বিয়ের গিফট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

১৬ বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ।

২৯ এপ্রিল, শনিবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।একটা বিয়ের দাওয়াতে গিফট কিনার জন্য বের হয়েছিলাম সেই কেনাকাটার বিষয়গুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।


বিয়ের গিফট

Beige Torn Paper Vision Board Life Goals Photo Collage (2).jpg


টাইটেল দেখে মনে কষ্ট পাওয়ার কোন দরকার নেই কারণ বিয়েটা আমার নয় 😂😂 আমার বিয়েতে আপনার অবশ্যই দাওয়াত পাবেন। আর আমি অতো আগে নিজের বিপদ ডেকে আনছি না সে অনেক দেরি। এটাই ঈদের দুদিন আগের কথা, বিয়ের দাওয়াত ছিল ২৬ তারিখ অর্থাৎ ঈদের পর কিন্তু ওই সময় মার্কেট বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে তাই আমরা আগেভাগেই কিছু কেনাকাটা করব।

ভার্সিটির এক ছোট বোন আমাদেরকে নিমন্ত্রণ দিল তার দাদার বিয়েতে, আমাদের খুবই আদরের ছোট বোন, তার উপর আমি এবং ওই আপু দুজনেই কালচারালের সাথে যুক্ত আছি। কিন্তু সেই সময়টা আমি খুবই অসুস্থ ছিলাম আমার টাইফয়েড জ্বর ছিল।

ছোট বোন হলে কি হবে মাথায় অনেক বুদ্ধি তার বন্ধুবান্ধবদেরকে তো দাওয়াত দিয়েছেই সে সাথে আমার বন্ধুবান্ধবদের কেও দাওয়াত দিয়েছে, এমনকি আমি যে বড় ভাইদের কথা ফেলতে পারব না তাদের সবাইকে নেমন্তন্ন করা হয়ে গেছে।

যেহেতু আমি অসুস্থ ছিলাম আমার আগ্রহ কম কিন্তু বড় ভাইরা বেশ আগ্রহ নিয়ে মেসেঞ্জার গ্রুপ খুলে প্ল্যান করা শুরু করলো কিভাবে কি করা যায় ভদ্রতার খাতিরে আমিও রাজি হলাম যাওয়ার জন্য, কিন্তু ওই দিনশেষে যা হয় সবাই প্ল্যান ক্যান্সেল করলো দাওয়াত রক্ষার্থে আমাদের অল্প কয়েকজনেরই যেতে হবে।

আমি ভেবেছিলাম অসুস্থ মানুষ ওরা সবাই হয়তো কেনাকাটার বিষয়টা সেরে ফেলবে। প্ল্যানটা এমনই ছিল, পরবর্তীতে জানতে পারলাম কেনাকাটা কিছুই করা হয়নি এরপর আমি আর একজন বড় ভাই বের হলাম কেনাকাটা করার জন্য।


IMG_20230418_194531.jpg


নতুন করে বলার কিছু নেই লোকেশন টা দেখে চিনতে পেরেছেন এটা রাজলক্ষ্মী ভুতের আড্ডা। ছোটবেলা অনেক ইচ্ছে ছিল ভূতের এই রেস্টুরেন্টে যাব কিন্তু বড় হওয়ার পর আর সেই আগ্রহটা নেই তাই কখনোই এখানে যাওয়া হয়নি আমার। এখানে কিছু মার্কেট আছে আমাদের আগে থেকে প্ল্যান করা ছিল কি কিনব সে মোতাবেক দোকান খোজা শুরু করলাম।


IMG_20230418_200133.jpg

IMG_20230418_200140.jpg

IMG_20230418_200143.jpg


সবার মাথায় শুধু ছিল ইউনিক কিছু দিতে হবে, প্রথমে আমরা মাটির তৈরি ডিনার্সের দিতে চেয়েছিলাম, মাটির তৈরি জিনিসটা খুবই ইউনিক সচরাচর হয়তোবা কেউ এটা দিয়ে থাকে না, যাইহোক পরবর্তীতে প্ল্যান চেঞ্জ করা হলো অদ্ভুত এক নাম বলা হলো আমরা সেই জিনিসটা খুঁজছি।


IMG_20230418_200504.jpg

IMG_20230418_200508.jpg

IMG_20230418_201312.jpg


আমি ভাই গরিব মানুষ এগুলো আমরা ব্যবহার করি না কি কঠিন একটা নাম বলেছে মুখস্ত করতে করতে দোকানে গিয়ে খুঁজেছি। প্রথমত সকল দোকানে মার্বেল কোডিং করা এই জিনিসটা পাওয়া যায় না, পাওয়া গেলেও সাইজ ছোট কিংবা অনেক বড় হয়ে যাচ্ছে।

বেশ অনেকগুলো দোকানেই ২৪-২৬ এরকম সাইজ পাওয়া যাচ্ছিল, যেহেতু আমরা ৩-৪ জন যাবো তাই আমরা চাচ্ছিলাম যেন উপহারটা দেখেই বোঝা যায় যে ভালোই টাকা খরচ করা হয়েছে হাহাহা , আমরা ৩৪ বার ৩৬ এরকম একটা সাইজ খুঁজছিলাম তো একটা দোকানে আমরা আমাদের সাইজ মত পেয়ে গেলাম এখন দামাদামি করার পালা।

অদ্ভুত ধরনের এই পাতিলার দাম নাকি ৩৮০০ টাকা। বিশ্বাস করুন আমার বিন্দুমাত্র আইডিয়া নেই এগুলোর দাম সম্পর্কে, আর দামাদামি করা সে কোন কালই আমাকে দিয়ে হয়নি। তবুও একটু একটু দামাদামি করতে ৩২০০ টাকায় নেমে আসলো, রোজা রেখে খুবই বিরক্ত লাগছিল এজন্য আরামদামি করলাম না।


