লাইফ স্টাইল-বোনের পরীক্ষা আর আমার ব্যস্ততা||

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজকে সারাদিন অনেকটা ব্যস্ততার মধ্যে কেটেছে। বাসায় মেহমান এসেছে। তাইতো ব্যস্ততার পরিমাণ অনেক বেড়ে গেছে। সেই বিষয়ে একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।


বোনের পরীক্ষা আর আমার ব্যস্ততা:

IMG_20231229_225456.jpg
Device-OPPO-A15
Location


প্রতিযোগিতার বাজারে সবাই এখন নিজেকে তৈরি করার চেষ্টা করছে। আমার চাচাতো বোনের আজ পরীক্ষা ছিল। তার ইচ্ছে সে ডাক্তার হবে। যেহেতু আর কয়েকমাস পরেই মেডিকেল কোচিং করবে তাই মেডিকেল কোচিং থেকে একটি এক্সামের আয়োজন করা হয়েছে। প্রত্যেকটি জেলা শহরে এক্সাম সেন্টার করা হয়েছে। আমি সকাল সকাল গিয়ে বোন এবং আন্টিকে নিয়ে এসেছি। কারণ তার পরীক্ষা ছিল তিনটা থেকে। আসলে এই প্রতিযোগিতার সময় নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই হয়তো চেষ্টা করি আপডেট থাকার।


IMG_20231229_225358.jpg
Device-OPPO-A15
Location


আমরা যখন পরীক্ষার কেন্দ্র পৌঁছেছি তখন গিয়ে দেখি সেখানে অনেকে এসে ভিড় করেছে। এরপর ধীরে ধীরে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেছে। সেই সাথে গার্ডিয়ানরাও বাহিরে মাঠে ঘোরাঘুরি করছিল। সবাই অপেক্ষা করছিল কখন পরীক্ষা শেষ হবে। আসলে এখন সবাই সচেতন হয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখন সবাই অংশগ্রহণ করে। কারণ নিজেকে যাচাই করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিজেকে যাচাই করার জন্য দূরদূরান্ত থেকে সবাই ছুটে এসেছে পরীক্ষা কেন্দ্রে।


IMG_20231229_225318.jpg
Device-OPPO-A15
Location


আর সেই সময়টাতে আমরাও কলেজ ক্যাম্পাসের চারপাশে ঘোরাঘুরি করেছি। আর অনেকটা সময় কাটিয়েছি। মাঠে বসে থেকেছি। আর সবাই মিলে গল্প করেছি। আসলে গার্ডিয়ানদের সচেতনতা এবং তাদের আশা আকাঙ্ক্ষা দেখে সত্যি অনেক ভালো লাগে। সবাই স্বপ্ন দেখে তাদের সন্তান মেডিকেলে পড়বে। সবাই স্বপ্ন দেখে তাদের সন্তান বড় হয়ে ডাক্তার হবে। আর তাদের স্বপ্ন পূরণের জন্যই তারা ছুটে চলে এই প্রান্তর থেকে ওই প্রান্তরে। আসলে এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। নিজেকে যাচাই করা অনেক বেশি দরকারি। না হলে ভর্তি পরীক্ষাতে অনেকটাই পিছিয়ে পড়বে তারা।


IMG20231229153202.jpg
Device-OPPO-A15
Location


আমার বোন বেশ ভালো স্টুডেন্ট। আশা করছি তার জীবনে ভালো কিছু পাবে। তাই তো আমিও অনেক কষ্ট করে সকালবেলায় গিয়ে তাদেরকে নিয়ে এসেছি এবং পরীক্ষা কেন্দ্রে নিয়ে গিয়েছি। পরীক্ষা অনেক ভালো হয়েছে। আশা করছি ভালো পজিশনে থাকতে পারবে। বিভিন্ন রকমের কোচিং সেন্টার গুলো এখন এই প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করছে। যাতে করে স্টুডেন্টরা নিজেদেরকে যাচাই করতে পারে। আর এই উদ্যোগটি আমার বেশ ভালো লেগেছে। এরপর থেকে যদি অন্য কোন কোচিং সেন্টার প্রতিযোগিতার আয়োজন করে তাহলে অবশ্যই সেখানে পরীক্ষা দিতে বলবো। যাতে করে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে তার ভালো প্রিপারেশন হয়ে যায়। আশা করছি ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে। নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে।


