lifestyle:- বড় ভাইদের সাথে চায়ের আড্ডা

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 8 ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20240111_141054.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম।

20240111_141020.jpg

দীর্ঘদিন পর হঠাৎ করে একজন বড় ভাইয়ের সাথে দেখা। তারপর পর কয়েকজন বড় ভাইয়ের সাথে হঠাৎই দেখা হয়ে গেল। সবার সাথে দেখা হয়ে আনন্দটা অনেক বেশি হয়েছিল। আসলে মাঝে মাঝে প্রিয় বড় ভাইদের সাথে দেখা হলে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে মারুফ ভাই এবং হৃদয় ভাইয়ের সাথে দেখা হয়ে আনন্দ লেগেছিল।

20240111_141340.jpg

একটা সময় অনেক বেশি সময় কাটাতাম আমরা। বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করতেও পছন্দ করতাম। কয়েক বছর আগে আমরা রাঙ্গামাটি গিয়েছিলাম। আমার যতটুকু মনে হয় 4 - 5 বছর আগে গিয়েছিলাম রাঙ্গামাটি। সেই সময়টায় আমরা তিনজন একসাথে ছিলাম। আনন্দ লেগেছিল অনেক বেশি। এর মধ্যে দুজনেই আমরা পরিবার নিয়ে গিয়েছিলাম কিন্তু হৃদয় ছিল সিঙ্গেল।

20240111_141019.jpg

এজন্য তাকে নিয়ে অনেক মজা করতাম। সবচেয়ে বেশি মজা করেছিলাম গাড়ির মধ্যে। আমরা যখন গাড়ির মধ্যে ছিলাম এবং গাড়িতে গান লাগিয়ে অনেক হইল করেছিলাম। শুধু তাই নয় বিভিন্ন জায়গাগুলোতে যখন ঘুরতেছিলাম তখন তিনজন একসাথে ছিলাম। সারাক্ষণই শুধু মজা আর মজা করেছিলাম।

20240111_141418.jpg

কিন্তু আজ কয়েক বছর দেখা এবং কথা হয়নি। কারণ আমরা থাকি ফেনী জেলার মধ্যে তারা থাকে নোয়াখালী । আমি নিজেও এরপর থেকে ব্যস্ত হয়ে পড়ি এবং সেও ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আমরা আলাদা আলাদা জায়গায় ছিলাম কিন্তু ভালোবাসা যেন একটুও কমে নাই। তাদের আন্তরিকতা এবং ভালোবাসা ছিল অন্যরকম। দেখা হওয়ার সঙ্গে সঙ্গে এই সেই দিনগুলোর কথা মনে পড়লো এবং আনন্দটা একসাথে ভাগাভাগি করে আবার নিয়েছিলাম চা খেতে খেতে।

20240111_141442.jpg

যদি খাওয়া দাওয়া করার আগ মুহূর্তে দেখা হতো তাহলে হয়তো একসাথে বসে খাওয়া-দাওয়া করতে পারতাম। আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে গেলাম এবং তারা হোটেল থেকে খাওয়া দাওয়া করে পরে আমার সাথে দেখা। কিন্তু ইমরান ভাই অনেক বেশি ক্ষণ ছিল তাদের সাথে। ইমরান ভাইয়ের সাথে দেখা করতে তারা এসেছিল। এ ধরনের সুন্দর স্মৃতিগুলো সব সময় মনে পড়ে সবারই। আমার জীবনে এমন হাজার হাজার বড় ভাই ছোট ভাই এবং বন্ধু-বান্ধব রয়েছে যারা একটা সময় খুব আপন ছিল। অনেক অনেক রাত অনেক অনেক দিন কাটিয়েছিলাম সবার সাথে। সেই দিনগুলো যেন এখন স্মৃতি। স্মৃতি হয়ে মনে পড়ে সব সময়। ইচ্ছে করে সেই দিনগুলো যেন আবার ফিরে যাই। কিন্তু সেই মানুষগুলোকে আর পাব না আন্তরিকতাও থাকবে না কারোই। খেয়েছিলাম রং ছাড়া কিন্তু মনে হয়েছিল যেন আড্ডাটা অনেক দীর্ঘক্ষণের। এমন দীর্ঘক্ষনের আড্ডা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। স্মৃতির পাতায় আবারও একটা দিন রয়ে থাকবে।

