কাল শরীরটা এত খারাপ লাগছিলো তাই পোস্ট লিখতে পারি নাই, তাই আজ সকাল সকাল লিখতে বসবো এর মাঝে বাবুটা বেশ বিরক্ত করছে।এখন ওর নানা ভাইরের কাছে রেখে আমি লিখতে বসেছি।খাওয়া নিয়ে বেশ বিরক্ত করে।খাবেও না আবার খিদায় বিরক্ত করবে।বেশি সখের বাচ্চাগুলো মনে হয় বেশি জ্বালায় 😂😂।

যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে একটি লাইফস্টাইল পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো ।বেশ কয়েকদিন যাবত আমাদের বাসার পানিতে একটু গন্ধ গন্ধ লাগছে আর বেশ বালি ও বের হচ্ছে। আসলে আমাদের হচ্ছে ডিপের পানি।যদি সিটি করপোরেশন চলে গিয়েছে তবে এখনও ওয়াসার পানি আসেনি।তবে খুব শীঘ্রই চলে আসবে।

আমাদের এমনি মটর দিয়ে নিচ থেকে পানি উঠানো হতো,তারপর এক সময় পানি অনেক কম উঠে তখন মিস্তিরি বললো সাবমারসিবল বসিয়ে ফেললে কিছুটা সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।আসলে একে তো ভাড়াটিয়া বেশি তাই বড় কিছু না বসালে মুক্তি পাওয়া যাবে না।পানির অপর নাম জীবন পানি ছাড়া কোন কিছুই হয় না।

যাই হোক তারপর বসানো হলো।এরপর থেকে পানি সরাসরি মটর দিয়ে উপরে ট্যাংকে উঠে।ইদানিং আবার সরাসরি উঠাটা বেশ ঝামেলা হয়, তাই নিচের ট্যাংক ভরে তারপর আবার নিচের ট্যাংক থেকে উপরের ট্যাংকে জমা হয়।তাই কয়েকদিন পর পর নিচের এবং উপরের দুই ট্যাংক পরিষ্কার করতে হয় ।যাই হোক ইদানিং দেখা যাচ্ছে পাইপগুলোতেও ময়লা জমেছে যার জন্য মটর অন করলে শুরুতেই ময়লা বালি আসে।

যাই হোক হঠাৎ একদিন পানি থেকে কেরোসিন তেলের গন্ধ আসে।তারপর মিস্তিকে বলায় , মিস্তি এসে বললো মটর নাকি নষ্ট হয়ে গিয়েছে যার জন্য এমন হচ্ছে কি আর করার মটর আনা হলো। যেহেতু গন্ধ হয়ে গিয়েছে তাই দুই ট্যাংক পরিষ্কার করা লাগবে তাছাড়া এমনেও ময়লা হয়েছে সাথে পাইপগুলো ও পরিষ্কার করতে হবে।সবগুলো একসাথে একজন কে কন্টাক্ট দেওয়া হলো যদিও প্রথমে বেশি বলেছে পরে কিছুটা কমিয়েছে।

তারপর আর কি যেহেতু পরিচিত মিস্ত্রি তাই আর তেমন কিছু বলা হয়নি কারন প্রয়োজনের সময় ডাক দিলে পাওয়া যায়।এখন সমস্যা হচ্ছে তারা খুব করে আম্মাকে ধরেছে যে আন্টি আমাদেরকে খিচুড়ি খাওয়ানো লাগবে।এমনে গ্যাস নেই তার উপর এমন আবদার মানতে কষ্ট হয় আবার আবদার ফেলা ও যায় না।তারপর আর কি তাড়াতাড়ি করে খিচুরি বাসানোর পিপা রেশন অন্যদিকে কাজ ঠিকমত করছে কিনা সেটা দেখা।তাছাড়া ভাড়াটিয়া বাড়ি এতক্ষন পানি না দিয়ে রাখা যায় না।

তারা আগেই বলেছিলো পানি সবাইকে জমিয়ে রাখতে তারপর পানি শেষ হলে যেন মটর না অন করা হয়।প্রথমে তারা নিচের ট্যাংক ধৌত করবে।আমরা লাইট,ওয়াশিং পাউডার,মাজনি আর বালতি দিলাম তারা তিনজন এসেছিলো।তারা তিনজন নেমে পরিষ্কার করে। মটর দিয়ে পানি উঠিয়ে নিয়েছে। তারপর ছাদের উপরের পাইপের জয়েন্টগুলো খুলে খুলে ওয়াশ করছিলো।অনেক কালো ময়লা অর্থাৎ আয়রন আর বালি বেয়িছে।পাইপ পরিষ্কার হয়ে পরিষ্কার পানি বেড়ুতে অনেক সময় লেগেছে।
এরপর উপরে ট্যাংক পরিষ্কার করে তারা খেয়ে ধেয়ে বিদায় দিলো। বেশ একটা ঝামেলা মিটলো। তাহলে আজকে এই অব্দি।আবার আসবো অন্যকোন দিন অন্যকোন পোস্ট নিয়ে সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ |
| device | samsung SM-A217F |
| Location | Dhaka |
| Photograpy | plant |
| link | location |
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

JOIN WITH US ON DISCORD SERVER

Follow @amarbanglablog for last updates
Support
@heroism Initiative by Delegating your Steem Power
আসলে সাবমারসিবল বসালে পানির কোন সমস্যা থাকে না আর। আপনারা দীর্ঘ দিন ধরে পানির সমস্যায় ভুগছেন। অবশেষে আপনারা সাবমারসিবল বসিয়েছেন, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আসলে বাড়িতে ভাড়াটিয়া থাকলে একটু বেশি পানি খরচ হয়।আর বিশেষ করে গ্ৰীষ্ম কালে পানির চাহিদা অনেক টা বৃদ্ধি পায়। যাইহোক এখন থেকে আর কোনো ধরনের সমস্যা হবে না।
তবে যে হারে পানির স্তর নিচে নামছে তাতে সামনে খারাপ কিছু আছে।
বাচ্চারা না খেতে চাইলে খুবই বিরক্ত লাগে। আমার ভাতিজাকেউ দেখি মাঝে মাঝে খুবই বিরক্ত করে। পানির সমস্যায় খুবই ভোগান্তি হয়। অবশেষে সেই সমস্যা সমাধান হয়েছে জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে এই পোস্ট শেয়ার করার জন্য।
আমার বাচ্চাটা বেশি বিরক্ত করে খায় ও না আবার সারাদিন ঘ্যান ঘ্যান করে।
বাচ্চা তাহলে বেশি ভোগান্তি দিচ্ছে। শখের বাচ্চা আর আদরের বাচ্চা গুলো একটু বেশি জ্বালাতন করে। যাদেরকে আপনি নিশ্চিন্তে ছেড়ে দেবেন দেখবেন যে তারা খুব ভালোই আছে। আচ্ছা যাই হোক পানি নিয়ে তো বেশ ঝামেলায় পড়েছেন দেখছি। আসলে ভাড়া দেওয়া বাড়ি হলে এটা অনেক বেশি সমস্যা হয়ে যায় পানি বন্ধ করে রাখা। পানির সমস্যাই হলো মূল সমস্যা । আর পানিতে যেহেতু বালি আর ময়লা আসছে সেহেতু পানিটা ব্যবহারের অযোগ্য। অল্পতেই সমস্যা সমাধান করে ফেললে ভালো। আর আপনারা যেহেতু সবকিছু কনট্রাক্ট দিয়ে দিয়েছেন সেই হিসেবে ভালই হয়েছে, সব কাজ একসাথে সেরে ফেলেছেন।