নাইটি নাইন এ খেলনা কিনতে যেয়ে।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

২৫অক্টোবর ২০২৩ ।

এখন ষড়ঋতুর হেমন্ত কাল

প্রত্যেক পরীক্ষা শেষ হলে আমার ছেলেকে একটি করে খেলনা কিনে দিতে হয়।খেলনা কিনে দেওয়ার কথা না বললে লিখতে চায় না,আর যদি একবার বলা হয় খেলনা কিনে দেওয়ার কথা তাহলে না কিনে দেওয়া অব্দি উপায় নেই। আমি চেষ্টা করি ওকে একটু মাথা খাটানো খেলনা কিনে দেওয়ার জন্য।বেশ কিছু আগে বিজ্ঞান বাক্স পেইজ থেকে টেনগ্রাম অর্ডার করেছিলাম।এটা আসার পর বেশ কয়েকদিন খেলে আর এটা দিয়ে খেলতে চায় না।কারন সব বানানো গুলো সে দেখে দেখে বানাতে পারে।এখন একটু ভিন্ন রকম খেলনা খুজছিলাম পরে একদিন গিয়েছিলাম নাইটি নাইন দোকানে সেখানে দেখলাম অনেক রকম খেলনা আছে।আর অনেক আইটেমের জিনিসপএ। বাচ্চাদের থেকে শুরু করে বড়দের জিনিস পএে ভরপুর। এমনকি ঘর সাজানো আইটেম ও আছে।


একেবারে এক টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকার জিনিসপএ আছে এখানে।বিশাল বড় একটি দোকান।বেশ ভালোই চলে দোকান টা।মাঝে মাঝে মোটামুটি আমি অনেক জিনিসপত্র কিনি।আসলে এইসব দোকানে গেলে সব কিছুই কিনতে মন চায়।বিশেষ করে ঘর সাজানোর জিনিস পএ গুলো।আমার ছেলে কে নিয়ে গেলে তো পাগল হয়ে যায়,কোনটা রেখে কোনটা কিনবে।না কিনে দিলে এখন আবার রাগও হয়,বিশেষ করে তার বাবার সাথে আমার সাথে একটু কমই ঝামেলা করে।

ফুলের স্টিকগুলো দেখতে বেশ সুন্দর। ড্রয়িং রুম এবং বেড রুম সাজালে দেখতে বেশ ভালো লাগে।আগে একটু দাম কম ছিলো এখন সকল পন্যের দাম বেড়ে গিয়েছে।

অনেকগুলোই আর্টিফেসিয়াল ফুলের স্টিক এবং গাছ ছিলো।

এগুলো উপরে সিলিং এ ঝুলানো যায়,টিং টুং আওয়াজ করে শুনতেই ভালোই লাগে।


rel="noopener" title="This link will take you away from steemit.com">1000 SP2000 SP5000 SP


Heroism_3rd.png

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপু, আমাদের এদিকেও 99 এর দোকান আছে। আর এই দোকানে ভিন্ন ভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী পাওয়া যায়, সেই সাথে পাওয়া যায় বিভিন্ন রকম খেলনা। আর হ্যাঁ আপু,আপনি ঠিকই বলেছেন, আর্টিফিশিয়াল ফুলের স্টিকগুলো যদি বেডরুম কিংবা ড্রয়িং রুমে সাজিয়ে রাখা যায়, তাহলে তা দেখতে খুবই সুন্দর লাগে। যাইহোক আপু 99 দোকানে গিয়ে খেলনা কেনার সুন্দর অনুভূতি টুকু প্রকাশ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমিও কিন্তু আপনার মত করে মাঝে মাঝে ৯৯ এর দোকানে ঢুকে যাই। কারন এখানে কম দামে ঘরের অনেক প্রয়োজনীয় জিনিস কিনতে পাওয়া যায়। যেটা অন্য কোথাও পাওয়া যায় না। আপনি তো বেশ সুন্দর করে গুছিয়ে আমাদের সাথে ৯৯ থেকে আপনার খেলনা কেনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63986.79
ETH 1856.21
USDT 1.00
SBD 0.39