IMG_20231229_225520.jpg
Device-OPPO-A15
Location


প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা যদি নিজেকে এগিয়ে নেওয়ার জন্য তৈরি করি তাহলে অবশ্যই ভালো কিছু পাবো। আর সেজন্য নিজের প্রচেষ্টা এবং ইচ্ছা শক্তি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর সবার প্রচেষ্টাই একদিন সবাইকে সফলতা এনে দিবে। আজকে আমি সবাইকে নিয়ে অনেক ব্যস্ত সময় কাটিয়েছি। আর ছোটাছুটি করেছি। তাই তো আপনাদের সাথে যুক্ত থাকতে পারিনি। আর আমার ব্যস্ততম দিনের একটি গল্প সবার মাঝে তুলে ধরলাম। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 3 years ago 

একদম ঠিক বলছেন আপু এত কষ্ট করে পড়ালেখা করার পরে আবার পরীক্ষার প্রতিযোগিতা। সত্যি মাঝে মাঝে মনে হয় পড়ালেখা করে ব্যর্থ হয়েছি। কারণ পড়ালেখা করে যদি ভালো একটা চাকরি জন্য এত যুদ্ধ করতে হয়। তাহলে এত কষ্ট করে পড়ালেখা না করে নিজে নিজে বিজনেস কিংবা অন্য কিছু করা যেত। যাক আপনার বোনের পরীক্ষা আশা করি ভালো হবে। ওনার আশা পূর্ণ হোক সেই কামনা করছি। সেই ফাঁকে আপনি অনেক সুন্দর একটা সময় কাটালেন।

 3 years ago 

সত্যি আপু লেখাপড়া করে যদি ভালো একটা চাকরি না হয় তাহলে সবকিছুই বৃথা হয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ আপু নিজের মন্তব্য তুলে ধরার জন্য।

 3 years ago 

হুম আপু আগামী ফেব্রুয়ারীতে মেডিকেল ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। বেশ প্রতিযোগিতা মূলক পরীক্ষা হয় এখন। আর এই প্রতিযোগিতা কে সামনে রেখে কোচিং সেন্টারগুলোও এখন ছাত্রছাত্রদের প্রতি বেশ কেয়ার নিচ্ছে। সেই সাথে আজকালকার অভিভাবক গনও বেশ সতর্ক মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে। তবে দোয়া রইল ছোট বনুর জন্য। আশা করি ভালো কিছু হবেই।

 3 years ago 

সত্যি আপু এখন সবখানেই প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে। যদিও এইবার তার পরীক্ষা নেই। এর পরের বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 3 years ago 

বর্তমান যুগে প্রতিটি সেক্টরে প্রতিযোগিতা চলে। তাই নিজেকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই আপডেট হতে হয় আমাদেরকে। যাইহোক নিজেদেরকে যাচাই করার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এতে করে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবে নেওয়া হয়ে যাবে। দোয়া করি এতো দূরদূরান্ত থেকে আগত স্টুডেন্ট এবং গার্ডিয়ানদের কষ্ট যেন সার্থক হয়। আপনার চাচাতো বোনের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপু। আপনি তাদের সাথে গিয়েছিলেন,এটা দেখে ভীষণ ভালো লাগলো আপু। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

সত্যি ভাইয়া প্রত্যেকটা সেক্টরেই প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে। তাই তো নিজেকে যাচাই করার জন্য বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করা অনেক বেশি দরকারি। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 3 years ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনার বোনের ডাক্তার হওয়ার ইচ্ছে। প্রতিযোগিতার এই সময় নিজেকে যাচাই করার জন্য হলেও এ সকল পরীক্ষায় অংশগ্রহণ করা উচিত বলে আমি মনে করি। আপনি তাকে নিয়ে গিয়েছেন এবং নিয়ে এসেছেন জেনে ভালো লাগলো আর সেই সময়টাতে আপনি কলেজের চারপাশে খুবই সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করেছেন বোঝাই যাচ্ছে। শুভকামনা রইল আপনার বোনের জন্য আশা করি সে তার লক্ষ্যে পৌঁছাবে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64479.17
ETH 1881.96
USDT 1.00
SBD 0.37