ফার্নিচার এক চেঞ্জ করতে যেয়ে।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

১৫ই শ্রাবন ১৪৩১বঙ্গাব্দ । ৩০ জুলাই ২০২৪খ্রিস্টাব্দ ।

এখন ষড়ঋতুর শরৎকাল ।

20240728_182238.jpg

কাল পোস্ট লিখে সাবমিট করতে পারিনি,নেটের বাজে অবস্থার কারনে,আসলে কি লিখবো লিখা হাতে উঠছে না, আসলে দেশে যে হচ্ছে। সৃষ্টিকর্তা যেন সবকিছু ঠিক করে দেয়।ফেসবুক বন্ধ এবং মেসেঞ্জার ও whatsapp চলছে না ঠিকমত।যার জন্য আমার পোস্ট করতে বেশ কষ্ট হচ্ছে, আমি সবসময়ই কম্পিউটার এ পোস্ট করতাম যার জন্য মোবাইল থেকে ছবিগুলো মেসেন্জ্ঞার নেওয়া হতো এগুলো বন্ধ হওয়াতে ছবিগুলো আদান করতে পারছি না যার জন্য মোবাইলে পোস্ট করতে হচ্ছে।আমি তেমন মোবাইলে পোস্ট করে অভ্যস্ত নই যার জন্য পোস্ট করতে বেশ কষ্ট হচ্ছে।

20240728_182455.jpg

যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আপনাদেরকে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করবো।আসলে আমার অনেকদিন যাবত ইচ্ছে আমি একটি ড্রেসিং টেবিল কিনবো।যদিও আমার আছে ড্রেসিং টেবিল আছে।তবে আমার ঘর তুলনায় একটু বড় হয়ে গিয়েছে। যার জন্য যে জায়গায় রাখার ইচ্ছে ছিলো সেখানে রাখতে পারছি না।তাছাড়া যেভাবে বানাতে বলেছিলাম সেভাবে বানানো হয়নি।কিন্তু যখন বললাম ঐভাবে কেন হলো তখন ঐ লোক নানান মিথ্যা কথা বলছে, আসলে কিছু কিছু মানুষের সাথে তর্ক করা যায় না,পরে বাসায় এনে দেখি যে গ্লাসগুলো দিয়েছে সেগুলোও স্মুথ না এবং আঠা দিয়ে লাগানোর কারনে ড্রেসিং টেবিলের গ্লাসটা যার জন্য বেশ ঝামেলা হচ্ছে।কি আর করার চিন্তা করছিলাম এটা বিক্রি করে আরেকটা নিব।

20240728_182448.jpg

তাই সেই দিন বের হয়েছিলাম কাঠের ফার্নিচার এর দোকানে।আমরা বিকেলের দিকে বের হয়েছিলাম।আমার বাবুকে রেখে যাবো ভেবেছিলাম, কিন্তু ও আমার হাতে বোরকা দেখে বুঝে ফেলেছে আমি বাহিরে যাব আর তখনই কান্না শুরু করে দিয়েছে।পরে ওকে রেডি করে আমি আর আপু বের হলাম।একটি ফার্নিচারের দোকানে গেলাম।এখানে তিনফিটের একটা ড্রেসিং এবং আড়াই ফিটের ড্রেসিং টেবিল দেখলাম।তাদের জিজ্ঞেস করলাম তারা পুরোনো ফার্নিচার কিনবে কিনা তারা বললো তাদের কাছে বানাতে দিলে নেয়।

20240728_182629.jpg

তারপর দাম জিজ্ঞেস করলাম,বললো তারা একটা বলার পর আমার একটা বলার অপশন আছে।দামাদামি করা হলো এখন আমারটা দেখে তাদের দাম বলার কথা।তারপর আমরা এক চেঞ্জ করে নিয়ে আসবো।দামাদামি করে আমরা কিছু ছবি এবং ঠিকানা দিয়ে চলে আসলাম। আসলক ঐখানে কয়েকটা ফার্নিচার এর দোকান ছিলো,কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারনে আর দেখেনি।

আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy furniture
linklocation

আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 years ago 

কোন কিছু বানালে বানানোর পর যদি ভুল হয় সেই দোকানদার কিছুতেই তাদের ভুল স্বীকার করতে চায় না। না না অজুহাতে তারা তাদেরটাই ঠিক ধরিয়ে দেয়। যাই হোক আপু যেহেতু পছন্দ হয়নি তাহলে বিক্রি করে আরেকটি কিনে নেওয়াই ভালো। যদিও বিক্রি করতে গেলে বানানোর দামের থেকে অনেক কম পাওয়া যায়। যাই হোক আশা করি চেঞ্জ করতে পারবেন।

 2 years ago 

তবে যাই হোক আপু আমাদের এখানে কিন্তু নেটের প্রবলেম টা একটু কম রয়েছে বিশেষ করে ওয়াইফাই সেবাটা। আর ইন্টারনেটের কথা সঠিক বলতে পারবোনা। যাহোক ফার্নিচার এক্সচেঞ্জ এর বিষয়টা আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো তবে এটাও জানতে পারলাম গতকাল পোস্ট করতে পারেন নাই আজকে পোস্ট করেছেন। আশা করব দ্রুত বাংলাদেশের নেট ব্যবস্থা ঠিক হয়ে যাবে।

 2 years ago 

আপু যদি ইচ্ছা করা যায় বাচ্চাদের কে রেখে কোথাও বের হব তাহলে বাচ্চারা আরো বেশি সামনাসামনি ঘোরাফেরা করে মনে হয়। আপনার বাচ্চা তো দেখছি বোরকা হাতে নেওয়া দেখে কান্না শুরু করে দিয়েছে। যাই হোক আপনি এবং আপনার আপু মিলে ফার্নিচার এক্সচেঞ্জ করতে গিয়েছিলেন। ফার্নিচার দুইটি দেখতে অনেক সুন্দর। ভালো লাগলো আপু আপনার পোস্ট পড়ে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64104.44
ETH 1820.21
USDT 1.00
SBD 0.38