আপনাকে আমার পোস্ট টি সময় দিয়ে পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65252.32
ETH 1952.21
USDT 1.00
SBD 0.37