লাইফস্টাইল- দারাজ থেকে টুকিটাকি কেনাকাটা||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে কেনাকাটা করতে অনেক ভালো লাগে। আর যদি অল্প দামের মধ্যে পছন্দের জিনিসগুলো কেনাকাটা করা যায় তাহলে অনেক ভালো লাগে। সেই অনুভূতি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।
দারাজ থেকে টুকিটাকি কেনাকাটা:
Location
যদিও অনলাইনে কেনাকাটা করা আমার খুব একটা পছন্দ নয়। তবে নিজের প্রয়োজনীয় ছোটখাটো জিনিসগুলো যখন অনলাইন থেকে কেনা করা হয় তখন বেশ সুবিধা হয়। বিশেষ করে ব্যবহার করার জিনিসপত্র কিংবা রান্না ঘরের বিভিন্ন জিনিসপত্র গুলো যখন হাতার নাগালেই খুব সহজে পাওয়া যায় তখন সেগুলো কিনতে অনেক ভালো লাগে। আমি কয়েকদিন আগে দারাজে রান্নাঘরের টুকিটাকি কিছু জিনিসপত্র দেখছিলাম। তখন বেশ ভালো লেগেছিল। আর সাধ্যের মধ্যে ছোট ছোট জিনিস গুলো অর্ডার করেছিলাম।
Location
Location
৫ দিন পর গতকাল দুপুরবেলায় হঠাৎ করে ফোন এলো। এরপর আমি দারাজ পয়েন্ট থেকে আমার অর্ডার করা পণ্যগুলো নিয়ে নিলাম। আমি যেহেতু আগে টাকা পেমেন্ট করিনি তাই ক্যাশ অন ডেলিভারি করেছিলাম। প্রথমে তো ভেবেছিলাম পণ্যগুলো কেমন হবে। এরপর যখন প্যাকেজিং খুললাম তখন দেখলাম মোটামুটি ভালোই আছে। অল্প দামের মধ্যেই প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে গিয়েছিলাম।
Location
আমি আসলে রান্না ঘরের প্রয়োজনীয় কিছু জিনিসপত্রই কেনার চেষ্টা করেছিলাম। বিভিন্ন প্রকারের জিনিসপত্র গুলোই দারাজ পাওয়া যায়। তবে আমার যেগুলো প্রয়োজনীয় মনে হয়েছে সেগুলোই অর্ডার করেছিলাম। দাম খুব একটা বেশি ছিল না। তাই কয়েকটা পণ্য অর্ডার করেছিলাম। রান্নাঘরের জন্য দুটো ছোট ছোট স্ট্যান্ড রেকগুলো অর্ডার করেছিলাম। যেগুলো দেয়ালের সাথে সেটিং হয়ে থাকে। যদিও এখনো সেটিং করা হয়নি। পরবর্তীতে বলতে পারবো আসলে সেগুলো কেমন হবে।
Location
আমরা মেয়েরা রান্নাঘরের জিনিসপত্র গুলো কিনতেই বেশি পছন্দ করি। আর সেগুলো দিয়ে যখন নিজের পছন্দের জিনিসপত্র কেনা হয় তখন আরো বেশি ভালো লাগে। আমার তো সেই পছন্দের জিনিসগুলো একসাথে পেয়ে অনেক ভালো লেগেছিল। ছোট ছোট জিনিসগুলো বাজারে হয়তো সব সময় কেনা হয়। কিন্তু যখন নিজের পছন্দের জিনিসগুলো ব্যবহার করা হয় তখন অনেক বেশি ভালো লাগে। সুন্দর করে যখন প্যাকেট করে সেগুলো পাঠানো হয় তখন অনেক বেশি ভালো লাগে।
Location
আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল মিনি টাওয়ালটি। টাওয়ালটি অনেক সফট ছিল। এছাড়া অন্যান্য পণ্য গুলো অনেক ভালো ছিল আমি তো পেয়ে অনেক আনন্দিত খুব সহজেই হাতের নাগালে সবকিছু পেতে চাইলে দারাজের পণ্যগুলো আপনারাও দেখতে পারেন তাহলে খুজে খুজে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারবেন আমার তো বেশ ভালো লেগেছে এই পণ্যগুলো কিনে।
নিজের অনুভূতিগুলো আপনাদের মাঝে শেয়ার করতে অনেক ভালো লাগে। আশা করছি এই পোস্ট সবার ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1909605085812081083?t=gpW4AzMQsQ0firo3KFR0Xg&s=19
https://x.com/Monira93732137/status/1909605490168054029?t=SYj01NaEo9UyDx--c0nNtw&s=19
https://x.com/Monira93732137/status/1909606056277537028?t=vCLxxWcrYL7-0QlHcSIpXg&s=19
https://x.com/Monira93732137/status/1909606398490734875?t=JqowveY4GzOvBPeAbt558w&s=19
https://x.com/Monira93732137/status/1909607276555780320?t=iuJIUfQydz_ZE1jF9dRttw&s=19
অনলাইন থেকে কেনাকাটা করতে আমিও তেমন একটা পছন্দ করি না। কারন কয়েকবার পছন্দ মতো জিনিস পাইনি বলে। তবে দারাজ থেকে কোন কিছু কিনলে যেটা অর্ডার দেয়া হয় সেতাই পাওয়া যায়। এটা বেশ ভালো লাগে। আপনার অর্ডার অনুযায়ি জিনিসগুলো পেয়েছেন জেনে ভালো লাগলো। বেশ প্রয়োজনীয় জিনিস কিনেছেন। যা আমাদের মেয়েদের বেশ দরকার।
অনলাইন থেকে কেনাকাটা করতে খুব একটা ভালো লাগেনা। তবে দারাজ থেকে ভালো পণ্যই পাওয়া যায়।
আমার আবার মার্কেটে না গিয়ে অনলাইন থেকে কেনাকাটা করতে বেশী ভালো লাগে।আপনি দারাজ থেকে রান্নাঘরের জিনিস এনেছেন।আমার অনেকদিন হলো দারাজ থেকে কিছু আনা হচ্ছে না।দারাজের সুবিধা হলো জিনিস পছন্দ না হলে ফেরত দেয়া যায়। যাক আপনার জিনিস গুলো পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো আপু।অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
অনলাইন থেকে কেনাকাটা করতে অনেকেই পছন্দ করে। আমি অবশ্য খুব একটা কিনিনা। মাঝে মাঝে কেনা হয়।