মেস লাইফ আর এক্সাম।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ২০ জুলাই, রবিবার, ২০২৫ খ্রিঃ।
কভার ফটো
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।আপনাদের সাথে প্রতিদিন নিত্যনতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আজকে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। কিছুটা কষ্টের একটি পোস্ট। মেস লাইফ নিয়ে একটি পোস্ট শেয়ার করব। আশা করছি আজকের পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক।
এই যে মেস লাইফ বলতে একটি কথা। আসলে এই লাইফটা কেমন সুখে নাকি দুঃখের। লাইফটা কিছুটা দুঃখের আবার কিছুটা সুখের। আসলে মানুষের জীবনটা এরকম দুঃখ আর সুখের। আমি এখানে দুঃখ বলতে কষ্টের কথা বুঝিয়েছি। মিস লাইফে যেমন অনেক গুলা ভালো দিক আছে তেমনি অনেকগুলো কষ্টের দিক রয়েছে। অনেকেই ভাবে মেস লাইফ মানে যেন কত সুখের। যেমনটা আমার পরিবারের কিছু লোক ভাবে। আসলেই কি মেস লাইফ এতটাই সুখের।
কোথায় যেন পড়েছিলাম, আমরা সুখের বিনিময়ে স্বপ্ন কিনি। আসলেই তো, এই স্বপ্ন ধরার উদ্দেশ্যে আমরা কত সুখ বিলিয়ে দিই। শান্তির ঘুম নেই, পরিবারের সাথে একসাথে থাকার আনন্দ নেই, ৩ বেলা মায়ের হাতের খাবার নেই, সময়মতো খাওয়াও হয় না, কোন জিনিসের রুটিন নেই। কেমন যেন এলোমেলো একটা জীবন হলো মেসের জীবন।
এই যে আমার পরীক্ষা চলছে। আমি যেহেতু মেসে রান্না করে খাই সেহেতু আমার কষ্টটা একটু বেশি হয়। পরীক্ষার দু-তিন দিন আগে থেকেই চলতে থাকে আলু ভর্তা আর ভাত খাওয়া। আবার এক বেলা খাওয়া হয়না। পরীক্ষার আগের দিন সারারাত পড়াশোনা করে সে ভোরবেলা ওঠে পরীক্ষার প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়ে এসে খাই কিনা খাই ঘুমিয়ে পড়ি। এটা কি শান্তির জীবন?
এখানে আসলে নতুন নতুন মানুষের সাথে চেনা পরিচিত হওয়া চাই। অন্যকে দেখে অনুপ্রাণিত হয়ে নিজের উদ্দেশ্যে দেখে নিজেকে এগিয়ে নেওয়া যায়। এখানে এসে কত মানুষ চিনি।এক এক জন একেক রকম। সবার সাথে কত স্মৃতিতে জড়িয়ে যায়। আবার যখন এখান থেকে চলে যাব তখন হয়তো ভীষণ কষ্ট হবে। জীবনটা কি অদ্ভুত। মেস লাইফে সবাই মিলে বসে আড্ডা দেওয়া, গল্প করা, খাওয়া দাওয়া করা, ঘুরতে যাওয়া আরো কত কি। যদিও আমাদের মেসে সেসব খুব একটা হয় না। তবুও যতটুকু হয় এক সময় ভীষণ মিস করবো।
শুধুমাত্র স্বপ্ন ধরার উদ্দেশ্যে এত কষ্ট করে থাকা। বাড়ির লোকের কথা খুব মনে পড়ে। মন চাইলেই যেতে পারি না। মায়ের হাতের রান্নাটা ভীষণ মিস করি। নিজে রান্না করে আর খেতে ইচ্ছা করে না। নিজের রানার কোন স্বাদই পায় না। আমার কাছে মেস লাইফ মানে কষ্টই মনে হয়।
আমার যেহেতু এক্সাম চলছে সেহেতু আজ আর কিছু লিখব না। আপনাদের কাছে মেস লাইফ কেমন লাগে কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।
ছবির বিবরণ
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ৩ রা ডিসেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14

https://x.com/PurnimaBis34652/status/1947162173425545569?t=dpGpc2ZQsG_IAzktICTDZQ&s=19
https://x.com/PurnimaBis34652/status/1947162539609211361?t=trIyCx59-KgFOax7iw0eRw&s=19
এটা সত্যি বলেছো মেস লাইফে কিছুটা সুখ আছে আবার কিছুটা দুঃখ আছে। বাড়ির বাইরে থাকতে গেলে আসলে কষ্ট করেই থাকতে হয়। আর এসব কষ্টগুলো করা হয় নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য। আমরা প্রতিনিয়ত সুখগুলো বিলিয়ে দিয়ে স্বপ্নগুলোকে কেনার চেষ্টা করি। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।