IMG_20230418_203954.jpg

IMG_20230418_204132.jpg

IMG_20230418_203618.jpg

IMG_20230418_203759.jpg

IMG_20230418_203850.jpg

IMG_20230418_203422.jpg

IMG_20230418_204845.jpg


আমাদের বাজেট ছিল আমরা চার হাজার টাকার বেশি বা এরকম এর মধ্যে কিছু একটা কিনব, যেহেতু কিছু টাকা বেঁচে গেল এবং গিফটটা দেখতে আমরা নিজেরাই স্যাটিসফাই হতে পারছিলাম না তাই ভাবলাম একটা গ্লাস সেটও দেয়া যেতে পারে।

কিছু গ্লাস দেখে নরমাল মনে হচ্ছিল কিছু গ্লাস দেখে মনে হচ্ছিল লাল পানির গ্লাস হয়তো হাহাহা, শেষে যে চিকনি চামিলি গ্লাসটা দেখছেন একদম আমার হাতের সাথে মিলে গেছে 😂😂 এই গ্লাসটাই আমার পছন্দ হলো।


IMG_20230418_205726.jpg

IMG_20230418_205730.jpg

লোকেশন


পছন্দ হবার পরও আমি চুপ করে ছিলাম যখন বড় ভাই আমাকে জিজ্ঞেস করল কোনটা নেয়া যেতে পারে তখন আমি আমার ডিসিশন জানিয়ে দিলাম এবং তারও এটাই পছন্দ হলো এবং গ্রুপে সবারই পছন্দ হলো কারন আমরা ছবি তুলে পাঠিয়েছিলাম, অবশেষে আমাদের কাঙ্ক্ষিত বাজেটের মধ্যে গিফট কেনা হয়ে গেল আমরা সেটাকে রেপিং করে বেরিয়ে হালকা পাতলা নাস্তা করলাম তারপর যে যার বাসায় চলে আসলাম।



আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

115.png

Sort:  
 3 years ago 

আমি একদমই ভাবিনি যে আপনার বিয়ে।কারন নিজের বিয়ের গিফট কি আর নিজে কিনে নাকি? যাক উপহার গুলো বেশ ভালোই হলো। শেষে আবার চিকনি চামিলি গ্লাস পছন্দ করে নিলেন,দারুন হয়েছে। অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 3 years ago 

কেন শখ করে নিজের বউয়ের জন্য কোন কিছু কি গিফট কিনে নেয়া যায়না 😄, যাই হোক আপনাকে ধন্যবাদ আমার পুরো লেখাটা পড়ার জন্য।

 3 years ago 

আমি তো প্রথমে টাইটেল দেখে একটু চিন্তায় পড়ে গেছিলাম। কারন হয়তো আপনার বিয়েতে অনেকে গিফট দিয়েছেন তাই ভেবেছিলাম🤭🤭🤭। আবার বিষয়টি পড়ে বুঝতে পারলাম কলেজ জীবনের ছোট বোনের ভাইয়ের বিয়েতে যাওয়ার জন্য গিফট কিনতে গেছেন। সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছেন তাহলে আসলে বিয়েতে গেলে গিফট ছাড়া যাওয়া যায় না।

 3 years ago 

হাহাহা এই জন্যই মজা করে টাইটেলটা এরকম দিয়েছি, সকলকে একটু কনফিউজড করে দেয়ার জন্য।

 3 years ago 

আপনাকে বিয়েতে নেয়ার জন্য বেশ বুদ্ধি করে সবাইকে দাওয়াত দিয়েছে দেখছি। তাছাড়া এই ধরনের কুকারিজ জিনিসপত্র আপনাদের ছেলেদের তো বোঝার কথাও নয়। আর মার্বেল কোডিং এর জিনিসগুলোর দাম একটু বেশি হয় কারণ এগুলো মানে খুব ভালো। আপনার চিকনি চামিলি গ্লাসগুলো আমারও আছে। জুস খাওয়ার জন্য বেশ ভাল গ্লাস গুলো। দেখতে ভালো লাগে। গিফট ভালো হয়েছে বলতে গেলে। কেনাকাটা ভালোই করেছেন আপনারা।

 3 years ago 

তাহলে পরবর্তীতে জুস বানালে আমাকে দাওয়াত দিয়েন, আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

আসলেই ছোট বোন হলেও মাথায় তো বেশ বুদ্ধি আছে। আপনি যেন অবশ্যই যান সেজন্য দারুণ একটি প্ল্যান করেছে। আপনার সেই ছোট বোনের বুদ্ধির প্রশংসা করতেই হয়। যাইহোক আপনারা বিয়ের দাওয়াত উপলক্ষে বাজেটের মধ্যে পছন্দনীয় গিফট কিনেছেন। দেখে খুব ভালো লাগলো। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ একটু কষ্ট হয়েছে অসুস্থতার মধ্যে মার্কেটে যেতে হয়েছে, তবুও আলহামদুলিল্লাহ পছন্দমত জিনিস পেয়েছি এজন্য ভালো লেগেছে।

 3 years ago 

আসলে কোন কিছুর জন্য কষ্ট করতে হলেও, সেটা যদি ঠিকঠাকমতো করা যায়, তাহলে নিজের মধ্যে অন্য রকম একটা ভালো লাগা কাজ করে। ফিডব্যাক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64698.14
ETH 1915.06
USDT 1.00
SBD 0.37