লাইফ স্টাইল :- এলাকার একজন ছোট ভাইয়ের বোনের বিয়েতে
ABB 28 জুন 2025
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। মাঝে মাঝে আমার জীবনে খুবই সুন্দর মুহূর্ত কাটে। সেই মুহূর্তগুলো যখন আপনাদের মাঝে শেয়ার করতে পারি তখন আরো বেশি ভালো লাগে। আজকের নতুন একটি লাইফ স্টাইল নিয়ে হাজির হলাম। আমি আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরু করা যাক
এলাকার একজন ছোট ভাইয়ের বোনের গায়ে হলুদের কাটানো মুহূর্ত আমার খুবই স্মরণীয় একটি ঘটনা ছিল। আসলে হঠাৎ করেই আমাকে আল আরব থেকে ফোন করলো ছোট ভাই। বলল হঠাৎ করেই আগামীকাল আমার ছোট বোনের বিয়ে। শুরুতে সোনা অবাক হলাম যে সত্যি। সে বলল হ্যা সত্যি। আপনি অবশ্যই আগামীকাল রাতে আমাদের বাড়িতে যাবেন। গায়ে হলুদের অনুষ্ঠান এর মধ্যে।
ব্যক্তিগতভাবে আমি তো প্রচুর ব্যস্ত থাকি। ব্যস্ততার কারণে কোথাও যেতে পারি না। যখন তাকে ব্যস্ততা দেখালাম সে একটু রাগ করল। আমার ছোট বোনের বিয়ে আপনি যদি না যান তাহলে আমার খুব খারাপ লাগবে। যার কারণে তাকে বললাম আচ্ছা ঠিক আছে আমি যদি সময় বের করতে পারি অবশ্যই যাব।
কিন্তু যখন তাদের বাসায় গিয়েছিলাম দেখলাম সবই লন্ডভন্ড। অর্থাৎ স্টেজ সহ যত আয়োজন সবকিছুই নষ্ট হয়ে গিয়েছে। নষ্ট হওয়ার মূল কারণ হলো বৃষ্টি। বৃষ্টি আসার কারণেই সবকিছু নষ্ট করে দিয়েছে। স্টেজের মধ্যে আলোকসজ্জা সহ- সব কিছুই পানিতে ভিজে গিয়েছে। বিষয়টা দেখে ভীষণ খারাপ লাগলো। মেয়েটার মুখেও হাসি নেই যার কারণে।
এরপর আমাদের সবাইকে তাদের টেবিলে বসিয়ে বিরিয়ানি খাওয়ার জন্য বলল। সে বলল আপনারা এখানে বসে খেয়ে ফেলুন বৃষ্টির জন্য অপেক্ষা করে লাভ নাই। বৃষ্টি সহজে বন্ধ হবে না। এরপর সবাই আমরা একসাথে টেবিলে বসে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছি বৃষ্টি বন্ধ হওয়ার জন্য। বৃষ্টি বন্ধ হলে কনের সাথে আমরা ছবি তুলব। কিন্তু যতক্ষণ আমরা ছিলাম ততক্ষণ আর বৃষ্টি বন্ধ হলো না। আমার বাড়ির পাশে হওয়ার কারণে আমি চলে এসেছি। কিন্তু সব মিলিয়ে আয়োজনটা খুবই ভালো ছিল। সব মিলিয়ে ভালো একটা সময় কাটিয়েছি। ধন্যবাদ সবাইকে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | Lifestyle |
|---|---|
| ক্যামেরা | Samsung S23 Ultra |
| পোস্ট তৈরি | narocky71 |
| লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://x.com/NARocky4/status/1939208282041917656?t=QLx6akYruIflOWBp6fy_aA&s=19
https://x.com/NARocky4/status/1939667223976780040?t=S6ODReaiSky0mKIf04Ic0g&s=19