20240111_141447.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীLifestyle
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

রতত.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনার পোস্ট পড়ে কিছু সময়ের জন্য অতিতে ফিরে গিয়েছিলাম।আসলে ভাইয়া এমন পরিচিত মানুষের সাথে অনেক দিন পরে দেখা হলে সত্যি আনন্দের শেষ থাকে না। তবে এখন আমাদের চাইলে ও আর আগের মতো সবারই সাথে হয়তো সময় দেও সম্ভব হয় না।যাইহোক বড় ভাইদের সাথে বেশ ভালো একটি সময় কাটিয়েছে জেনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি চাইলে এরকমটাই মনে করতে পারেন আপু। আসলে কিছুটা সময়ের জন্য অতীতে পিরে গিয়েছিলাম।

 2 years ago 

ভাই আর যাই বলেন আড্ডা ছাড়া জীবন বড্ড বেমানান ৷ জীবনে একটা সময় প্রচুর আড্ডা করতাম ৷ কিন্তু এখন সময়ের তাগিদে কত কিছু পরিবর্তন ৷ তবে মাঝে মধ্যে বড় ভাই ছোট ভাই বন্ধু সবার সাথে আড্ডা দিতে ভালোই লাগে ৷
আপনি বেশ চমৎকার একটি চায়ের আড্ডা দিয়েছেন ৷ পোষ্টটি পড়ে অনেক ভালো লাগলো ৷

 2 years ago 

আসলে সময়ের কারণে এখন এরকম কিছু করা হয়ে ওঠে না। কারণ ব্যস্ত জীবনে আড্ডা দেওয়া তো দূরের কথা কোন কিছুই করতে পারি না।

 2 years ago 

আসলে আমাদের সবার জীবনে এমন অনেক স্মৃতি আছে যা মনে পড়লে আবার আগের জীবনে ফিরে যেতে মন চায়। কিন্তু সময়ের সাথে সাথে আমরা ও অনেক পরিবর্তন হয়ে গিয়েছি। আজকে আপনার বড় ভাইদের সাথে অনেক দিন পর দেখা হয়ে বেশ দারুন একটা চায়ের আডডা দিলেন দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ এতো সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য।

 2 years ago 

বড় ভাইদের সাথে সত্যি খুব ভালো সময় অতিবাহিত করেছিলাম।

 2 years ago 

খুব সুন্দর একটি মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। মাঝে মাঝে প্রিয়জনদের সাথে যদি এভাবে আড্ডা দেওয়া যায় তাহলে সত্যি কতই না ভালো লাগে মনের মধ্যে। সুন্দর একটি মুহূর্ত কিন্তু আপনি আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন। একদম মন ছুয়ে যাওয়ার মত ছিল আপনার আজকের অনুভূতি।

 2 years ago 

ঠিক বলেছেন প্রিয়জনদের সাথে এরকম আড্ডা দিলে অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

হঠাৎ করে বড় ভাইদের সাথে দেখা হয়ে ভালই সময় কাটিয়েছেন। বিশেষ করে মারুফ ভাই এবং হৃদয় ভাইয়ের সাথে অনেকদিন পর আপনার দেখা হল। রং চা খেতে খেতে ভালোই আড্ডায় দিয়েছেন। কিছু কিছু বড় ভাই আছে বন্ধু সেও প্রিয়। শুনে ভালো লাগলো চার-পাঁচ বছর আগে আপনারা রাঙ্গামাটিতে একসাথে ঘুরতে গেলেন। ধন্যবাদ আপনাকে রং চা খেতে খেতে আড্ডা দেওয়ার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আমরা একসাথে ঘুরতে গিয়েছিলাম। আপনার কাছ থেকে সুন্দর এই মন্তব্য পেয়ে ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38